প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 30 Nov 2025, 11:42 PM
নবগঠিত বুড়িচং পৌরসভার মাস্টারপ্ল্যান প্রণয়নে পিআরএ কর্মশালা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, বুড়িচং
নবগঠিত বুড়িচং পৌরসভার মাস্টারপ্ল্যান প্রণয়নের লক্ষ্যে অংশগ্রহণমূলক গ্রামীণ মূল্যায়ন (পিআরএ) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধিনে নগর উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে শনিবার (৩০ নভেম্বর) সকালে বুড়িচং উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ জাহাঙ্গীর আলী। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র প্ল্যানার মোঃ মাহমুদ হোসেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মালেকুল আফতাব ভূইয়া, বুড়িচং থানার অফিসার ইনচার্জ মোঃ শাহীন, উপজেলা প্রকৌশলী আলিফ আহম্মেদ অক্ষর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কবির আহমদ, উপজেলা শিক্ষা অফিসার ফওজিয়া আক্তার, সহকারী সমাজসেবা কর্মকর্তা আবদুল মান্নান, বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, জামায়াতে ইসলামী বুড়িচং উপজেলা আমীর অধ্যাপক মোঃ অহিদুর রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সাইফুল আলম, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, জামায়াতে ইসলামী বুড়িচং পৌর আমীর মোঃ তাজুল ইসলাম, মোঃ রবিউল আলম, উপজেলা ভেটেরিনারি সার্জন জনি পাল, ফজলুর রহমান কলেজ অব টেকনোলজির অধ্যক্ষ মোঃ আবু তাহের, কৃষি অফিসের প্রতিনিধি শামসুল আলম, ছাত্র প্রতিনিধি সাব্বির, কামরুজ্জামান পিয়াস, জামিলুর রহমান তানিম, জনপ্রতিনিধি মোঃ নসু মেম্বার, মোঃ জসিম উদ্দিন মোল্লা, মোঃ জহিরুল হক মেম্বার প্রমুখ।
কর্মশালায় নবগঠিত পৌরসভার সুষম নগর পরিকল্পনা, টেকসই অবকাঠামো উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্য সুবিধার সম্প্রসারণ, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়নসহ দীর্ঘমেয়াদী মাস্টারপ্ল্যান প্রণয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
আলোচকরা বলেন, বুড়িচং পৌরসভাকে একটি আধুনিক, সবুজ ও নাগরিকবান্ধব পৌরসভায় রূপান্তর করতেই এ মাস্টারপ্ল্যান প্রণয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্মশালায় অংশগ্রহণকারীরা তাদের প্রস্তাবনা ও মতামত তুলে ধরেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজ প্রথমবারের মতো প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিত...
দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ
সঞ্চয়পত্রে বিনিয়োগে আগ্রহ বাড়ছে। চলতি অর্থবছরের জুলাই ও আগস্টে সঞ্চয়পত্র বিক্রি হয়েছে দুই হাজার ৪৬৩...
বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভ...
নিজস্ব প্রতিনিধি।।কুমিল্লার বুড়িচংয়ে পূর্ব শত্রুতা ও জমিজমা নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে ঢুকে দুইজনকে...
রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ...
কুমিল্লা প্রতিনিধি:রূপালী ব্যাংক পিএলসি, কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ৩১ আগস্ট, ২০২৬ তারিখ...
কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি...
আবুল কালাম আজাদকুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লা জেলা কারিগরি, ভোকেশনাল শিক্ষা ও ট্রেইনিং ইন্সটিটিউশন ফো...
ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নতুন যোগদান করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক...