...
শিরোনাম
সাক্ষরতার হারে সারাদেশে কুমিল্লা প্রথম ⁜ সরকার যে পথে, সেটি বাঁকা পথ, ফিরে আসতে হবে: সাদ্দাম ⁜ উপকরণ ভিত্তিক পাঠদানই শিশুর সৃজনশীল চিন্তার বিকাশ ঘটাতে পারে জেলা প্রশাসক ⁜ হোমনায় সরকারি জমি দখল করে দোকান নির্মাণের হিড়িক ⁜ সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুবিতে মানববন্ধন ⁜ কুমিল্লা ইপিজেড মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. মোঃ-আরিফ হায়দার ⁜ মুরাদনগরে ড্রেজার ব্যবসায়ীকে ৮ লাখ টাকা জরিমানা ⁜ মুরাদনগরে ভ্রাম্যমান আদালতে ১১ মাদকসেবীর কারাদণ্ড ⁜ বুড়িচংয়ে বাড়িঘরে হামলা-ভাঙচুর ও লুটপাট, ১০ জনের বিরুদ্ধে মামলা ⁜ কৃষিমন্ত্রী হাজী ইয়াছিনের মায়ের দাফন সম্পন্ন ⁜ কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত ⁜ কুমিল্লার সুয়াগাজীতে ফাতেমা কনভেনশন হল এন্ড ক্যাটারিং সেন্টারের শুভ উদ্বোধন ⁜ ব্রাহ্মণপাড়ার দুলালপুরে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ⁜ ব্রাহ্মণপাড়ায় ১০০ ইয়াবাসহ গ্রেপ্তার ২, মাদক সেবনে সাজা ৫ জনের ⁜ ব্রাহ্মণপাড়ায় বিনা মূল্যে আধুনিক কৃষিযন্ত্র পেল কৃষক গ্রুপ ⁜ ফায়ার সার্ভিস পুকুরপাড়ে খোলা ডাস্টবিনে অতিষ্ঠ জনজীবন, অপসারণের দাবি স্থানীয়দের ⁜ ব্রাহ্মণপাড়ায় অভিযান, অনুমোদনহীন প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা ⁜ বাঞ্ছারামপুরে বিজিডিসিএল-এর উদ্যোগে মোবাইল কোর্ট ⁜ ব্রাহ্মণপাড়ায় মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলামের স্মরণসভা অনুষ্ঠিত ⁜ ব্রাহ্মণপাড়ায় সততা স্টোরের উদ্বোধন, শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 5 Dec 2025, 9:41 PM

...
মোদি-পুতিন বৈঠকে প্রতিরক্ষা, বাণিজ্য ও ইউক্রেন নিয়ে আলোচনা News Image

এফএনএস বিদেশ :

মস্কোর তেল কেনা বন্ধ করতে নয়াদিল্লির ওপর প্রবল মার্কিন চাপের প্রেক্ষাপটে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নয়াদিল্লি সফরে গতকাল শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে উষ্ণ অভ্যর্থণা জানিয়েছেন। পরে প্রতিরক্ষা ও বাণিজ্য সম্পর্ক কেন্দ্রবিন্দুতে রেখে তাদের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়। নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে পুতিনকে লাল গালিচা সংবর্ধনা দেওয়ার পর মোদির সঙ্গে তার আনুষ্ঠানিক শীর্ষ বৈঠক শুরু হয়। নয়া দিল্লি থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়। এই সফরে বড় ধরনের প্রতিরক্ষা চুক্তি, যৌথ উৎপাদন উদ্যোগ, জ্বালানি ক্রয় ও অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণ নিয়ে আলোচনা করা হবে। এটি ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর পুতিনের প্রথম ভারত সফর। আলোচনার শুরুতে মোদির পাশে বসে পুতিন বলেন, আজকের দিনটির আলোচনা ফলপ্রসূ হবে। তিনি বলেন, প্রতিরক্ষা, প্রযুক্তি, বিমান ও মহাকাশ গবেষণাসহ বিভিন্ন ক্ষেত্রে ‘বহু গুরুত্বপূর্ণ নথি নিয়ে আলোচনা করা হবে।’ দুই নেতা ইউক্রেনে রাশিয়ার হামলার পর ভূরাজনৈতিক পরিস্থিতি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের কারণে বিশ্ববাণিজ্যের ওপর এর প্রভাব নিয়ে আলোচনা করবেন। গত বৃহস্পতিবার বিমানবন্দরে মোদি পুতিনকে উষ্ণ আলিঙ্গনে স্বাগত জানান। এরপর তারা দুজন একই গাড়িতে করে একান্ত নৈশভোজে যোগ দেন। এর আগে সেপ্টেম্বরে চীনে তাদের মধ্যে সাক্ষাত হয়েছিল। মোদি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘ভারত-রাশিয়া বন্ধুত্ব দীর্ঘকালীন এবং আমাদের জনগণের জন্য অত্যন্ত লাভজনক।’ ভারতের রাশিয়ার তেল ক্রয় চালিয়ে যাওয়াকে দায়ী করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগস্টে ভারতের অধিকাংশ পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেন। ওয়াশিংটন মনে করে, রাশিয়ার এই তেল রাজস্ব ইউক্রেন যুদ্ধকে অর্থায়ন করছে। শীর্ষ বৈঠকে পুতিন বলেন, তিনি মোদির সঙ্গে ইউক্রেনের বর্তমান পরিস্থিতি ও সম্ভাব্য শান্তিপূর্ণ সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। এই পরিস্থিতির সমাধানে সহায়তার জন্য তিনি মোদিকে ধন্যবাদ জানান । মোদি বলেন, ‘ভারত শান্তির পাশে রয়েছে।’

ভারসাম্যের কূটনীতি

ভারত এখন কূটনৈতিক এক সূক্ষ্ম ভারসাম্য বজায় রেখে চলছে। একদিকে রাশিয়ার কৌশলগত তেল আমদানির ওপর নির্ভরতা, অন্যদিকে শুল্কসংক্রান্ত আলোচনার সময় ট্রাম্পকে উত্তেজিত না করার চেষ্টা। রাশিয়ায় ভারতের সাবেক রাষ্ট্রদূত পঙ্কজ সরণ গতকাল শুক্রবার টাইমস অব ইন্ডিয়াুতে লিখেছেন, ‘ভারসাম্য রক্ষা ভারতীয় পররাষ্ট্রনীতির সহজাত বৈশিষ্ট্য।’ ব্যবসা পরামর্শ সংস্থা দ্য এশিয়া গ্রুপের আশোক মালিক এএফপিকে বলেন, ‘মার্কিন শুল্ক ভারতের ক্ষতি করেছে। এই পরিস্থিতিতে কৌশলগত ও অর্থনৈতিক—উভয় দিক থেকেই বৈচিত্র্যের অংশ হিসেবে এই সফর গুরুত্বপূর্ণ।’ পুতিন রাষ্ট্রপতি দ্রৌপদি মূর্মুর আয়োজিত নৈশভোজে যোগ দেওয়ার আগে দুই নেতা ব্যবসায়ী ও শিল্পখাতের প্রতিনিধিদেরও সঙ্গেও আলোচনা করবেন। বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারত এখন রাশিয়ার বড় তেল ক্রেতা। এই তেল ক্রয়ে ভারতের কোটি কোটি ডলার সাশ্রয় হচ্ছে। অপরদিকে যুদ্ধের কারণে ইউরোপে বাজার হারানো মস্কোর জন্য নতুন রফতানি বাজার তৈরি হয়েছে। মার্কিন শুল্কের প্রভাব নিয়ে প্রশ্ন করলে পুতিন ইন্ডিয়া টুডে-কে বলেন, মোদি ‘চাপের কাছে নতি স্বীকার করেন না।’ রাশিয়া থেকে ভারতের অস্ত্র আমদানি হ্রাস পেয়েছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইন্সটিটিউটের তথ্য বলা হয়, ২০০৯-১৩ সালের সময়কালে ভারতের মোট অস্ত্র আমদানির ৭৬ শতাংশই ছিল রাশিয়ার। ২০১৯-২৩ মেয়াদে সেই হার নেমে এসেছে মাত্র ৩৬ শতাংশে। আলোচনায় থাকবে আধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম—বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, যুদ্ধবিমান ও পারমাণবিক সাবমেরিনসহ অন্যান্য প্রযুক্তি। পাশাপাশি নয়া দিল্লি রুশ বাজারে সহজ প্রবেশাধিকার চাইবে। দ্বিপাক্ষীয় বাণিজ্য ২০২৪-২৫ অর্থবছরে ৬৮ দশমিক ৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে, মহামারির আগের সময়ের তুলনায় যা প্রায় ছয় গুণ বেশি। তবে এর মধ্যে ভারতের রফতানি ছিল মাত্র ৪ দশমিক ৮৮ বিলিয়ন ডলার।




ক্যাটেগরি: আন্তর্জাতিক
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

সাক্ষরতার হারে সারাদেশে  কুমিল্লা প্রথম
সাক্ষরতার হারে সারাদেশে কুমিল্লা প্রথম

অশোক বড়ুয়াদেশের ৬৪ জেলার মধ্যে সাক্ষরতার হারে প্রথম অবস্থানে রয়েছে কুমিল্লা। জাতীয় পর্যায়ে সাক্ষরতার...

সরকার যে পথে, সেটি বাঁকা পথ, ফিরে আসতে হবে: সাদ্দাম
সরকার যে পথে, সেটি বাঁকা পথ, ফিরে আসতে হবে: সাদ্দাম

কুমিল্লা প্রতিনিধিবাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ুসরকার য...

উপকরণ ভিত্তিক পাঠদানই শিশুর সৃজনশীল চিন্তার বিকাশ ঘটাতে পারে  জেলা প্রশাসক
উপকরণ ভিত্তিক পাঠদানই শিশুর সৃজনশীল চিন্তার বিকাশ ঘটাতে পারে...

আশিক ইরানপ্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সহজ ও উপকরণ ভিত্তিক পাঠদান নিশ্চিত করার লক্ষ্যে কুমি...

হোমনায় সরকারি জমি দখল করে  দোকান নির্মাণের হিড়িক
হোমনায় সরকারি জমি দখল করে দোকান নির্মাণের হিড়িক

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় সরকারি জমি দখল করে দোকান নির্মাণের  হিড়িক পড়েছে। যে...

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুবিতে মানববন্ধন
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুবিতে মানববন্...

‎কুবি প্রতিনিধি :‎‎সরকারি চাকরিতে মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে কুম...

কুমিল্লা ইপিজেড মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. মোঃ-আরিফ হায়দার
কুমিল্লা ইপিজেড মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা ড...

কুমিল্লা রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) মেডিকেল সেন্টারে ৯টি ক্যাটাগরির পদে নিয়োগের চূড়ান্ত ফল...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ সাক্ষরতার হারে সারাদেশে কুমিল্লা প্রথম
➤ সরকার যে পথে, সেটি বাঁকা পথ, ফিরে আসতে হবে: সাদ্দাম
➤ উপকরণ ভিত্তিক পাঠদানই শিশুর সৃজনশীল চিন্তার বিকাশ ঘটাতে পারে জেলা প্রশাসক
➤ হোমনায় সরকারি জমি দখল করে দোকান নির্মাণের হিড়িক
➤ সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুবিতে মানববন্ধন
➤ কুমিল্লা ইপিজেড মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. মোঃ-আরিফ হায়দার
➤ মুরাদনগরে ড্রেজার ব্যবসায়ীকে ৮ লাখ টাকা জরিমানা
➤ মুরাদনগরে ভ্রাম্যমান আদালতে ১১ মাদকসেবীর কারাদণ্ড
➤ বুড়িচংয়ে বাড়িঘরে হামলা-ভাঙচুর ও লুটপাট, ১০ জনের বিরুদ্ধে মামলা
➤ কৃষিমন্ত্রী হাজী ইয়াছিনের মায়ের দাফন সম্পন্ন
➤ কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
➤ কুমিল্লার সুয়াগাজীতে ফাতেমা কনভেনশন হল এন্ড ক্যাটারিং সেন্টারের শুভ উদ্বোধন
➤ ব্রাহ্মণপাড়ার দুলালপুরে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
➤ ব্রাহ্মণপাড়ায় ১০০ ইয়াবাসহ গ্রেপ্তার ২, মাদক সেবনে সাজা ৫ জনের
➤ ব্রাহ্মণপাড়ায় বিনা মূল্যে আধুনিক কৃষিযন্ত্র পেল কৃষক গ্রুপ
➤ ফায়ার সার্ভিস পুকুরপাড়ে খোলা ডাস্টবিনে অতিষ্ঠ জনজীবন, অপসারণের দাবি স্থানীয়দের
➤ ব্রাহ্মণপাড়ায় অভিযান, অনুমোদনহীন প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা
➤ বাঞ্ছারামপুরে বিজিডিসিএল-এর উদ্যোগে মোবাইল কোর্ট
➤ ব্রাহ্মণপাড়ায় মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলামের স্মরণসভা অনুষ্ঠিত
➤ ব্রাহ্মণপাড়ায় সততা স্টোরের উদ্বোধন, শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir