প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 2 Dec 2025, 11:45 PM
বার্ডে "কমিউনিটি এন্টারপ্রাইজ পদ্ধতিতে অ্যাগ্রোইকোলজি উন্নয়ন" শীর্ষক কর্মশালা
সংবাদ বিজ্ঞপ্তি
“কমিউনিটি এন্টারপ্রাইজ পদ্ধতিতে অ্যাগ্রোইকোলজি উন্নয়ন" প্রায়োগিক গবেষণার ফলাফল উপস্থাপন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২ ডিসেম্বর বার্ডের আইটি হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। যুগ্ম পরিচালক মোঃ আবু তালেবের সভাপতিত্বে ও সহকারী পরিচালক মোঃ সালেহ আহমেদের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বার্ডের মহাপরিচালক সাইফুদ্দিন আহমেদ।
কর্মশালায় গবেষণার ফলাফল শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন শিসউকের নির্বাহী পরিচালক সাকিউল মিল্লাত মোর্শেদ, সহকারী পরিচালক আনাস আল ইসলাম, সহকারী পরিচালক মোঃ সালেহ আহমেদ। এছাড়াও কর্মশালায় বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ অংশ নেন।
কর্মশালায় বক্তারা বলেন, প্লাবনভূমিতে সমন্বিত কৃষি পদ্ধতি কুমিল্লায় ব্যাপক সাড়া ফেলেছে। প্লাবনভূমিতে মাছ ও ধানচাষে 'দাউদকান্দি মডেল' অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। ময়মনসিংহের পর মাছ উৎপাদনে কুমিল্লা এখন দেশে দ্বিতীয় অবস্থানে রয়েছে।
বক্তারা আরও বলেন, বাংলাদেশের কৃষি প্রেক্ষাপটে পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থা তথা এগ্রোইকোলজি চর্চা একটি বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে। বিশেষ করে কমিউনিটি ভিত্তিক এন্টারপ্রাইজ মডেল গ্রামীণ কৃষকদের আয় বৃদ্ধি, উৎপাদনশীলতা ও বাজার সংযোগ উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আলোচকরা আরও উল্লেখ করেন, কৃষক পর্যায়ে জৈব সার উৎপাদন, কীটনাশকমুক্ত চাষাবাদ, পানি ব্যবস্থাপনা, এবং স্থানীয় জ্ঞানভিত্তিক কৃষি প্রযুক্তির প্রসার—সবই এগ্রোইকোলজিকে শক্তিশালী করবে। কর্মশালায় প্রকল্পের মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতা, সাফল্যের নমুনা, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কর্মপন্থা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তা, কৃষি গবেষক, এনজিও প্রতিনিধি, স্থানীয় উদ্যোক্তা এবং বিভিন্ন কমিউনিটি সংগঠনের সদস্যরা অংশ নেন। অংশগ্রহণকারীরা এগ্রোইকোলজি কার্যক্রম বিস্তারে নীতিগত সহায়তা, প্রশিক্ষণ ও কৃষক-উদ্যোক্তা নেটওয়ার্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ঢাকায় খুলছে দক্ষিণ কোরিয়ার ভিসা সেন্টার
ভিসা আবেদন প্রক্রিয়া সহজ ও সেবার দক্ষতা বাড়াতে ঢাকায় কোরিয়া ভিসা আবেদনকেন্দ্র (কেভিএসি) চালু করতে যা...
সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ দেশে ফিরছে বিকেলে
সৌদি আরবের রিয়াদের মর্মান্তিক অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে শনাক্ত হওয়া ৯ জন শ্রমিকের মরদেহ ব...
নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৬০, নিখোঁজ পাঁচ শতাধ...
নেপালে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে নিহত বেড়ে ১৬০ জনে দাঁড়িয়েছে। স্থানীয় সময় বুধবার রাতে নেপালের পু...
ভারতকে উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
হকি বিশ্বকাপে ভারতের পদক জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো। আর্জেন্টিনার কাছে ৫-৩ গোলে হেরে কোয়ার্টার ফাইনা...
৪০০ জনের বহর নিয়ে দিল্লি যাচ্ছেন শি জিনপিং
বিশাল বহর নিয়ে আগামী মাসে নয়াদিল্লি যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একাধিক কূটনৈতিক সূত্র তার স...
প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার
প্রতারণার মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম...