প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 13 Dec 2025, 11:44 PM
চান্দিনায় মানসম্পন্ন শিক্ষা নিশ্চিতকল্পে মতবিনিময় সভা
চান্দিনা প্রতিনিধি
মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কুমিল্লার চান্দিনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার (১৩ ডিসেম্বর) সকালে উপজেলা সদরের জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত সভায় শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিকতা, দক্ষতা ও সৃজনশীল প্রতিভা বিকাশের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল মু. তাজুল ইসলাম। প্রধান অতিথি’র বক্তৃতা করেন-ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বাংলা বিভাগের প্রধান আব্দুস সাত্তার।
জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজের ভাইস প্রিন্সিপাল মু. ইব্রাহিম খলিলের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তৃতা করেন- বিশ্বাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোমা ভৌমিক, সাবেক প্রধান শিক্ষক ও চান্দিনা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ঐক্য পরিষদের সিনিয়র সহ-সভাপতি মু. শহিদুল্লাহ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সচিব মু. মনিরুজ্জামান, জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজের পরীক্ষা নিয়ন্ত্রক মু. ইলিয়াস হোসাইন, দৈনিক কালবেলা’র চান্দিনা প্রতিনিধি আকিবুল ইসলাম হারেছ, মাইটিভি প্রতিনিধি শাহজালাল সরকার সাজু এবং অভিভাবক তানহা আক্তার।
অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ৬২ জন শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়। পাশাপাশি আগত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের মাঝেও সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। পরে লটারির মাধ্যমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী বিজয়ীদের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
অধ্যাপক আব্দুল ওহাব ছিলেন তৃণমূল সাংবাদিকতার পথিকৃৎ
কানাডা থেকে দেলোয়ার জাহিদের সঞ্চালনায় স্মরণ সভা:অধ্যাপক আব্দুল ওহাবকে তৃণমূল সাংবাদিকতার একজন নিবেদি...
ইয়াবাসহ বাংলাদেশে ঢুকে ভারতীয় নাগরিক গ্রেপ্তার
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ইয়াবা নিয়ে বাংলাদেশে...
ব্রাহ্মণপাড়ায় জনতার হাতে আটক ‘দুর্ধর্ষ’ লোকমান, পরে পুলিশের...
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণপাড়া।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় লোকমান হোসেন খাঁন (৪০) নামের এক ব্যক্তিকে আটক...
কুমিল্লায় কৃষিজমির মাটি কাটার অভিযোগ, ব্যবস্থা চেয়ে কৃষিমন্ত...
আয়েশা আক্তারকুমিল্লার বরুড়া উপজেলার পয়ালগাছা ইউনিয়নের পেড্ডা গ্রামে ড্রেজার মেশিন দিয়ে কৃষিজমি থেকে...
ঢাকায় বাংলাদেশের বিপক্ষে খেলার প্রস্তাব ব্রাজিলের
ভারতের বিপক্ষে ৩ অক্টোবর প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ম্যাচটি হবে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে। ঠি...
ইরানের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক চাপ সামরিক ব্যর্থতার ইঙ্গি...
ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরো বাড়ানোর মার্কিন উদ্যোগকে সামরিক ক্ষেত্রে ব্যর্থতার প্রতিফলন হিসেবে...