প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 10 Dec 2025, 11:30 PM
অফিসে প্রবেশের জন্য অনুমতির প্রয়োজন নেই সদর দক্ষিণ ইউএনও'র ব্যতিক্রমী উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ
সরকারের সকল সেবা জনগনের দোরগোড়ায় পৌঁছাতে এবং উপজেলা প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে দূরত্ব কমাতে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায় নিজের কার্যালয়ের সামনে সাঁটিয়েছেন একটি নেইমপ্লেট। নেইমপ্লেটের পাশে লেখা রয়েছে ‘অফিসে প্রবেশের জন্য অনুমতির প্রয়োজন নেই, জুতাসহ প্রবেশ করুন। এই নোটিশ সাঁটানোর পর পুরো উপজেলা জুড়ে বেশ সাড়া পড়েছে। এখন যে কোনো প্রয়োজনে কৃষক, শ্রমিকসহ প্রত্যন্ত গ্রামের সাধারণ মানুষ নির্ভয়ে কড়া নাড়ছে উপজেলা নির্বাহী অফিসারের দরজায়। নিজেদের কষ্টের কথা তারা বলছেন তাদের প্রিয় ইউএনও'র সাথে। যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় সেবাও পাচ্ছেন তারা। বর্তমানে সর্ব মহলে প্রশংসায় পঞ্চমুখ ইউএনও সুজন চন্দ্র রায়।
স্থানীয় বাসিন্দা আব্দুল কাইয়ুম বাবু বলেন, দেশের বিভিন্ন স্থানে সাধারণত যেখানে সরকারি কর্মকর্তাদের অফিসের দরজা ডিঙাতে না পারায় দেশের অধিকাংশ সাধারণ মানুষ প্রশাসনের সেবা থেকে বঞ্চিত হন। তারা অনেক সময় নিরুপায় হয়ে দালালের খপ্পরে পড়ে সর্বশান্ত হচ্ছেন। কিন্তু কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এর উল্টো চিত্র। কার্যালয়ের সামনে সাঁটানো নেইমপ্লেটের পাশে লেখা অফিসে প্রবেশের জন্য অনুমতির প্রয়োজন নেই, জুতাসহ প্রবেশ করুন। এই বার্তা উপজেলায় সেবা নিতে আসা মানুষের মধ্যে আস্থা বাড়িয়েছে। উপজেলার ইতিহাসে ইউএনও সুজন চন্দ্র রায় কর্তৃক এটি একটি প্রশংসনীয় ও ব্যতিক্রমী উদ্যোগ।
চৌয়ারা ইউনিয়নের পিপুলিয়া এলাকার সাখাওয়াত হোসেন বলেন, তিনি উপজেলায় যোগদানের অল্প কিছু দিনের মধ্যে যেভাবে সকলের ভালোবাসা ও দোয়া পেয়েছেন, এটি বিরল। উনার মতো ভালো লোকের কারণেই দেশ উন্নতির শিখরে আরোহন করবে। এরকম অফিসারের জন্য মন থেকে ভালোবাসা।
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায় বলেন, মানুষের সেবা করার জন্যই সরকার আমাকে নিয়োগ দিয়েছেন। আমার এখানে আসতে অনুমতি লাগবে কেন? অনুমতি ছাড়াই সবাই যেন আমার কাছে আসতে পারে, এজন্যই আমি আমার নেমপ্লেটের পাশে কথাগুলো লিখে দিয়েছি। এছাড়াও আমি এই উপজেলায় যোগদানের পর সেবা নিতে আসা অনেককেই দেখতাম জুতা খুলে অফিসে প্রবেশ করছেন। বিষয়টি দেখে ব্যথিত হয়েছি। এজন্য আমার নেমপ্লেটের পাশে জুতাসহ প্রবেশ করুন লিখে দিয়েছি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
৫ বছরের মধ্যে সবচেয়ে কম পাশ কুমিল্লা বোর্ডে
অশোক বড়ুয়াকুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে ২০২৬ সনের এইচএসসি পরীক্ষার ফলাফল বিপর...
কুমিল্লা শিক্ষা বোর্ডে ১৫ প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস ক...
মাহফুজ নান্টু, কুমিল্লা৷ কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ১৫টি শিক্ষাপ...
উচ্চমাধ্যমিকে ফলাফল বিপর্যয়ের মধ্যেও ভালো করেছে সোনার বাংলা...
কুমিল্লা জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সোনার বাংলা কলেজ ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল...
কুমিল্লা বোর্ডে ১৫ কলেজে শূন্য পাস; শতভাগ পাস মাত্র ৪টিতে
আয়েশা আক্তারকুমিল্লা শিক্ষা বোর্ডের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে শিক্ষার মান নিয়ে এবার উদ্বেগজ...
নগরীকে ডেঙ্গুমুক্ত রাখতে মাঠে সিটি করপোরেশন, নগরবাসীর সহযোগি...
আয়েশা আক্তারনগরবাসীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং ডেঙ্গুর বিস্তার রোধে কুমিল্লা সিটি করপোরেশনের...
লালমাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফসলি জমিতে পড়ল ‘লাল-সবুজ’ বাস, আহত...
মাসুদ রানা কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লালমাই এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এক যাত্রীবাহী বাস...