...
শিরোনাম
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা ⁜ বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি ⁜ বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়কপ্রশিক্ষণ অনুষ্ঠিত ⁜ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ্ধার, আটক ১ ⁜ চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার ⁜ কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্যসহ আটক ৫৪৪ ⁜ অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্রের প্রতিবাদে কুমিল্লায় যুবদল-ছাত্রদল,স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ⁜ ডিসেম্বরজুড়ে বুড়িচং-ব্রাহ্মণপাড়ায় নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশ এমপি জসিমের ⁜ নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগ ও নাশকতার প্রতিবাদে রাজপথে মহানগর স্বেচ্ছাসেবক দল। ⁜ কুমিল্লায় মুক্ত দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস পালনে ব্যাপক কর্মসূচি গ্রহণ ⁜ কুমিল্লায় অর্থনৈতিক শুমারি ও স্ট্যাটিসটিক্যাল বিজনেস রেজিস্টার বিষয়ক সেমিনার ⁜ এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে মুরাদনগরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ⁜ দাউদকান্দিতে নিরাপদ অভিবাসন ও পুনরেকত্রীকরণে ব্র্যাকের সচেতনতামূলক পটগান ⁜ চুরি ⁜ উপজেলা কৃষকদল সভাপতির উপর হামলা, ইউনিয়ন বিএনপির সভাপতি কারাগারে ⁜ কুবির বাসে আগুন দেওয়ার চেষ্টা, অল্পের জন্য রক্ষা পেলেন শিক্ষার্থীরা ⁜ আইবিডব্লিউএফ কুমিল্লা মহানগরের উদ্যোগে ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত ⁜ কৃষিজমি কেন ফসল উৎপাদনের অনুপযোগী হচ্ছে, সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তরের ⁜ বাঞ্ছারামপুরে মিথ্যা সংবাদ প্রচার করায় প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন ⁜ কুমিল্লায় ব্র্যাকের কর্মশালায় জেলা প্রশাসক ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 15 Dec 2025, 11:45 AM

...
বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ছিল জাতিকে পঙ্গু করার সুপরিকল্পিত ষড়যন্ত্র-হাজী ইয়াছিন News Image

আয়েশা আক্তার

জাতির মেধা ধ্বংসের নীলনকশা বাস্তবায়নে ১৪ ডিসেম্বরের নৃশংস হত্যাযজ্ঞ স্মরণে বক্তব্য বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেন, বাংলাদেশের ইতিহাসে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ছিল একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র। আপনারা জানেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শুধু কথায় নয়—তিনি নিজ হাতে অস্ত্র তুলে নিয়ে যুদ্ধ করেছেন। সেদিন পুরো বাঙালি জাতি পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। এক পর্যায়ে দখলদার বাহিনী বুঝতে পেরেছিল, এ দেশের স্বাধীনতাকামী মানুষের আকাঙ্ক্ষা আর দমিয়ে রাখা যাবে না, এই দেশে তাদের পক্ষে টিকে থাকা সম্ভব নয়। তখনই তারা নীলনকশা অনুযায়ী ষড়যন্ত্রে লিপ্ত হয়—এ দেশের মেধাবী মানুষদের নির্মূল করার জন্য।

রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে নগরীর কান্দিরপাড়ে দলীয় কার্যালয়ে বিএনপির উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, একটি জাতিকে পঙ্গু করার সবচেয়ে কার্যকর উপায় হলো তার মেধাকে ধ্বংস করা। একটি জাতির উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা, অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন এবং বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য সবচেয়ে বেশি প্রয়োজন মেধা ও যোগ্য নেতৃত্ব। সেই উপলব্ধি থেকেই পরিকল্পিতভাবে জহির রায়হান থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের নামকরা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, সমাজবিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানী ও সাংবাদিকসহ অসংখ্য মেধাবী মানুষকে ধরে ধরে হত্যা করা হয়েছিল। এত বড় ক্ষতির পরও বাংলাদেশ আবার ঘুরে দাঁড়িয়েছে—এটাই এই জাতির শক্তি ও সম্ভাবনার প্রমাণ।

হাজী ইয়াছিন আরও বলেন, গত ১৭ বছরে এ জাতির ওপর চালানো হয়েছে অবর্ণনীয় জুলুম-নির্যাতন, লুটপাট, মিথ্যা মামলা, হামলা ও দুর্নীতি। অর্থনীতিকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে, বিরোধী মত ও কণ্ঠকে চেপে ধরা হয়েছিল। দেশবাসীর সম্পদ লুণ্ঠন করা হয়েছে। যদি এই সময়টুকু দেশকে সঠিকভাবে পরিচালনায় কাজে লাগানো হতো, তাহলে আজ বাংলাদেশ আরও অনেক দূর এগিয়ে যেতে পারত।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আজ আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হলো—১৭ বছর ধরে মানুষ যে দুঃখ, বেদনা ও বঞ্চনা সহ্য করেছে, সেই ক্ষত মুছে দিয়ে সমাজকে সঠিক পথে পরিচালনা করা। মানুষ আজ নতুন স্বপ্ন দেখছে—আগামী দিনের একটি সুন্দর, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ার স্বপ্ন। আমাদের পক্ষে সম্ভব এবং আমরাই পারব একটি সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলতে। তবে সেটি প্রমাণ করতে হবে আমাদের কথা দিয়ে নয়, আমাদের কর্মের মাধ্যমে—এই দেশের ১৮ কোটি মানুষের কাছে।

নতুন প্রজন্মের প্রসঙ্গে তিনি বলেন, আজকের তরুণ প্রজন্ম তোষামোদ, ধোঁকাবাজি ও প্রতারণার রাজনীতি পছন্দ করে না। গত ১৭ বছর ধরে তারা মিথ্যা রাজনীতির বুলি শুনে ক্লান্ত। তারা আর ফাঁকা আশ্বাস শুনতে চায় না। তারা চায় সৎ, যোগ্য ও নৈতিক নেতৃত্ব। তারা বিশ্বাস করে—রাজনীতি কোনো ব্যবসা নয়, রাজনীতি হতে হবে জনসেবা ও মানুষের কল্যাণের মাধ্যম। আগামী দিনের সুন্দর বাংলাদেশ গড়ে তোলার মতো নেতৃত্বের দিকেই নতুন প্রজন্ম তাকিয়ে আছে।

সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এস এ বারী সেলিম এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন আদর্শ সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক শফিউল আলম রায়হান, জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ মেরাজ, দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমদাদুল হক ধীমানসহ অন্যরা।

এছাড়া আলোচনা সভায়  উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহীদুল্লাহ রতন, মাহাবুবুর রহমান দুলাল, মহানগর বিএনপির সাবেক সদস্য মনির হোসেন পারভেজ, আদর্শ সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম চেয়ারম্যান, মহানগর যুবদলের সদস্য সচিব রুমান হাসান, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান বিপ্লব, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সালমান সাঈদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এ কে এম শাহেদ পান্না, মহানগর কৃষকদলের আহ্বায়ক কাজী শাহিনুর, সদস্য সচিব ইকরাম হোসেন তাজ, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন। এছাড়া জেলা ছাত্রদলের সভাপতি কাজী জোবায়ের আলম জিলানী, সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ হোসেন রবিন, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেনসহ অন্যরা। আলোচনা সভায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও কৃষকদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ও শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ  কেটে সড়ক অবরোধের চেষ্টা
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা

এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...

বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি

কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...

বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়কপ্রশিক্ষণ অনুষ্ঠিত
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...

বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ্ধার, আটক ১
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...

মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...

চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর  চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

বেলাল উদ্দিন আহাম্মদ, ​মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...

কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্যসহ আটক ৫৪৪
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...

নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
➤ বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
➤ বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়কপ্রশিক্ষণ অনুষ্ঠিত
➤ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ্ধার, আটক ১
➤ চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
➤ কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্যসহ আটক ৫৪৪
➤ অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্রের প্রতিবাদে কুমিল্লায় যুবদল-ছাত্রদল,স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
➤ ডিসেম্বরজুড়ে বুড়িচং-ব্রাহ্মণপাড়ায় নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশ এমপি জসিমের
➤ নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগ ও নাশকতার প্রতিবাদে রাজপথে মহানগর স্বেচ্ছাসেবক দল।
➤ কুমিল্লায় মুক্ত দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস পালনে ব্যাপক কর্মসূচি গ্রহণ
➤ কুমিল্লায় অর্থনৈতিক শুমারি ও স্ট্যাটিসটিক্যাল বিজনেস রেজিস্টার বিষয়ক সেমিনার
➤ এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে মুরাদনগরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
➤ দাউদকান্দিতে নিরাপদ অভিবাসন ও পুনরেকত্রীকরণে ব্র্যাকের সচেতনতামূলক পটগান
➤ চুরি
➤ উপজেলা কৃষকদল সভাপতির উপর হামলা, ইউনিয়ন বিএনপির সভাপতি কারাগারে
➤ কুবির বাসে আগুন দেওয়ার চেষ্টা, অল্পের জন্য রক্ষা পেলেন শিক্ষার্থীরা
➤ আইবিডব্লিউএফ কুমিল্লা মহানগরের উদ্যোগে ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত
➤ কৃষিজমি কেন ফসল উৎপাদনের অনুপযোগী হচ্ছে, সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তরের
➤ বাঞ্ছারামপুরে মিথ্যা সংবাদ প্রচার করায় প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন
➤ কুমিল্লায় ব্র্যাকের কর্মশালায় জেলা প্রশাসক
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir