প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 24 Nov 2025, 10:44 AM
ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেলেন কুমিল্লার নারী চিকিৎসক কাকলী
মাহফুজ নান্টু
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন কুমিল্লার গাইনি চিকিৎসক ডাঃ ফাহমিদা আজিম কাকলী। রোববার ভোর সাড়ে ৫টার দিকে তাঁর মৃত্যু হয়। বড় ভাই মনজুরুল আজীম পলাশ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কয়েকদিন আগে কাকলী ডেঙ্গুজ্বরে আক্রান্ত হন। এ সময় তাঁর কিডনি ও লিভার ক্ষতিগ্রস্ত হয়। অবস্থার দ্রুত অবনতি হলে শনিবার তাঁকে ঢাকায় নেওয়া হয়। সেখানে তাঁর রক্তচাপ হঠাৎ কমে গেলে আইসিইউ থেকে ভেন্টিলেশনে স্থানান্তর করা হয়। রাতভর চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও রবিবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ডাঃ কাকলীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে কুমিল্লায়। রোগী, সহকর্মী, স্বজন—সবার মুখেই বিষাদের ছাপ। মানবিক চিকিৎসক হিসেবে পরিচিত কাকলী বিনামূল্যে বহু দরিদ্র রোগীর সিজার করিয়েছেন। চিকিৎসার পাশাপাশি তিনি ছিলেন অধুনা থিয়েটার এর সদস্য। গান শুনতে ও প্রকৃতির মাঝে ঘুরে বেড়াতে ভালোবাসতেন তিনি। স্বজনরা জানান, তাঁর মরদেহ আপাতত হিমঘরে রাখা হবে। যুক্তরাষ্ট্রে অবস্থানরত একমাত্র কন্যা তৃণা দেশে ফিরলে জানাজা ও দাফন সম্পন্ন করা হবে। উল্লেখ্য, ডাঃ ফাহমিদা আজিম কাকলী কুমিল্লা ময়নামতি মেডিকেল কলেজ ও হাসপাতালের গাইনি ও প্রসূতিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক এবং নগর মাতৃসদন কুমিল্লা- এর কনসালট্যান্ট ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
অবসর ঘোষণা নয়, নেশনস লিগে রোনালদোকে নিয়েই পর্তুগাল
এফএনএস স্পোর্টস: ৪১ বছর বয়সেও পর্তুগাল জাতীয় দলে নিজের জায়গা ধরে রাখলেন ক্রিস্টিয়ানো রোনালদো। নতুন ক...
এশিয়া কাপের দুই ট্রফিই বিসিসিআই দপ্তরে আসবে, সময়সীমা জানালেন...
এফএনএস স্পোর্টস: এশিয়া কাপের পুরুষ ও নারী বিভাগের দুই ট্রফিই শেষ পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিস...
ব্যালন ডি’অরের মানদণ্ড নিয়ে ইয়ামালের প্রশ্ন, মেসি-রোনালদোর উ...
এফএনএস স্পোর্টস:ব্যালন ডি’অর পুরস্কার নির্ধারণের বর্তমান মানদণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন বার্সেলোনার তরু...
ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে বার্সেলোনায় জেজে গ্যাব্রিয়েল
এফএনএস স্পোর্টস: ম্যানচেস্টার ইউনাইটেডের ১৫ বছর বয়সী প্রতিভাবান ফরোয়ার্ড জেজে গ্যাব্রিয়েল সম্ভাব্য দ...
তিন কোম্পানির সিস্টেম হ্যাক করল গুগলের জেমিনি
এফএনএস বিদেশ : এআইকে নিয়ন্ত্রণে রাখতে যতই চেষ্টা করা হচ্ছে, ততই যেন তা নির্ধারিত সীমার বাইরে চলে যাচ...
ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি, ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড
এফএনএস বিদেশ : ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের কাছে ইরানের ইসফাহানের ক্ষেপণাস্ত্র স্থাপনার তথ্য দে...