প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Dec 2025, 11:04 PM
দেবিদ্বারে হাসপাতাল ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে কর্মবিরতি, ৩ দফা কর্মসূচি
মোঃ আক্তার হোসেন
কুমিল্লার দেবিদ্বার উপজেলার সদরে আল মদিনা জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টারে সন্ত্রাসী হামলা, ভাংচুর এবং লুটপাটের প্রতিবাদে আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) ৪ ঘন্টা কর্মবিরতিসহ ৩ দফা কর্মসূচি ঘোষণা করেছে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনিষ্টিক সেন্টার মালিক সমিতি। সোমবার (৮ ডিসেম্বর) বিকালে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন হাসপাতাল মালিক সমিতির নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে প্রাইভেট হাসপাতাল মালিক সমিতির নেতৃবৃন্দ বলেন, গত ৪ ডিসেম্বর মোসাঃ লিজা আক্তার নামের এক রোগীর মৃত্যৃর ঘটনাকে কেন্দ্র করে আল মদিনা জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টারে সন্ত্রাসী হামলা চালানো হয়, এ সময় হাসপাতালে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে প্রায় সাড়ে ৪৪ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি করেছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। ওই ঘটনার প্রতিবাদে আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৪ ঘন্টা কর্মবিরতি, সকাল ১০টায় উপজেলা সদরে মানববন্ধন কর্মসুচি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং থানা অফিসার ইনচার্জ (ওসি) বরাবর স্বারকলিপি প্রদান কর্মসূচি ঘোষণা করেন।
কর্মসূচি ঘোষনা করেন দেবিদ্বার প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টার মালিক সমিতির সভাপতি মোঃ তাজুল ইসলাম সরকার। এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ভিপি ময়নাল হোসেন, সহ সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, সেন্ট্রাল হসপিটালের চেয়ারম্যান মোঃ আবদুল আলীম সরকার, মোঃ তমিজ উদ্দিন, আল মদিনা হাসপাতাল কো-চেয়ারম্যান সুলতান আহাম্মদ মুন্সী, জেনারেল হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. শাহীন আলম সরকার প্রমুখ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজ প্রথমবারের মতো প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিত...
দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ
সঞ্চয়পত্রে বিনিয়োগে আগ্রহ বাড়ছে। চলতি অর্থবছরের জুলাই ও আগস্টে সঞ্চয়পত্র বিক্রি হয়েছে দুই হাজার ৪৬৩...
বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভ...
নিজস্ব প্রতিনিধি।।কুমিল্লার বুড়িচংয়ে পূর্ব শত্রুতা ও জমিজমা নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে ঢুকে দুইজনকে...
রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ...
কুমিল্লা প্রতিনিধি:রূপালী ব্যাংক পিএলসি, কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ৩১ আগস্ট, ২০২৬ তারিখ...
কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি...
আবুল কালাম আজাদকুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লা জেলা কারিগরি, ভোকেশনাল শিক্ষা ও ট্রেইনিং ইন্সটিটিউশন ফো...
ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নতুন যোগদান করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক...