প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Nov 2025, 12:08 AM
চান্দিনায় এলডিপির লিফলেট বিতরণ কর্মসূচি উদ্বোধন করলেন ড. রেদোয়ান আহমেদ
সোহেল রানা, চান্দিনা
কুমিল্লার চান্দিনা উপজেলায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি উদ্বোধন করেছে। শনিবার (২২ নভেম্বর) বিকেলে মাধাইয়া বাজারে ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে লিফলেট বিতরণ এবং ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন সংগঠনের মহাসচিব, সাবেক প্রতিমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে ড. রেদোয়ান আহমেদ বলেন, বিএনপি নেতৃত্বাধীন একটি নির্বাচনী জোট গঠনের বিষয়ে আলোচনা চলছে। তিনি বলেন, “ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের সহযোগী দল হিসেবে আমরা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেব। আরপিও নীতিমালা অনুসারে ‘ছাতা’ প্রতীক নিয়ে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে প্রতিদ্বন্দ্বিতা করবো।”
এসময় তিনি দলীয় নেতাকর্মী ও স্থানীয় জনগণের দোয়া ও সমর্থন কামনা করেন। পরে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন এলডিপির কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যক্ষ আবুল কাশেম, উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের এবং উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাখাওয়াত হোসেন সাক্কু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধাইয়া ইউনিয়ন এলডিপির সভাপতি আবদুস সামাদ আড়ৎদার, সাধারণ সম্পাদক আনিছুর রহমান, উপজেলা এলডিপি নেতা মাহফুজুর রহমান, আবদুস ছাত্তার, মো. ছফিউল্লাহ্, মনু মেম্বার, হারুনুর রশিদ, আবুল বাশার, জহির সর্দার, জাহাঙ্গীর আলম, মোবারক হোসেন মেম্বার, তপন দেবনাথ, মানিক ভূইয়া, মামুনুর রশিদ প্রমুখ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ধর্ষণের শিকার ১১ বছরের শিশুর কন্যাসন্তান : ‘ডিএনএ বলছে, সেই...
নেত্রকোণার মদন উপজেলায় ধর্ষণের শিকার ১১ বছরের শিশুটির গর্ভে জন্ম নেওয়া কন্যাসন্তানের বাবা অভিযোগ ওঠা...
যুবলীগের মিছিল: এক ফাঁড়ির ২৭ পুলিশকে অন্য থানায় বদলি
ময়মনসিংহে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের বিক্ষোভ মিছিলের ঘটনায় সমালোচনার মুখে একটি ফাঁড়ি থেকে একস...
চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
কাজী নজরুল ইসলাম চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। চাঁদপু...
নীরবে মানবিক কর্মকাণ্ড ও শিক্ষার আলো ছড়াচ্ছেন দানবীর জুনাব আ...
সাদিক মামুনপিতা ছিলেন শিক্ষানুরাগী, দানবীর ও বেশকটি মাদরাসা, এতিমখানা, স্কুল, কলেজের প্রতিষ্ঠাতা আলহ...
চাঁদপুরের ফরিদগঞ্জে ২ হাজার পিস ইয়াবা সহ মা - ছেলে গ্রেপ্তার
চাঁদপুর প্রতিনিধি চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ২ হাজার পিস ইয়...
কুমিল্লা আদালত অঙ্গনের নান্দনিক পুকুরে বিভিন্ন প্রজাতির মাছে...
আয়েশা আক্তারকুমিল্লা জেলা ও দায়রা জজ আদালত অঙ্গনের নান্দনিক পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক...