প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 24 Nov 2025, 10:43 AM
কুমিল্লায় পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের ঘটনায় ১১ জন গ্রেফতার
আয়েশা আক্তার
কুমিল্লা নগরীর সদর উপজেলার ধর্মপুর রেলগেট এলাকায় মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রবিনকে গ্রেফতার করতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দুপুরে তল্লাশি চেকপোস্টে এ হামলার পর পুলিশের তিন সদস্য আহত হন এবং পুলিশের একটি গাড়ি ভাংচুর করা হয়। ঘটনাকে কেন্দ্র করে শনিবার রাতে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশের এক কর্মকর্তা জানায়, চেকপোস্টে তল্লাশির সময় রবিনের কাছ থেকে একটি ছুরি উদ্ধার করা হলে সে উত্তেজিত হয়ে এক পুলিশ সদস্যের হাতে কামড় দিয়ে পালিয়ে যায়। ওই সময় স্থানীয় মাদক ব্যবসায়ী চক্র পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা এলাকায় অভিযান পরিচালনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় যাদের আটক করা হয়েছে তারা হলেন—ধর্মপুর এলাকার ইমরান হোসেন ওরফে ইমু/ইমন (২৮) এবং সিয়াম (১৯); মন্দবাগ রেলস্টেশন, কসবা এলাকার স্থায়ী বাসিন্দা ও ধর্মপুরে ভাড়াটিয়া পারভেজ (৩০); ধর্মপুর রেলগেট এলাকার দুই ভাই আবুল কাশেম ওরফে কাইশ্যা (৫৫) এবং আব্দুর রহমান (৩৮); পশ্চিম বাগিচাগাঁওয়ের মাহফুজ (২৪); ধর্মপুর মেম্বার বাড়ির চামেলী (২৮), রুজিনা (৩০) ও পাখি (৩২); পলাতক রবিনের স্ত্রী সুমি আক্তার (১৮); এবং বলরামপুর এলাকার মো. মাহবুব আলম ওরফে মাসুম (৪৫)।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক বলেন, “চেকপোস্টে তল্লাশি চালানোর সময় রবিনের কাছে ছুরি পাওয়া গেলে সে পুলিশের ওপর হামলা করে পালিয়ে যায়। এতে স্থানীয় মাদক ব্যবসায়ীরা ইটপাটকেল নিক্ষেপ করে। ঘটনার পর তদন্ত ও অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।” তিনি আরও জানান, হামলাকারীদের শনাক্তে কাজ চলছে এবং পলাতক রবিনকে গ্রেপ্তারের জন্য বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...