প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 24 Nov 2025, 10:54 AM
ব্রাহ্মণপাড়ায় জাহিদুল হোসেন উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই এসোসিয়েশনের আত্মপ্রকাশ
মো. আনোয়ারুল ইসলাম
কুমিল্লার ব্রাহ্মণপাড়ার ঐতিহ্যবাহী নাগাইশ জাহিদুল হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের অ্যালামনাই এসোসিয়েশনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়েছে। শনিবার (২২ নভেম্বর) বিকেলে বিদ্যালয় মাঠে এক আলোচনা সভায় সংগঠনটির সূচনা ঘোষণা করা হয়। পরে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ২১ সদস্য বিশিষ্ট ‘জাহিদুল হোসেন উচ্চ বিদ্যালয় জাহিদুলিয়ান অ্যালামনাই এসোসিয়েশন’-এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
কমিটিতে বিদ্যালয়ের ১৯৯৭ ব্যাচের শিক্ষার্থী কামরুজ্জামান ভূঁইয়াকে আহ্বায়ক এবং ২০০৭ ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ মনির হোসেনকে সদস্য সচিব নির্বাচিত করা হয়।
আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন—ডা. মাহবুব হোসেন, ডা. সোহেল রানা, মো. ইউনূস, মো. আক্তারুজ্জামান, মো. জুয়েল আহম্মদ, আব্দুন নূর ফেরদৌস, আব্দুল্লাহ আল মামুন, গাজী মো. শাহজালাল, বায়েজিদ রহমান, মো. আসাদুর রহমান, মো. জালাল উদ্দীন, মো. আরিফুল ইসলাম, মো. জহিরুল ইসলাম, মো. মোস্তাক আহমেদ, ডা. মোহাম্মদ ফেরদৌস আলম, মোহাম্মদ আলাউদ্দীন, মোহাম্মদ নজরুল ইসলাম, হেলাল আবনূর (রনি), গাজী রুবেল, ডা. শাকিল মাহমুদ এবং মো. মহিউদ্দিন। সভায় উপস্থিত সদস্যরা আগামী ছয় মাসের মধ্যে সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব আহ্বায়ক কমিটির ওপর অর্পণ করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...