প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Dec 2025, 11:04 PM
আজ ভিক্টোরিয়া কলেজ শিক্ষক পরিষদ নির্বাচন, ৩ পদে ৬ প্রার্থী
সজিব মাহমুদ
আজ অনুষ্ঠিত হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ শিক্ষক পরিষদ নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসজুড়ে শিক্ষকদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। গত ২ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেন। এর আগে ১৭ নভেম্বর খসড়া ও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ২০ নভেম্বর মনোনয়নপত্র বিতরণ, ২৬ নভেম্বর মনোনয়নপত্র জমা গ্রহণ, যাচাইুবাছাই ও প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।
চূড়ান্ত তালিকা অনুযায়ী এবারের নির্বাচনে সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন—গণিত বিভাগের সহযোগী অধ্যাপক গাজী মুহাম্মদ গোলাম সোহরাব হাসান, ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ যোবায়ের মিয়া এবং পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর হোসেন। যুগ্ম সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম এবং অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ওমর ফারুক মজুমদার। প্রতিদ্বন্দ্বী না থাকায় কোষাধ্যক্ষ পদে অর্থনীতি বিভাগের প্রভাষক মো. ইমাম হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। অন্যদিকে যুগ্ম সম্পাদক (মহিলা) পদে কোনো মনোনয়ন না থাকায় পদটি শূন্য রয়েছে। নির্বাচন কমিশনার অধ্যাপক মো. খালেদ হোসেন খান জানান, ১৬৮ জন শিক্ষক ভোটার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরীক্ষাভবনের মাল্টিপারপাস রুমে ভোট দেবেন। ভোট গ্রহন শেষে ফলাফল ঘোষণা করা হবে। কমিটির মেয়াদ ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজ প্রথমবারের মতো প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিত...
দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ
সঞ্চয়পত্রে বিনিয়োগে আগ্রহ বাড়ছে। চলতি অর্থবছরের জুলাই ও আগস্টে সঞ্চয়পত্র বিক্রি হয়েছে দুই হাজার ৪৬৩...
বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভ...
নিজস্ব প্রতিনিধি।।কুমিল্লার বুড়িচংয়ে পূর্ব শত্রুতা ও জমিজমা নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে ঢুকে দুইজনকে...
রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ...
কুমিল্লা প্রতিনিধি:রূপালী ব্যাংক পিএলসি, কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ৩১ আগস্ট, ২০২৬ তারিখ...
কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি...
আবুল কালাম আজাদকুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লা জেলা কারিগরি, ভোকেশনাল শিক্ষা ও ট্রেইনিং ইন্সটিটিউশন ফো...
ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নতুন যোগদান করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক...