প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 2 Dec 2025, 11:40 PM
ব্রাহ্মণপাড়ায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাসাসের দোয়া ও মিলাদ মাহফিল
মো. আনোয়ারুল ইসলাম
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা জাসাস শাখার উদ্যোগে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জাসাসের আহ্বায়ক মো. ইয়াছিন আরাফাত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আমির হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা জাসাসের সদস্যসচিব মো. জালাল হোসেন।
দোয়া পরিচালনা করেন কুমিল্লা দক্ষিণ জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক হাফেজ মো. মোজ্জামেল হক সরকার।
মাহফিলে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক মার্টিন আলী খান, দপ্তর সম্পাদক হেদায়েত উল্লাহ সরদার, উপজেলা জাসাসের সিনিয়র সহসভাপতি মো. ফখরুল আলম মিথুন, যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জমির হোসেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবু কাউসার, সাধারণ সম্পাদক মো. কবির আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মো. বাকি, অলি উল্লাহ মৈশান, উপজেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মো. বশির আহামেদসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাুকর্মীরা।
বক্তারা বলেন, বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করছে সারাদেশের মানুষ। তাঁর শারীরিক সুস্থতা জাতির প্রত্যাশা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...