প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Dec 2025, 10:12 PM
বুড়িচংয়ে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
মো.জাকির হোসেন
কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের লড়াবাগ গ্রাম থেকে রিমা আক্তার (২৮) নামে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে বুড়িচং থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। বৃহস্পতিবার বিকালে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ওসি মোহাম্মদ শাহীনুল ইসলাম।
নিহত রিমা আক্তার একই উপজেলার বাকশীমূল ইউনিয়নের আজ্ঞাপুর গ্রামের ইউনুস মিয়ার মেয়ে। প্রায় ১২ বছর আগে তার বিয়ে হয় লড়াবাগ গ্রামের মৃত আব্দুল মোতালেবের ছেলে মালয়েশিয়া প্রবাসী মো. রবিউল ইসলামের সঙ্গে। দাম্পত্য জীবনে তাদের এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। বিয়ের পরই রবিউল ইসলাম মালয়েশিয়ায় চাকরির উদ্দেশ্যে পাড়ি জমান।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার দুপুরে রিমা আক্তার দীর্ঘক্ষণ স্বামীর সঙ্গে ভিডিও কলে কথা বলেন। পরে বিকাল সাড়ে ৪টার দিকে পরীক্ষা শেষে বড় মেয়ে রিয়া আক্তার বাড়িতে ফিরে এসে ঘরের দরজা বন্ধ দেখতে পায়। অনেক ডাকাডাকির পরও সাড়া না পেয়ে জানালা দিয়ে উঁকি দিয়ে দেখে তার মা ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে আছেন। পরে পরিবারের সদস্যরা বুড়িচং থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
স্থানীয়দের ধারণা, স্বামীর সঙ্গে ফোনালাপের সময় মান-অভিমান থেকেই তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।
বিষয়টি নিশ্চিত করে ওসি মোহাম্মদ শাহীনুল ইসলাম জানান, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় নিহতের ভাই আরিফুর রহমান থানায় অপমৃত্যুর মামলা করেছেন।’’
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান, তিন দফায় আটক ১,২...
মাহফুজ নান্টু কুমিল্লা। কুমিল্লায় কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে ফের সাঁড়াশি অভিযান চালিয়েছে জ...
নাগরিক সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু
আয়েশা আক্তারকুমিল্লা নগরবাসীর নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও জবাবদিহিমূলক করতে কুমিল্লা সিটি কর্পোরেশন...
বাঞ্ছারামপুরে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১ ,আহত ২০। অস্ত্র, গুল...
বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই...
ভিক্টোরিয়া কলেজে প্রবেশপত্র নিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
সজিব মাহমুদঅনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রয়োজন প্রবেশপত্র। তবে সেই প্রবেশপত্র নিত...
বিশ্ব জলাতঙ্ক দিবসে কুমিল্লায় র্যালি ও আলোচনা সভা
কুমিল্লা প্রতিনিধি:‘Stronger Together’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব জলাতঙ্ক দিবস ২০২৬ উপলক্ষে কুমিল...
পুরনো সেতু ভেঙে ফেলার দুই বছরেও সেতু নির্মাণ কাজ শুরু হয়নি
সাইফুল ইসলাম, নাঙ্গলকোটকুমিল্লার নাঙ্গলকোটের সাতবাড়িয়ায় উপজেলা এল জি ই ডি ও ঠিকাদারদের অবহেলায় ডাকাত...