প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Nov 2025, 12:08 AM
রাত বাড়লেই গোমতীর চরে ট্রাকের সারি, লুট নেয়া হচ্ছে মাটি
নিজস্ব প্রতিবেদক
গোমতীর বেড়িবাঁধে দাঁড়িয়ে থাকে ট্রাকের সারি। রাত বাড়লেই এসব ট্রাক প্রবেশ করে গোমতীর চরে। সেখানে শত শত শ্রমিক মিলে কোদাল দিয়ে চরের মাটি কেটে তুলে দিচ্ছে ট্রাকে। সেই মাটি চলে যাচ্ছে ইট ভাটায় কিংবা জলাধার ভরাটের কাজে। মাটি কাটা শ্রমিকরা জানান, প্রশাসন ও পুলিশকে ম্যানেজ করেই চলছে মাটি কাটা।
গেলো ক’দিন ধরে রাতে সরেজমিনে ঘুরে দেখা যায়, বিকেল হলেই গোমতীর নদীর বেড়িবাধসহ বেশ কয়েকটি স্থানে ট্রাক থামিয়ে রাখা হয়। রাত বাড়লেই সেসব ট্রাকের চালকরা আসেন। আগে থেকে চরে অপেক্ষা করে শ্রমিকরা। হেডলাইট বন্ধ করে মাটি বোঝাই করা ট্রাক গোমতীর আইলে উঠে দ্রুত গতিতে চলে যায়।
গোমতীর আড়াইওড়া পীরবাড়ি, ভাটপাড়া, বুড়িচং উপজেলার আলেখারচরসহ বেশ কিছু এলাকায় এভাবেই চলছে মাটি লুটের উৎসব। পরিচয় গোপন করে আড়াইওড়া পীরবাড়ি এলাকায় মাটি কাটা শ্রমিকদের কাছে জানতে চাইলে অন্তত ১০ জন শ্রমিক জানান, প্রশাসন পুলিশ ম্যানেজ করেই মালিকরা মাটি নিতাছে। এখানে আওয়ামী লীগের লোকেরা মাটি কাটতাছে-প্রশাসন ম্যানেজ করছে বিএনপির লোকেরা। তাদের মধ্যে কুমিল্লা মহানগর ও জেলার অনেক নেতা রয়েছেন।
স্থানীয়রা জানান, আড়াইওড়া পীরবাড়ি এলাকার আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলামের নেতৃত্বে চরের মাটি কাটা হচ্ছে। জহির স্থানীয় বিএনপি নেতাদের ম্যানেজ করে চরের মাটি লুট করছেন। মাটি কাটা যেন কোন সংবাদ মাধ্যমে সে জন্য চারপাশে ভাড়াটে লোক দিযে পাহারা দেয়া হচ্ছে।
সদর উপজেলার আলেখারচর ও বুড়িচং উপজেলার অনেক স্থানে একই পদ্ধতিতে মাটি কাটা হচ্ছে। আড়াইওড়া এলাকার ওয়াদুদ মিয়া বলেন, পীরবাড়ি এলাকায় যারা মাটি কাটে তারা প্রভাবশালী। প্রশাসনসহ সবাইকে ম্যানেজ করে সরকারি কাজের অযুহাতে মাটি কাটছে। ওই এলাকায় বসবাসকারী স্থানীয়রা জানান, সারা রাত চরের মাটি কাটা হয়। সকাল হলেই মাটি কাটা বন্ধ। তবে কখনো কখনো রাত দিন সমান তালে চলে মাটি কাটা। ট্রাকের শব্দে সারা রাত নির্ঘুম কাটে তাদের। এছাড়াও ধুলোবালির উড়াউড়ির কারনে এখানে শিশু ও বয়স্করা শ্বাসকষ্টসহ নানান রোগে ভুগছে।
এদিকে বিএনপি নেতাদের যোগসাজেছে চরের মাটি লুট হচ্ছে এই বিষয়ে কুমিল্লা দক্ষিন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন, আমাদের কোন নেতাকর্মী এসব কাজে জড়িত না। যদি আমরা প্রমান পাই তাহলে ওই সব নেতাকর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবো। কুমিল্লায় জেলা প্রশাসন মু, রেজা হাসান বলেন, গোমতী নদীর চর থেকে যারাই মাটি কাটবে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ধর্ষণের শিকার ১১ বছরের শিশুর কন্যাসন্তান : ‘ডিএনএ বলছে, সেই...
নেত্রকোণার মদন উপজেলায় ধর্ষণের শিকার ১১ বছরের শিশুটির গর্ভে জন্ম নেওয়া কন্যাসন্তানের বাবা অভিযোগ ওঠা...
যুবলীগের মিছিল: এক ফাঁড়ির ২৭ পুলিশকে অন্য থানায় বদলি
ময়মনসিংহে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের বিক্ষোভ মিছিলের ঘটনায় সমালোচনার মুখে একটি ফাঁড়ি থেকে একস...
চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
কাজী নজরুল ইসলাম চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। চাঁদপু...
নীরবে মানবিক কর্মকাণ্ড ও শিক্ষার আলো ছড়াচ্ছেন দানবীর জুনাব আ...
সাদিক মামুনপিতা ছিলেন শিক্ষানুরাগী, দানবীর ও বেশকটি মাদরাসা, এতিমখানা, স্কুল, কলেজের প্রতিষ্ঠাতা আলহ...
চাঁদপুরের ফরিদগঞ্জে ২ হাজার পিস ইয়াবা সহ মা - ছেলে গ্রেপ্তার
চাঁদপুর প্রতিনিধি চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ২ হাজার পিস ইয়...
কুমিল্লা আদালত অঙ্গনের নান্দনিক পুকুরে বিভিন্ন প্রজাতির মাছে...
আয়েশা আক্তারকুমিল্লা জেলা ও দায়রা জজ আদালত অঙ্গনের নান্দনিক পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক...