প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 2 Dec 2025, 11:42 PM
বাঞ্ছারামপুরে নিয়োগ বিধি বাস্তবায়নের দাবিতে পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি পালন
বাঞ্ছারামপুর প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পরিবার পরিকল্পনা বিভাগের পরিবার কল্যাণ পরিদর্শিকা (ঋডঠ), পরিবার পরিকল্পনা পরিদর্শক (ঋচও), পরিবার কল্যাণ সহকারী( ঋডঅ) অধিকার আদায় ঐক্য পরিষদ কর্তৃক নিয়োগ বিধি বাস্তবায়নের দাবিতে আজ কর্মবিরতি পালিত হয়েছে। ২ ডিসেম্বর মঙ্গলবার উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে নিয়োগ বিধি বাস্তবায়নের দাবিতে পরিবার কল্যাণ পরিদর্শিকা (ঋডঠ), পরিবার পরিকল্পনা পরিদর্শক (ঋচও), পরিবার কল্যাণ সহকারী( ঋডঅ) গণ পূর্ণ দিবস কর্ম বিরতি পালন করেন।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কর্মসূচির মধ্যে রয়েছে, মাসিক রিপোর্ট বন্ধ, আগামী ৬ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর ঘোষিত সেবা সপ্তাহ বর্জন এবং পূর্ণ দিবস কর্ম বিরতি পালন। কর্ম বিরতির সময় পরিবার কল্যাণ পরিদর্শিকা (ঋডঠ), পরিবার পরিকল্পনা পরিদর্শক (ঋচও), পরিবার কল্যাণ সহকারী গণ( ঋডঅ) স্ব স্ব উপজেলা অফিসে অবস্থান করেন। অবস্থান কর্মসূচি পালনের সময় বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির আহ্বায়ক মোঃ সাকীরুন মিয়া, উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির সভাপতি মোঃ ইমরান, উপজেলা পরিবার কল্যাণ পরিদর্শিকা সমিতির সভাপতি নাজমা আক্তার, কেন্দ্রীয় পরিবার কল্যাণ সহকারী সমিতির যুগ্ম প্রচার সম্পাদক রেখা আক্তার, উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির সদস্য মোঃ হাসান, নেয়ামত সরকার, মোহাম্মদ সোহাগ সরকার, কর্মসূচিতে উপস্থিত ছিল পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, সহ- সভাপতি গোলাম মোস্তফা, কোষাদক্ষ মোঃ শাহাবুদ্দিন জালালী,মোঃ সাইফুল ইসলাম,আলী আকবর প্রমূখ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...