প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 15 Dec 2025, 11:46 AM
লালমাইয়ে নির্বাচনী আচরণবিধি কার্যকরে প্রশাসনের অভিযান, ব্যানার ফেস্টুন অপসারণ
কাজী ইয়াকুব আলী নিমেল
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই কুমিল্লার লালমাই উপজেলায় নির্বাচনী আচরণবিধি কার্যকর করতে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন। রবিবার (১৪ ডিসেম্বর) দুপুরে লালমাই উপজেলার প্রাণকেন্দ্র বাগমারা বাজারে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) শাহীন আক্তার শিফা। এ সময় বাগমার বাজার জিরো পয়েন্ট এলাকাসহ বিভিন্ন স্থাপনা, সড়কের পাশের বৈদ্যুতিক খুঁটি থেকে বিভিন্ন রাজনৈতিক দলের পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন লালমাই থানার সেকেন্ড অফিসার আবদুল্লাহ আল ফারুক। অভিযান পরিচালনায় লালমাই থানা ও গ্রাম পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন গত ১১ ডিসেম্বর সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়ন গণভোটের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই নির্বাচনী আচরণবিধি কার্যকর হয়। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, নির্বাচনী আচরণবিধি কার্যকরের অংশ হিসেবে আগের সব ধরনের প্রচারণা সামগ্রী অপসারণের বাধ্যবাধকতা রয়েছে। এরই ধারাবাহিকতায় লালমাই উপজেলার বাগমারা বাজারের বিভিন্ন দোকানপাট, দেওয়াল ও বৈদ্যুতিক খুঁটিতে লাগানো রাজনৈতিক দলের পোস্টার ও ব্যানার অপসারণ করা হয়। এ বিষয়ে লালমাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন আক্তার শিফা বলেন, তফসিল ঘোষণার পরপরই নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রভাবমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
প্রকাশ পেলো ওয়ানডে বিশ্বকাপের গ্রুপিং
দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়াতে বসছে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের আসর। টুর্নামেন্টের ঠিক এক বছর...
লজ্জাজনক হারের পর নাইটক্লাব বিতর্কে জড়ালেন জাতীয় দলের দুই ফু...
ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হারের পর বাংলাদেশ জাতীয় দলের দুই ফুটবলার সাদ উদ্দিন ও সোহেল রানা জুনিয়রকে...
পাকিস্তানের সাথে জয় পেলো অনূর্ধ্ব-১৯ নারী দল
ত্রিদেশীয় সিরিজের গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে তাদের মাটিতেই জয়োল্লাস করল বাংলাদেশের মেয়েরা। সিরি...
একাধিক নিয়মে পরিবর্তন আনলো আইসিসি
আন্তর্জাতিক ক্রিকেটের একাধিক নিয়মে পরিবর্তন এনেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সময় নষ্টের...
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছে ৪ সদস্যের নতুন নভোচারী দ...
এফএনএস বিদেশ: আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) পৌঁছেছে চার সদস্যের একটি নতুন দল। গত বৃহস্পতি তার...
সৌদির মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুতিদের হামলার নিন্দা জানিয়েছে...
এফএনএস বিদেশ: সৌদি আরবের মদিনায় তাইবাহ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে হুতিদের হামলার তীব্র নিন্দা জানিয়েছে প...