প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Nov 2025, 11:44 PM
লালমাইয়ের বেলঘর ইউপি সচিবের স্বেচ্ছাচারিতায় ভোগান্তিতে মানুষ
মাসুদ রানা, কুমিল্লা
কুমিল্লার লালমাই উপজেলার বেলঘর উত্তর ইউপি পরিষদের সচিব ফরিদা আক্তারের স্বেচ্ছাচারিতার কারনে ভোগান্তিতে সেবাগ্রহীতাগন। সময়ের প্রতি তোয়াক্কা না করে নিজের মতো করেই প্রতিদিন যাতায়াত করে থাকেন ইউনিয়ন পরষিদে। রবিবার (২৩ নভেম্বর) কোন প্রকার ছুটি না নিয়ে বাড়িতে সময় কাটাচ্ছেন তিনি। এমন তথ্যর ভিত্তিতে ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায় বিভিন্ন গ্রাম থেকে আসা সেবাগ্রহীতাগন এদিক সেদিক হাঁটছেন। কোন প্রকার সেবা নিতে না পেরে বাড়িতে চলে যাচ্ছেন অনেকেই।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার পার্শ্ববতী ইউনিয়ন ভূলইন দক্ষিণ ইউপি এর পরতি গ্রামে বাবার বাড়িতেই থাকেন ফরিদা। এছাড়াও, বাবার বাড়িতে থেকেই নিয়মিত যাতায়াত করে থাকেন কর্মস্থলে কিন্তু একই এলাকায় কর্মস্থল হওয়াতে সেবাগ্রহীতাদের তুচ্ছ তাচ্ছিল্য করেই চলেছেন তিনি। পরিষদে কর্মরত গ্রাম পুলিশ দিয়ে নিজের সন্তানের দেখবালও করান তিনি।
নাম প্রকাশে অনিশ্চুক একজন সেবা গ্রহীতা বলেন, আমি একটা কাজ নিয়ে গত কয়কেদিন পূর্বে এসেছিলাম ঐদিনও সচিব ছিলনা। আজকে আসলাম তাও ওনি নেই। এই হচ্ছে আমাদের কপাল।
অভিযোগ এনে, আরো কয়েকজন বলেন, সচিবের বাবার বাড়ির ক্ষমতা দেখিয়ে ২০২১ সাল থেকে ওনি স্বেচ্ছাচারিতা করে আসছেন। আ'লীগ সরকার আমলে বহু দাপট দেখাতেন তিনি। তাই এই সময়েও ওনি তাই করছেন। কর্মস্থল অন্য কোন উপজেলায় হলে এমনটা হয়তো করতে পারতো না।
বেলঘর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক বলেন, ছুটি নিয়ে থাকলে কাগজ কলমে থাকবে। তাছাড়া, সচিবের এই বিষয়টা নতুন কিছু নয়। এই বিষয়ে লালমাই উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খীসা বলেন, ইউপি সচিবের ছুটির বিষয়টি আমি অবগত নয়।
কুমিল্লা জেলা স্থানীয় সরকারের উপ-পরিচালকের অতিরিক্ত দায়িত্বে থাকা সাইফুল ইসলাম বলেন, এই বিষয়টি আপনার মাধ্যমে জানলাম। ইউএনও'র সাথে কথা বলে আমরা প্রশাসনিক ব্যবস্থা গ্রহন করবো।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ইয়াবাসহ বাংলাদেশে ঢুকে ভারতীয় নাগরিক গ্রেপ্তার
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ইয়াবা নিয়ে বাংলাদেশে...
ব্রাহ্মণপাড়ায় জনতার হাতে আটক ‘দুর্ধর্ষ’ লোকমান, পরে পুলিশের...
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণপাড়া।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় লোকমান হোসেন খাঁন (৪০) নামের এক ব্যক্তিকে আটক...
কুমিল্লায় কৃষিজমির মাটি কাটার অভিযোগ, ব্যবস্থা চেয়ে কৃষিমন্ত...
আয়েশা আক্তারকুমিল্লার বরুড়া উপজেলার পয়ালগাছা ইউনিয়নের পেড্ডা গ্রামে ড্রেজার মেশিন দিয়ে কৃষিজমি থেকে...
ঢাকায় বাংলাদেশের বিপক্ষে খেলার প্রস্তাব ব্রাজিলের
ভারতের বিপক্ষে ৩ অক্টোবর প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ম্যাচটি হবে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে। ঠি...
ইরানের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক চাপ সামরিক ব্যর্থতার ইঙ্গি...
ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরো বাড়ানোর মার্কিন উদ্যোগকে সামরিক ক্ষেত্রে ব্যর্থতার প্রতিফলন হিসেবে...
অত্যাবশ্যকীয় ১১৭ ওষুধের ৫৭টির সরবরাহ বন্ধ
তিন দশক আগের অত্যাবশ্যকীয় ওষুধনীতিতে ফিরেছে সরকার। কিন্তু ওই তালিকায় থাকা ১১৭টি ওষুধের মধ্যে বর্তমান...