প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 18 Dec 2025, 10:27 PM
কুমিল্লা আইডিয়াল কলেজে মহান বিজয় দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা আইডিয়াল কলেজে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা,সাংস্ক...তিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান কলেজ প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো: মহিউদ্দিন লিটন এর সভাপতিত্বে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ও শিক্ষক পরিষদের সম্পাদক গাজী মুহাম্মদ গোলাম সোহরাব হাসান।
বিশেষ অতিথি ছিলেন-রোটারী সাবেক গভর্ণর শিক্ষানুরাগী দিলনাশিঁ মোহসেন, সুজনের সভাপতি ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি শাহ্ মো. আলমগীর খান। ইংরেজি বিষয়ের সিনিয়র প্রভাষক মোহাম্মদ ইমরান হোসাইন এর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দিবস উদযাপন অনুষ্ঠানের আহবায়ক পৌরনীতি ও সুশাসন বিষয়ের প্রভাষক তাহমিনা আক্তার, বক্তব্য রাখেন একাদশ শ্রেনিরশিক্ষার্থী উম্মে হাবিবা।
অনুষ্ঠানে গাজী মুহাম্মদ গোলাম সোহরাব হাসান বলেন, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস বাঙালি জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় ও গৌরবোজ্জ্বল দিন। এই দিনে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা অর্জন করেছি স্বাধীনতা, পেয়েছি একটি লাল-সবুজের পতাকা এবং একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।
মহান বিজয় দিবস আমাদের শুধু আনন্দের বার্তা দেয় না, এটি আমাদের দায়িত্বের কথাও স্মরণ করিয়ে দেয়। দিলনাশিঁ মোহসেন বলেন, একটি স্বাধীন দেশ গড়া যেমন কঠিন ছিল, তেমনি সেই দেশকে সঠিক পথে এগিয়ে নেওয়াও আমাদের জন্য বড় দায়িত্ব। তোমাদের জ্ঞান, নৈতিকতা, দেশপ্রেম ও সৃজনশীলতার মাধ্যমেই বাংলাদেশ আরও এগিয়ে যাবে।
কলেজ অধ্যক্ষ মহিউদ্দিন লিটন বলেন, আজকের বিজয়ের এই দিনে আমরা শপথ নিই-একটি বৈষম্যহীন, উন্নত ও মানবিক বাংলাদেশ গড়ে তুলব।
এসময় উপিস্থিত ছিলেন পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা, হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. ইমতিয়াজ মজুমদার, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মো. আদনান ছাত্তার মজুমদার, প্রভাষক হাসান ভূইয়া, মোহাম্মদ মনির হোসেন, নাইমা আক্তার, নিশাত মাহমুদ, জাবেদ হোসেন, মিঠুন মজুমদার, মোহাম্মদ আব্দুল্লা আল মামুন, অন্যন্যা ব্যানাজী, নাহিন আক্তার, মো. সোহরাব হোসেন।
রচনা প্রতিযোগিতায় প্রথম ¯’ান অর্জন করেন উম্মে হাবিবা, দ্বিতীয় স্থান-নুসরাত জাহান, তৃতীয় স্থান- উর্মি আক্তার। এই প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে বই পুরষ্কার হিসেবে দেওয়া হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লার বেরিবাঁধে চুরি হলো দুই শতাধিক সোলার লাইট, দুর্ভোগে...
মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লার আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের সীমান্তবর্তী গোলাবাড়ি থে...
ইথানের শরীর থেকে এখনো গুলি বের করা যায়নি, ১২ জনের বিরুদ্ধে ম...
মাহফুজ নান্টু, কুমিল্লা।।কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় মাদকবিরোধী মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়দের বা...
লক্ষ্মীপুরের রায়পুরে সন্ত্রাসী হামলায় নিহত মা ও তিন মেয়েকে হ...
হোমনা প্রতিনিধিলক্ষ্মীপুরের রায়পুরে সন্ত্রাসী হামলায় নিহত মা ও তিন মেয়েকে পাশাপাশি চারটি কবরে দাফন ক...
গুলিবিদ্ধ শিক্ষার্থী ইথানের চিকিৎসায় কুসিক প্রশাসক টিপু
নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের কাঁটাবিল এলাকায় সংঘর্ষে গুলিবিদ্ধ ষষ্ঠ শ্রেণির শিক্...
কুমিল্লায় বিপুল পরিমাণ নকল ঔষধ ও সারঞ্জাম জব্দ আটক-১
ফারুক আজমকুমিল্লায় জেলা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল ও অননুমোদিত ওষু...
কুমিল্লায় ‘সি আর পেইন অ্যান্ড ফিজিওথেরাপি রিসার্চ সেন্টার’...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকার ডিসপেন্সারি কাম বাণিজ্যিক ভবনের নিচতলায় অবস্থিত...