প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 2 Dec 2025, 11:46 PM
ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সব সব সম্প্রদায় এবার দাঁড়িপাল্লায় ভোট দেবে-এমদাদুল হক মামুন
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লা মহানগরী নায়েবে আমির অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন বলেছেন, সব সম্প্রদায় মিলে ন্যায় ভিত্তিক সমাজ গঠন করতে মানুষ এবার দাঁড়িপাল্লাকে ভোট দেবে। বিকল্প একটি বাংলাদেশ গঠন করতে সব সম্প্রদায়ের মানুষকে দাঁড়িপাল্লার প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
মঙ্গলবার (২ ডিসেম্বর) কুমিল্লার আদর্শ সদর উপজেলার আলেখারচর এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
এমদাদুল হক মামুন আরও বলেন, গণতান্ত্রিক ও দুর্নীতিবাজমুক্ত বাংলাদেশ গঠন করতে সবাইকে নিজ নিজ ধর্মের জায়গায় ধার্মিক হতে হবে। অতীতে জনগণ বিভিন্ন দলকে পরখ করে দেখেছেন। এবার সময় পরিবর্তনের তাই জাতি ধর্ম, দলমত নির্বিশেষে আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে হবে।
উল্লেখ্য আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৬ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ এর পক্ষে শুরু থেকে তিনি প্রচার প্রচারণা চালিয়ে আসছেন, সেই প্রচারণার অংশ হিসেবে আজ সদরের আলেখারচর এলাকায় গণসংযোগ করেন তিনি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ঢাকায় খুলছে দক্ষিণ কোরিয়ার ভিসা সেন্টার
ভিসা আবেদন প্রক্রিয়া সহজ ও সেবার দক্ষতা বাড়াতে ঢাকায় কোরিয়া ভিসা আবেদনকেন্দ্র (কেভিএসি) চালু করতে যা...
সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ দেশে ফিরছে বিকেলে
সৌদি আরবের রিয়াদের মর্মান্তিক অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে শনাক্ত হওয়া ৯ জন শ্রমিকের মরদেহ ব...
নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৬০, নিখোঁজ পাঁচ শতাধ...
নেপালে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে নিহত বেড়ে ১৬০ জনে দাঁড়িয়েছে। স্থানীয় সময় বুধবার রাতে নেপালের পু...
ভারতকে উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
হকি বিশ্বকাপে ভারতের পদক জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো। আর্জেন্টিনার কাছে ৫-৩ গোলে হেরে কোয়ার্টার ফাইনা...
৪০০ জনের বহর নিয়ে দিল্লি যাচ্ছেন শি জিনপিং
বিশাল বহর নিয়ে আগামী মাসে নয়াদিল্লি যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একাধিক কূটনৈতিক সূত্র তার স...
প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার
প্রতারণার মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম...