প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 13 Dec 2025, 11:44 PM
ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনায় চান্দিনায় বিএনপির বিক্ষোভ মিছিল
সোহেল রানা, চান্দিনা
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুমিল্লার চান্দিনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওনের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি চান্দিনা পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ থেকে শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঢাকাুচট্টগ্রাম মহাসড়কের একটি অংশ ঘুরে হাই স্কুল মার্কেটের সামনে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য করেন চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওন।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক এবিএম সিরাজুল ইসলাম, সদস্য সচিব শাহ মোহাম্মদ আলমগীর খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী আরশাদ, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান জাহিন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান মুন্সি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ডা. সাইফুল্লাহ বাপ্পী, সদস্য সচিব কামাল মুন্সী, পৌর যুবদলের আহ্বায়ক হাজী মো. নূরুল ইসলাম মুন্সী, সদস্য সচিব মোজাম্মেল হক মুন্সী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. শরীফ খাঁন, সদস্য সচিব মো. কাইউম খাঁন, পৌর ছাত্রদলের আহ্বায়ক মাহবুবুল আলম দোলন, সদস্য সচিব মো. হানিফ মুন্সীসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
এইচএসসিতে শূন্য পাস ১৫ প্রতিষ্ঠানের অধ্যক্ষেকে আজ তলব করেছে...
মাহফুজ নান্টু কুমিল্লা।। ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় একজন শিক্ষার্থীও পাস করেনি—এমন ১...
মাদক ও ইভটিজিং থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে হবে-দাউদকান্দিত...
মাদক ও ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন কুমিল্লার জেলা প্রশাসক রোজী আক্ত...
বার্ড-এ ২১১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি-তে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের ২১১তম বুনিয়াদি প্রশিক্ষ...
হোমনায় মাঠেই শিক্ষার্থীর মৃত্যু!
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতায় খেলা চলাকালে অসুস্থ হয়ে...
কুমিল্লায় তিন দিনের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ...
আয়েশা আক্তারকুমিল্লায় তিন দিনের বিশেষ সাঁড়াশি অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগ...
রাসায়নিক দিয়ে কলা পাকানো, অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য ত...
আয়েশা আক্তারকুমিল্লায় ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে কলা পাকানো এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈর...