প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Dec 2025, 10:13 PM
কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে বিএনপির মনোনয়ন পেলেন অধ্যক্ষ সেলিম ভুঁইয়া
নিজস্ব প্রতিবেদক
জল্পনাুকল্পনার অবসান ঘটিয়ে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন দলটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়া। বৃহস্পতিবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন ৩৬টি আসনের মনোনীত প্রার্থীর তালিকা প্রকাশ করেন। ওই তালিকায় যুক্ত হয় সেলিম ভুঁইয়ার নাম।
মনোনয়ন ঘোষণার সঙ্গে সঙ্গে হোমনা-তিতাসে বিএনপির নেতাুকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। এর আগে দলটি ৩ নভেম্বর ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছিল, পরে একটি আসন স্থগিত হয়। সব মিলিয়ে এখন পর্যন্ত ২৭২ আসনে প্রার্থী ঘোষণা করা হলো।
কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এড. তৌহিদুল ইসলাম বাবু বলেন, ুবিকেল ৪টার দিকে মহাসচিব অধ্যক্ষ সেলিম ভুঁইয়ার নাম ঘোষণা করলে নেতাুকর্মীরা উচ্ছ্বাসে ফেটে পড়েন। তবে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা চিন্তা করে আনন্দ মিছিল না করার সিদ্ধান্ত হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের পর দোয়ার আয়োজন করা হবে।”
অধ্যক্ষ সেলিম ভুঁইয়ার মনোনয়ন নিশ্চিত হওয়ায় ‘কপাল পুড়েছে’ কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার, এমএ মতিন ও আবদুল আজিজ মোল্লার। তারা এই আসনে মনোনয়নের প্রত্যাশী হিসেবে আলোচনায় ছিলেন।
এর আগে গুঞ্জন ছিল—কুমিল্লা-২ আসনটি বিএনপি শরিক দলের সঙ্গে ভাগাভাগি করতে পারে। তবে সব জল্পনা শেষ করে দলীয় প্রার্থী হিসেবে অধ্যক্ষ সেলিম ভুঁইয়ার নাম ঘোষণা করা বিএনপির নেতাুকর্মীদের কাছে এক ধরনের রাজনৈতিক চমক হিসেবে দেখা দিয়েছে।
অন্যদিকে আলোচনায় থাকা কুমিল্লা-৬ আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশীদ ইয়াছিন মনোনয়ন না পাওয়ায় তার সমর্থকরা চরম হতাশ হয়েছেন। বৃহস্পতিবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত নগরী থেকে গ্রাম—সব জায়গায় এই সিদ্ধান্ত নিয়ে আলোচনা চলতে থাকে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...