...
শিরোনাম
ইয়াবাসহ বাংলাদেশে ঢুকে ভারতীয় নাগরিক গ্রেপ্তার ⁜ ব্রাহ্মণপাড়ায় জনতার হাতে আটক ‘দুর্ধর্ষ’ লোকমান, পরে পুলিশের কাছে সোপর্দ ⁜ কুমিল্লায় কৃষিজমির মাটি কাটার অভিযোগ, ব্যবস্থা চেয়ে কৃষিমন্ত্রীর কাছে কৃষকদের আবেদন ⁜ ঢাকায় বাংলাদেশের বিপক্ষে খেলার প্রস্তাব ব্রাজিলের ⁜ ইরানের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক চাপ সামরিক ব্যর্থতার ইঙ্গিত: আইআরজিসি ⁜ অত্যাবশ্যকীয় ১১৭ ওষুধের ৫৭টির সরবরাহ বন্ধ ⁜ আজ বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচন; ১৯ পদে লড়ছেন ২৪ প্রার্থী ⁜ কুমিল্লায় গৃহবধূ হত্যা: শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন, স্বামী খালাস ⁜ কসবা পৌর সুপার মার্কেটে অগ্নিকান্ডে ১৪টি দোকানের ক্ষয়ক্ষতি ⁜ কুবির শরীয়তপুর স্টুডেন্ট এসোসিয়েশনের নেতৃত্বে শাকিল-জাকিয়া ⁜ লালমাইয়ে ফিশারিতে ভেসে উঠল নিখোঁজ বাকপ্রতিবন্ধী যুবকের লাশ ⁜ প্রতিবন্ধকতা পেরিয়ে অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে বুড়িচংয়ের মাহি পোল্ট্রি ফার্ম ⁜ মনোহরগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫ ⁜ শরিফুলের বোলিংয়ের প্রশংসায় অস্ট্রেলীয় অধিনায়ক ⁜ ইনিংস ব্যবধানে হারলো বাংলাদেশ ⁜ ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান, ২৩ জন আহত ⁜ নাইজেরিয়ায় মসজিদে হামলা চালিয়ে ৬০ জনকে অপহরণ ⁜ আদালতের নির্দেশে সরছে জাহ্নবীর আপত্তিকর কনটেন্ট ⁜ কারিনার ফের মা হওয়ার গুঞ্জন ⁜ খালেদা জিয়ার সাজে ধরা দিলেন অভিনেত্রী চমক ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Nov 2025, 11:43 PM

...
গ্রীষ্মের ফুল ফুটল হেমন্তে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বরুণের অসময়ের প্রস্ফুটন News Image

মো. আনোয়ারুল ইসলাম

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় প্রকৃতি যেন নিজ আইন ভুলে গিয়ে রচনা করেছে এক বিরল দৃশ্য। গ্রীষ্মের গাছ বরুণ এবার ফুটেছে অগ্রহায়ণের হেমন্তে। ঋতুর ছন্দপতনে প্রকৃতির এমন ব্যত্যয় স্থানীয়দের বিস্মিত করেছে, আবার মুগ্ধও করেছে তার অপার সৌন্দর্যে। উপজেলার গোপালনগর এলাকার একটি খালপাড়ের গাছে দেখা মিলেছে এই অসময়ে ফোটা বরুণের সাদা-হালকা গোলাপি পাপড়ির ঝলক। খালপাড়ের প্রকৃতি যেন মুহূর্তেই অলংকৃত হয়ে উঠেছে অপরূপ সাজে। কয়েকদিন আগে হঠাৎ করেই ফুটে ওঠা এই ফুল স্থানীয়দের নজরে আসে, এরপর ক্রমশ গাছজুড়ে ছড়িয়ে পড়ে তাজা কুঁড়ি ও নবফুলের সমাহার।

তবে এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে প্রকৃতির অস্বস্তিকর সংকেত। স্থানীয় প্রকৃতিপ্রেমী ও প্রবীণ বাসিন্দাদের মতে, জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ ও প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়ায় গাছপালা এখন নিয়ম ভেঙে অসময়ে ফুল-ফল দিচ্ছে। এ কারণে ঋতুর স্বাভাবিক ছন্দও বিঘ্নিত হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, অপ্রত্যাশিত এ ফুল ফোটা পথচারী, প্রকৃতিপ্রেমী ও সব বয়সী মানুষের নজর কেড়েছে। অনেকে মোবাইল ফোনে ধারণ করছেন মুহূর্তগুলো। সোশ্যাল মিডিয়ায়ও ছড়িয়ে পড়ছে বরুণ ফুলের মোহনীয় সৌন্দর্য।

বরুণ গাছের বৈজ্ঞানিক নাম ক্রেতেভা রিলিজিওসা। সাধারণত বসন্তের নতুন পাতার পর গ্রীষ্মের শুরুতে বড় থোকায় সাদা-বেগুনি রঙের ফুল ফোটে। ১০ থেকে ১৫ মিটার উঁচু এ গাছ বেশি জন্মে খাল-নদীর পাড়ে। বরুণ ফুলের আরও কয়েকটি স্থানীয় নাম আছে—বর্না, বালাই, বিদাসি, অবিয়ুচ। গাছটি ভেষজ গুণেও সমৃদ্ধ; এর পাতায়, বাকলে, শিকড়ে ও ফলে রয়েছে নানা রোগ নিরাময়ের ক্ষমতা।

সাহেবাবাদ ডিগ্রি কলেজের শিক্ষার্থী ফয়সাল জোনায়েদ রাব্বি জানান, যদিও গাছে কম ফুল ফুটেছে, তারপরও অসময়ে বরুণ ফুটতে দেখে মুগ্ধ হয়েছি। স্থানীয় বাসিন্দা হারুনর রশীদ বলেন, এই সময়ে বরুণ ফুল ফোটার কথা নয়। কিন্তু এত সুন্দর ফোঁটা দেখে আমরা আশ্চর্য হয়েছি, আবার ভালোও লেগেছে।

প্রকৃতির এই বিচিত্র রূপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ব্রাহ্মণপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাসুদ রানা। তিনি বলেন, এই অপ্রত্যাশিত ফুল ফোটা যেমন মুগ্ধ করে, তেমনি জলবায়ুর ভবিষ্যৎ নিয়ে প্রশ্নও তোলে। পরিবেশের ওপর মানুষের প্রভাব এবং জলবায়ুর অস্বাভাবিকতা প্রকৃতির স্বাভাবিক চক্রে পরিবর্তন আনছে।

তিনি আরও বলেন, তাপমাত্রার হঠাৎ ওঠানামা, আবহাওয়ার অনিয়ম ও পরিবেশগত পরিবর্তনের ফলে বিভিন্ন গাছ এখন মৌসুমের বাইরে ফুল-ফল দিচ্ছে। বরুণ ফুলের এ অসময়ে ফোটা তারই প্রমাণ। তার পরামর্শ, পরিবেশ রক্ষায় সবাইকে আরও সচেতন হতে হবে। প্রাকৃতিক ভারসাম্য ফিরিয়ে আনলেই আবার ফিরে আসবে ষড়ঋতুর স্বাভাবিক ছন্দ।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

ইয়াবাসহ বাংলাদেশে ঢুকে ভারতীয় নাগরিক গ্রেপ্তার
ইয়াবাসহ বাংলাদেশে ঢুকে ভারতীয় নাগরিক গ্রেপ্তার

মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ইয়াবা নিয়ে বাংলাদেশে...

ব্রাহ্মণপাড়ায় জনতার হাতে আটক ‘দুর্ধর্ষ’ লোকমান, পরে পুলিশের কাছে সোপর্দ
ব্রাহ্মণপাড়ায় জনতার হাতে আটক ‘দুর্ধর্ষ’ লোকমান, পরে পুলিশের...

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণপাড়া।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় লোকমান হোসেন খাঁন (৪০) নামের এক ব্যক্তিকে আটক...

কুমিল্লায় কৃষিজমির মাটি কাটার অভিযোগ, ব্যবস্থা চেয়ে কৃষিমন্ত্রীর কাছে কৃষকদের আবেদন
কুমিল্লায় কৃষিজমির মাটি কাটার অভিযোগ, ব্যবস্থা চেয়ে কৃষিমন্ত...

আয়েশা আক্তারকুমিল্লার বরুড়া উপজেলার পয়ালগাছা ইউনিয়নের পেড্ডা গ্রামে ড্রেজার মেশিন দিয়ে কৃষিজমি থেকে...

ঢাকায় বাংলাদেশের বিপক্ষে খেলার প্রস্তাব ব্রাজিলের
ঢাকায় বাংলাদেশের বিপক্ষে খেলার প্রস্তাব ব্রাজিলের

ভারতের বিপক্ষে ৩ অক্টোবর প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ম্যাচটি হবে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে। ঠি...

ইরানের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক চাপ সামরিক ব্যর্থতার ইঙ্গিত: আইআরজিসি
ইরানের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক চাপ সামরিক ব্যর্থতার ইঙ্গি...

ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরো বাড়ানোর মার্কিন উদ্যোগকে সামরিক ক্ষেত্রে ব্যর্থতার প্রতিফলন হিসেবে...

অত্যাবশ্যকীয় ১১৭ ওষুধের ৫৭টির সরবরাহ বন্ধ
অত্যাবশ্যকীয় ১১৭ ওষুধের ৫৭টির সরবরাহ বন্ধ

তিন দশক আগের অত্যাবশ্যকীয় ওষুধনীতিতে ফিরেছে সরকার। কিন্তু ওই তালিকায় থাকা ১১৭টি ওষুধের মধ্যে বর্তমান...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ইয়াবাসহ বাংলাদেশে ঢুকে ভারতীয় নাগরিক গ্রেপ্তার
➤ ব্রাহ্মণপাড়ায় জনতার হাতে আটক ‘দুর্ধর্ষ’ লোকমান, পরে পুলিশের কাছে সোপর্দ
➤ কুমিল্লায় কৃষিজমির মাটি কাটার অভিযোগ, ব্যবস্থা চেয়ে কৃষিমন্ত্রীর কাছে কৃষকদের আবেদন
➤ ঢাকায় বাংলাদেশের বিপক্ষে খেলার প্রস্তাব ব্রাজিলের
➤ ইরানের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক চাপ সামরিক ব্যর্থতার ইঙ্গিত: আইআরজিসি
➤ অত্যাবশ্যকীয় ১১৭ ওষুধের ৫৭টির সরবরাহ বন্ধ
➤ আজ বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচন; ১৯ পদে লড়ছেন ২৪ প্রার্থী
➤ কুমিল্লায় গৃহবধূ হত্যা: শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন, স্বামী খালাস
➤ কসবা পৌর সুপার মার্কেটে অগ্নিকান্ডে ১৪টি দোকানের ক্ষয়ক্ষতি
➤ কুবির শরীয়তপুর স্টুডেন্ট এসোসিয়েশনের নেতৃত্বে শাকিল-জাকিয়া
➤ লালমাইয়ে ফিশারিতে ভেসে উঠল নিখোঁজ বাকপ্রতিবন্ধী যুবকের লাশ
➤ প্রতিবন্ধকতা পেরিয়ে অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে বুড়িচংয়ের মাহি পোল্ট্রি ফার্ম
➤ মনোহরগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫
➤ শরিফুলের বোলিংয়ের প্রশংসায় অস্ট্রেলীয় অধিনায়ক
➤ ইনিংস ব্যবধানে হারলো বাংলাদেশ
➤ ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান, ২৩ জন আহত
➤ নাইজেরিয়ায় মসজিদে হামলা চালিয়ে ৬০ জনকে অপহরণ
➤ আদালতের নির্দেশে সরছে জাহ্নবীর আপত্তিকর কনটেন্ট
➤ কারিনার ফের মা হওয়ার গুঞ্জন
➤ খালেদা জিয়ার সাজে ধরা দিলেন অভিনেত্রী চমক
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir