প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 30 Nov 2025, 11:43 PM
বাঞ্ছারামপুরে সাবেক ইউপি সদস্যকে গলাকেটে হত্যা, এলাকায় তোলপাড়
বাঞ্ছারামপুর প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোঃ মুছা মিয়া (৫৯)কে গলাকেটে হত্যার ঘটনা ঘটেছে। নিহত মুছা মিয়ার বাড়ি ছলিমাবাদ গ্রামে। তিনি ছলিমাবাদ ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন। আজ রবিবার বিকেলে নিহতের লাশ হোসেনপুর গ্রামের পূর্ব পাশের জোয়ারারবিল রাস্তার কচুরিপানা জমিতে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তারপর,পুলিশকে খবর দেয়া হয়।
পুলিশ জানিয়েছে, হত্যার সঠিক কারণ এখনো জানা যায়নি। তদন্ত শুরু করা হয়েছে এবং অপরাধীদের গ্রেফতারের জন্য তৎপরতা চালানো হচ্ছে। স্থানীয়রা ঘটনাকে নিয়ে স্থানীয়দের মাঝে তোলপাড় শুরু হয়েছে।এলাকাবাসী ও নিহত স্বজনরা এর দ্রুত ন্যায়বিচারের আশা প্রকাশ করেছেন।নিহত মুছা মেম্বারের ২ ছেলে ও ১ মেয়ে রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক জনপ্রতিনিধি জানায়, নিহত মুছার সাথে টাকা লেনদেনের দ্বন্দ্ব নিয়ে এমন ঘটনা ঘটতে পারে। বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ হাসান জামিল বলেন, "নিহত আবু মুছা মেম্বার এর হত্যার সংবাদ শুনে তাৎক্ষনিক পুলিশ ঘটনা স্থলে পৌছে। কে বা কারা গলা কেটে হত্যা করে পালিয়েছে, তার এখনো কোনো প্রমাণ পাওয়া যায় নি। ঘটনার রহস্য উদঘাটনের জন্য আমরা কাজ করছি।"
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজ প্রথমবারের মতো প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিত...
দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ
সঞ্চয়পত্রে বিনিয়োগে আগ্রহ বাড়ছে। চলতি অর্থবছরের জুলাই ও আগস্টে সঞ্চয়পত্র বিক্রি হয়েছে দুই হাজার ৪৬৩...
বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভ...
নিজস্ব প্রতিনিধি।।কুমিল্লার বুড়িচংয়ে পূর্ব শত্রুতা ও জমিজমা নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে ঢুকে দুইজনকে...
রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ...
কুমিল্লা প্রতিনিধি:রূপালী ব্যাংক পিএলসি, কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ৩১ আগস্ট, ২০২৬ তারিখ...
কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি...
আবুল কালাম আজাদকুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লা জেলা কারিগরি, ভোকেশনাল শিক্ষা ও ট্রেইনিং ইন্সটিটিউশন ফো...
ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নতুন যোগদান করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক...