প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 2 Dec 2025, 11:41 PM
বাঞ্ছারামপুরে সাবেক মেম্বার আবু মুছাকে গলা কেটে হত্যার প্রতিবাদে মানববন্ধন
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ছলিমাবাদ ইউনিয়নের সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য আবু মুছা সরকার হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার ২ ডিসেম্বর সকালে উপজেলার ছলিমাবাদ ইউনিয়নবাসীর আয়োজনে মানববন্ধনে বিপুলসংখ্যক নারী-পুরুষ অংশ নেন।বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ সময় বক্তারা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
খোঁজ নিয়ে জানা গেছে, নিহত মুছা মেম্বারের মেয়ে সোনিয়া আক্তার বাদী হয়ে বাঞ্ছারামপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় আশরাফবাদ গ্রামের সায়েম মিয়াকে প্রধান আসামি করা হয়েছে।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আবু মুছা সরকারকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারা বলেন, “মুছা সরকারের মতো সৎ ও জনপ্রিয় একজন মানুষকে নৃশংসভাবে হত্যা করা এলাকার জন্য বিরাট ক্ষতি। হত্যাকারীরা যতই প্রভাবশালী হোক, আমরা ফাঁসি ছাড়া শান্ত হবো না।”
বক্তারা দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন করে আসামিদের শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, ছলিমাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল আজিজ, উপজেলা জাসাসের আহ্বায়ক এম. এ. সালাম, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ রফিক মিয়া, এক দুই ও নিহতের মেয়ে সোনিয়া আক্তার, ছেলে জয় সরকার, উজ্বল মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ ব্যাপারে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ হাসান জামিল খান জানান, ভিকটিমের পরিবার কর্তৃক অভিযোগ দায়েরে করে বিলম্ব করেন। ভিকটিমের পরিবার আজ সকালে অভিযোগ দিলে অভিযোগ গ্রহণ করে উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...