...
শিরোনাম
কুমিল্লা বাণিজ্য মেলায় লটারির ফাঁদ, সর্বস্বান্ত সাধারণ মানুষ! ⁜ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের নবনির্বাচিত কমিটির আনন্দ মিছিল ⁜ চান্দিনায় শ্যামলীকে ওভারটেক করতে গিয়ে খাদে নিউ একতা বাস, আহত ১৪ ⁜ টেন্ডার ও অনুমতি ছাড়াই কুমিল্লা-বুড়িচং-সালদা সরকারি সড়কের গাছ কাটার অভিযোগ ⁜ তিতাসে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে খাবার ঢেউটিন ও অর্থের চেক বিতরণ ⁜ আজিজ ফয়জুন্নেছা টাওয়ারে ‘দখল-চাঁদাবাজির’ অভিযোগ, মাদক ও নিরাপত্তাহীনতায় আতঙ্কে ২৮ পরিবার প্রকাশ্যে টাকা দাবির অভিযোগ, নারী ও শিশুদের নিরাপত্তা নিয়ে শঙ্কা ⁜ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি ⁜ ইউএনও ও ওসি’র সাথে চৌদ্দগ্রামে ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দের মতবিনিময় ⁜ ফিটনেসের মেয়াদ শেষ, তবু চলছে কুবির ২৩ গাড়ি ⁜ পালপাড়ার মীমাংসিত জমিতে ‘সুপ্রিম কোর্টের’ সাইনবোর্ড, আপত্তি অর্ধেক মালিকের ⁜ কুমিল্লার কোটবাড়ি গন্ধমতি এলাকায় বৃদ্ধকে কুপিয়ে জখম: থানায় মামলা ⁜ মনোহরগঞ্জে ভাতের হোটেলের আড়ালে মাদক ব্যবসা, ২৫০পিস ইয়াবাসহ ২জন গ্রেপ্তার ⁜ বুড়িচং পীরযাত্রাপুরকে মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়তে চান মো: তাজুল ইসলাম ⁜ দাউদকান্দিতে ভালোকে হ্যাঁ, খারাপ না বলার কর্মসূচি ⁜ শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে দেশের কল্যাণে কাজ করতে হবে-কৃষিমন্ত্রী ইয়াছিন ⁜ নৈতিকতা বিবর্জিত শিক্ষা কোন শিক্ষা হতে পারে না - মনিরুল হক চৌধুরী এমপি ⁜ সিন্ডিকেটের কারসাজিতে সারের সংকট দেখানো হচ্ছে: কৃষিমন্ত্রী ⁜ কোনো ভাইয়ের রাজনীতি নয়, শুধু বিএনপির রাজনীতি করবেন’—কুমিল্লায় গৃহায়ণমন্ত্রী জাকারিয়া ⁜ "সবার আগে বাংলাদেশ" একথাটি সবাইকে অন্তরে ধারণ করতে হবে - কৃষিবিদ পলাশ ⁜ কুমিল্লায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতি সংরক্ষণ ও পাঠাগার বাস্তবায়ন পরিষদ গঠন ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 10 Dec 2025, 11:31 PM

...
আজ লাকসাম হানাদার মুক্ত দিবস News Image

আরিফুর রহমান স্বপন

আজ ১১ ডিসেম্বর লাকসাম হানাদার মুক্ত দিবস। পাকবাহিনীর কবল থেকে এই দিনে স্বাধীনতাকামী মুক্তিবাহিনী লাকসামকে হানাদার মুক্ত করেন।

২৫ মার্চ রাতে ঢাকা শহরে পাকবাহিনী বাঙ্গালি নিধন শুরু করলে লাকসামের স্বাধীনতাকামী মুক্তিপাগল মানুষ হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। লাকসামকে ১,২,৩ ও ৪ নম্বর সেক্টরে ভাগ করা হয়। ৪টি জোনের কমান্ডের সঙ্গে একাধিক প্লাটুন গেরিলা যুদ্ধে অংশ গ্রহণ করেন। এ,এফ কমান্ড ও বি,এল,এফ কমান্ড হিসেবে পরিচিত এ বাহিনী মুক্তিযুদ্ধে শক্তিশালী ছিল। বৃহত্তর লাকসাম উপজেলা সদরের উত্তরে বিজয়পুর, পশ্চিমে চাঁদপুর, দক্ষিণে নোয়াখালী ও পূর্বে চৌদ্দগ্রাম ভারত সীমান্ত ছিল পাকবাহিনীর যুদ্ধের এলাকা। লাকসামের রেলওয়ে জংশন এলাকায় তৎকালীন চাঁদপুর টোবাকো ফ্যাক্টরীতে (বর্তমানে প্যাসিফিক কনজ্যুমার ফুডস) পাকবাহিনীর ঘাঁটি ছিল। নিজেদের ঘাঁটিতে বিভিন্ন এলাকা থেকে নিরীহ মানুষদের ধরে এনে নির্বিচারে হত্যা করে লাকসাম রেলওয়ে জংশনের দক্ষিণ পাশে বেলতলী নামকস্থানে গর্ত করে পুঁতে রাখতো।

পাকবাহিনীকে প্রতিরোধ করতে লাকসাম জংশন এলাকায় সশস্ত্র বাহিনী গঠিত হয়। এ বাহিনীর দায়িত্ব পালন করেন কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার সুবেদার আবদুল জলিল ওরফে লাল মিয়া, ক্যাপ্টেন মাহবুব, ব্রিগেডিয়ার দিদারুল আলম, মেজর এনাম আহমেদ, আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি ফ্লাইট সার্জেন্ট ছিদ্দিকুর রহমান প্রমুখ।

মুক্তিযুদ্ধের সময় লাকসামের আজগরা ইউনিয়নের বড়বাম গ্রামে মুক্তিযোদ্ধাদের সাথে পাকবাহিনীর প্রচন্ড সংঘর্ষ বাঁধে। এ সংঘর্ষে দু’জন মুক্তিযোদ্ধা শহীদ হন। বৃহত্তর লাকসামের হাসনাবাদে (বর্তমানে মনোহরগঞ্জ উপজেলার অন্তর্ভুক্ত) পাকবাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে ২২ জন মুক্তিযোদ্ধা শহীদ হন। ওইসময় পাকবাহিনী হাসনাবাদের সবগুলো বাড়ীঘর পুড়িয়ে দেয়। লাকসামের গৈয়ারভাঙ্গা বর্তমানে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার অন্তর্ভুক্ত) এলাকায় সম্মুখ যুদ্ধে দেলোয়ার, হারুন, মোখলেছ ও মনোরঞ্জন নামে ৪ জন মুক্তিযোদ্ধা শহীদ হন। খিলা রেলওয়ে ষ্টেশনে বর্তমানে মনোহরগঞ্জ উপজেলার অন্তর্ভুক্ত) চাঁদপুর জেলার হাজীগঞ্জের দুই ছাত্র আনোয়ার হোসেন ও আকরাম আলী পাকবাহিনীর হাতে শহীদ হন। এছাড়াও মুক্তিযুদ্ধ চলাকালীন লাকসাম অঞ্চলের বিভিন্ন এলাকায় পাকবাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে বহু মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন। শহীদদের মধ্যে মোস্তফা কামাল ও সোলাইমান নামে দুই সহোদরের স্মৃতি আজও কেউ ভুলতে পারেনি। এছাড়া মুক্তিযুদ্ধের সময় মিশ্রী এলাকার আবদুল খালেক, কামড্ডা গ্রামের আবুল খায়েরকে পাকবাহিনী ধরে নিয়ে নির্যাতন শেষে বেলতলীতে পুঁতে রাখে। এই বেলতলি বধ্যভূমিতে এখনো প্রায় ১০ হাজার লোকের হাঁড় কঙ্কাল রয়েছে। মাটি খুঁড়লেই মিলে এসব হাঁড় কঙ্কাল। ৭২ সালের ১৫ এপ্রিল লাকসাম রেলওয়ে জংশনের উত্তরে পেরুল তেঁতুল তলার মুক্তিযোদ্ধারা পাক বাহিনীকে প্রতিরোধ করে। মুক্তিকামী জনতা পাকবাহিনীর সঙ্গে সম্মুখ লড়াই চালিয়ে গেলে ৮ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর পাকবাহিনী পিছু হটে যায় এবং ১১ ডিসেম্বর লাকসাম অঞ্চল হানাদার মুক্ত হয়। লাকসাম মুক্ত দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ডসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লা বাণিজ্য মেলায় লটারির ফাঁদ, সর্বস্বান্ত সাধারণ মানুষ!
কুমিল্লা বাণিজ্য মেলায় লটারির ফাঁদ, সর্বস্বান্ত সাধারণ মানুষ...

আয়েশা আক্তারকুমিল্লায় কুটির শিল্প ও বাণিজ্য মেলার নামে জমে উঠেছে র‌্যাফেল ড্রর কথিত ‘লটারির খেলা’। ম...

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ  ছাত্রদলের নবনির্বাচিত কমিটির আনন্দ মিছিল
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের নবনির্বাচিত কমিটির আনন্দ...

সংবাদ বিজ্ঞপ্তি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রদলের নবনির্বাচিত কমিটি উপলক্ষে দোয়া ও মিলা...

চান্দিনায় শ্যামলীকে ওভারটেক করতে গিয়ে খাদে নিউ একতা        বাস, আহত ১৪
চান্দিনায় শ্যামলীকে ওভারটেক করতে গিয়ে খাদে নিউ একতা ব...

সোহেল রানা: চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় বেপরোয়া গতিতে...

টেন্ডার ও অনুমতি ছাড়াই কুমিল্লা-বুড়িচং-সালদা সরকারি সড়কের গাছ কাটার অভিযোগ
টেন্ডার ও অনুমতি ছাড়াই কুমিল্লা-বুড়িচং-সালদা সরকারি সড়কের গা...

কাজী খোরশেদ আলমকুমিল্লা-বুড়িচং-সালদা-সৈয়দাবাদ সরকারি সড়কের পাশের গাছ টেন্ডার ও প্রশাসনের অনুমতি ছাড়া...

তিতাসে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে  খাবার ঢেউটিন ও অর্থের চেক বিতরণ
তিতাসে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে খাবার ঢেউটিন ও অর্থের চে...

নাজমুল করিম ফারুক :কুমিল্লার তিতাসে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এবংঅসহায় পরিবারের মাঝে শ...

আজিজ ফয়জুন্নেছা টাওয়ারে ‘দখল-চাঁদাবাজির’ অভিযোগ, মাদক ও নিরাপত্তাহীনতায় আতঙ্কে ২৮ পরিবার  প্রকাশ্যে টাকা দাবির অভিযোগ, নারী ও শিশুদের নিরাপত্তা নিয়ে শঙ্কা
আজিজ ফয়জুন্নেছা টাওয়ারে ‘দখল-চাঁদাবাজির’ অভিযোগ, মাদক ও নিরা...

আয়েশা আক্তারকুমিল্লা নগরীর পুলিশ লাইন মোড়ের আজিজ ফয়জুন্নেছা টাওয়ারে মালিকানা ও ভবন ব্যবস্থাপনাকে কেন...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লা বাণিজ্য মেলায় লটারির ফাঁদ, সর্বস্বান্ত সাধারণ মানুষ!
➤ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের নবনির্বাচিত কমিটির আনন্দ মিছিল
➤ চান্দিনায় শ্যামলীকে ওভারটেক করতে গিয়ে খাদে নিউ একতা বাস, আহত ১৪
➤ টেন্ডার ও অনুমতি ছাড়াই কুমিল্লা-বুড়িচং-সালদা সরকারি সড়কের গাছ কাটার অভিযোগ
➤ তিতাসে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে খাবার ঢেউটিন ও অর্থের চেক বিতরণ
➤ আজিজ ফয়জুন্নেছা টাওয়ারে ‘দখল-চাঁদাবাজির’ অভিযোগ, মাদক ও নিরাপত্তাহীনতায় আতঙ্কে ২৮ পরিবার প্রকাশ্যে টাকা দাবির অভিযোগ, নারী ও শিশুদের নিরাপত্তা নিয়ে শঙ্কা
➤ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি
➤ ইউএনও ও ওসি’র সাথে চৌদ্দগ্রামে ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দের মতবিনিময়
➤ ফিটনেসের মেয়াদ শেষ, তবু চলছে কুবির ২৩ গাড়ি
➤ পালপাড়ার মীমাংসিত জমিতে ‘সুপ্রিম কোর্টের’ সাইনবোর্ড, আপত্তি অর্ধেক মালিকের
➤ কুমিল্লার কোটবাড়ি গন্ধমতি এলাকায় বৃদ্ধকে কুপিয়ে জখম: থানায় মামলা
➤ মনোহরগঞ্জে ভাতের হোটেলের আড়ালে মাদক ব্যবসা, ২৫০পিস ইয়াবাসহ ২জন গ্রেপ্তার
➤ বুড়িচং পীরযাত্রাপুরকে মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়তে চান মো: তাজুল ইসলাম
➤ দাউদকান্দিতে ভালোকে হ্যাঁ, খারাপ না বলার কর্মসূচি
➤ শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে দেশের কল্যাণে কাজ করতে হবে-কৃষিমন্ত্রী ইয়াছিন
➤ নৈতিকতা বিবর্জিত শিক্ষা কোন শিক্ষা হতে পারে না - মনিরুল হক চৌধুরী এমপি
➤ সিন্ডিকেটের কারসাজিতে সারের সংকট দেখানো হচ্ছে: কৃষিমন্ত্রী
➤ কোনো ভাইয়ের রাজনীতি নয়, শুধু বিএনপির রাজনীতি করবেন’—কুমিল্লায় গৃহায়ণমন্ত্রী জাকারিয়া
➤ "সবার আগে বাংলাদেশ" একথাটি সবাইকে অন্তরে ধারণ করতে হবে - কৃষিবিদ পলাশ
➤ কুমিল্লায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতি সংরক্ষণ ও পাঠাগার বাস্তবায়ন পরিষদ গঠন
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir