প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 18 Dec 2025, 10:28 PM
হোমনায় পুলিশ হেফাজতে থাকা নারীর ঝুলন্ত লাশ উদ্ধার
আবদুল হক সরকার
কুমিল্লার হোমনায় পুলিশ হেফাজতে থাকা নারীর সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ভোর রাতে হোমনা থানার ভেতরে শিশু ও নারী সেলের ভিতরে এ ঘটনাটি ঘটে। নিহত হামিদা আক্তার ওরফে ববিতা (৩২) হোমনা উপজেলার ঘনিয়ারচর গ্রামের প্রবাসী খলিল মিয়ার স্ত্রী। হোমনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মো. মোরশেদুল আলম চৌধুরী ঘটনাটি নিশ্চিত করেছেন।
পুলিশ ও ¯’ানীয় সূত্রে জানা যায়, উপজেলার আছাদপুর ইউনিয়নের ঘনিয়ারচর গ্রামের প্রবাসী খলিল মিয়ার দুই স্ত্রী হামিদা আক্তার ও কোহিনূর আক্তার কে রেখে হামিদা আক্তার ববিতাকে বিয়ে করেন। বড় স্ত্রী কোহিনুর কে হজ্ব করাতে নিয়ে যাওয়ার খবর শুনে ববিতা গ্রামে আসে।
এ নিয়ে বুধবার(১৭ ডিসেম্বর) বিকালে ঝগড়ায় লিপ্ত হয়। এক পর্যায়ে হামিদা ছুরি নিয়ে বড় সতীন কোহিনূরের ওপর আক্রমণ করতে গেলে তার ছেলে সায়মন (১২) মাকে বাঁচাতে যায়। তখন হামিদা তাকেও ছুরি দিয়ে পেটে আঘাত করে নাড়ি-ভুঁড়ি বের করে ফেলে।এ সময় কোহিনূর আক্তারের চিৎকার শুনে আশপাশের লোকজন এসে আহত সায়মন সহ কোহিনুর কে উদ্ধার করে হোমনা উপজেলা স্বা¯’্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।
এ সময় ¯’ানীয়রা হামিদাকে আটক করে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনা ¯’লে গিয়ে হামিদাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। শিশু ও নারী সেলে আটকে রাখে। পরে খলিলের ভাই স্বপন মিয়া বাদী হয়ে হামিদা আক্তার ববি তাকে আসামী করে মামলা করে। কিন্ত ভোর রাতে তার সাথের আসামী বাথরুমে গেলে সে সুযোগে হামিদা আক্তার ববিতা গলায় ওড়না পেচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এলাকাবাসীর প্রশ্ন আসামিকে কাস্টডিতে না রেখে যেখানে আত্মহত্যা করার সুযোগ আছে সেখানে কেন রাখা হয়েছে? এমন প্রশ্ন ঘুরপাক খা”েছ সর্বত্র। ঘটনার বিস্তারিত জানতে চাইলে হোমনা মেঘনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আবদুল করিম বলেন, রুমে ওয়ারেন ভুক্ত আসামী ছিল। সে ভোর রাতে গ্রাম পুলিশের সহায়তায় বাথ রুমে গেলে এই সুযোগে সে আত্মহত্যা করেছে বলে ধারনা করা হ”েছ। নারী ম্যাজিস্ট্রেট ও ডাক্তারের উপস্থিতিতে সুরথাল করে ময়নাতদন্তের জন্য লাশ কুমেক হাসপাতালে প্রেরন করা হয়েছে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...