প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 2 Dec 2025, 11:39 PM
বুড়িচংয়ে পরিবার পরিকল্পনা কর্মচারীদের ৩য় গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি
কাজী খোরশেদ আলম
কুমিল্লার বুড়িচংয়ে তৃতীয় গ্রেডের নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন পরিবার পরিকল্পনা কর্মচারীরা। মঙ্গলবার (২ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টায় উপজেলার ৯টি ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিদর্শিকা ও পরিবার কল্যাণ সহকারীরা এ কর্মসূচিতে অংশ নেন। “এক দফা এক দাবি—নিয়োগ বিধি বাস্তবায়ন চাই”—এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত কর্মসূচিটির নেতৃত্ব দেন মোঃ গোলাম সামদারী। কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজাপুর ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ শাহ আলম, মোহাম্মদ রবিউল আউয়াল, মোঃ আওলাদ হোসেন, পরিবার পরিকল্পনা সহকারী সালমা বেগম, মোছাম্মৎ নাসরিন আক্তার, এফডব্লিউবি হালিমা আক্তার, পরিবার কল্যাণ সহকারী ফাল্গুনী কর, অনন্যা সরকার, আক্তার খানম, মাহিনুর আক্তার, নাসিমা আক্তার ও আয়েশা খাতুনসহ অন্যান্য কর্মচারীরা।
বুড়িচং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিধান কান্তি রুদ্র কর্মচারীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে বলেন, “১৯৭৬ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের জনসংখ্যা সমস্যাকে ১ নম্বর সমস্যা হিসেবে চিহ্নিত করে পরিবার পরিকল্পনা কার্যক্রম শুরু করেন। ১৯৭৭ সাল থেকে এ দাবি উঠলেও আজও বাস্তবায়িত হয়নি। আমি আশা করি কর্মচারীদের দাবির পরিপ্রেক্ষিতে বিষয়টি অতি দ্রুত বাস্তবায়িত হবে।”
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া কর্মচারীরা অভিযোগ করেন, “আমাদের তৃতীয় গ্রেডে নিয়োগ দেওয়া হলেও বিভিন্ন সরকারি কার্যক্রমে আমরা চতুর্থ গ্রেডের বেতন ও মর্যাদা পাচ্ছি। উপদেষ্টা পরিষদের নিকট স্মারকলিপিও দেওয়া হয়েছে। দ্রুত আমাদের দাবি কার্যকর করার জোর দাবি জানাচ্ছি।” কর্মসূচির মাধ্যমে দ্রুত নিয়োগ বিধি বাস্তবায়নের আহ্বান জানানো হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
সাক্ষরতার হারে সারাদেশে কুমিল্লা প্রথম
অশোক বড়ুয়াদেশের ৬৪ জেলার মধ্যে সাক্ষরতার হারে প্রথম অবস্থানে রয়েছে কুমিল্লা। জাতীয় পর্যায়ে সাক্ষরতার...
সরকার যে পথে, সেটি বাঁকা পথ, ফিরে আসতে হবে: সাদ্দাম
কুমিল্লা প্রতিনিধিবাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ুসরকার য...
উপকরণ ভিত্তিক পাঠদানই শিশুর সৃজনশীল চিন্তার বিকাশ ঘটাতে পারে...
আশিক ইরানপ্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সহজ ও উপকরণ ভিত্তিক পাঠদান নিশ্চিত করার লক্ষ্যে কুমি...
হোমনায় সরকারি জমি দখল করে দোকান নির্মাণের হিড়িক
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় সরকারি জমি দখল করে দোকান নির্মাণের হিড়িক পড়েছে। যে...
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুবিতে মানববন্...
কুবি প্রতিনিধি :সরকারি চাকরিতে মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে কুম...
কুমিল্লা ইপিজেড মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা ড...
কুমিল্লা রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) মেডিকেল সেন্টারে ৯টি ক্যাটাগরির পদে নিয়োগের চূড়ান্ত ফল...