প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 22 Nov 2025, 10:59 AM
খাল দখল ও অকেজো বিএডিসি পানি নিষ্কাশন ব্যবস্থা তিতাসে জলাবদ্ধতার কবলে ২শ বিঘা জমি
নাজমুল করিম ফারুক
কুমিল্লার তিতাসে খাল দখল করে মৎস প্রজেক্ট নির্মাণ এবং বিএডিসি’র পানি নিষ্কাশন ড্রেনেজ ব্যবস্থা অকেজো হওয়ায় ২শ বিঘা জমিতে ১০ বছর যাবৎ জলাবদ্ধতা বিরাজ করছে। এতে কৃষকের লাখ লাখ টাকার ফসলী জমি অনাবাদি থেকে যাচ্ছে। জলাবদ্ধতার কারণে এই সকল জমির মালিকরা প্রকৃত মূল্যে জমি বিক্রি করতে পারছে না।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার কলাকান্দি ইউনিয়নের কালাইচান্দকান্দি থেকে ঘোষকান্দি সড়কের পূর্ব দিকে, দক্ষিণ মানিকনগর ও কাউলিয়ার চরের গোমতী নদীর বাঁধের পশ্চিমে, পুনিয়ারটন ও ঘোষকান্দির উত্তর পাশে, বড় মাছিমপুর খানেবাড়ির সড়কের দক্ষিণপাশে প্রায় সাড়ে ৩শ বিঘা ফসলী জমি রয়েছে। এর মধ্যে প্রায় দেশড় বিঘা জমিতে কৃষক চাষাবাদ করেছে। বাকি ২শ বিঘা জমিতে জলবাদ্ধতা বিরাজ করছে। পুরো জলাবদ্ধতা জুড়ে কচুরিপানা ও আগাছায় ভরা। যেখানে প্রায় কোমড় সমান পানি রয়েছে। কালাইচান্দকান্দি গ্রামের মৃত সামাদ হামিদের বাড়ি সংলগ্ন পানি নিষ্কাশনের জন্য একটি খাল রয়েছে। খালের উপর কালর্ভাট আছে। তবে কালর্ভাটের উভয় পাশে স্থানীয় লোকজন খালটি দখল করায় পানি নিষ্কাশন হচ্ছে না। অপরদিকে, এই জলাবদ্ধতা নিরসনে বিএডিসি ২০২২-২০২৩ অর্থ বছরে ১১২৫ মিটারের অবকাঠামোসহ ভূ-গর্বস্থ ড্রেনেজ পাইপ লাইন নির্মাণ করা আছে। যার মাধ্যমে উক্ত ফসলী জমির পানি গোমতী নদীতে পতিত হয়। তবে বর্তমানে এটি বন্ধ থাকায় পানি নিষ্কাশন হচ্ছে। তাই জলাবদ্ধতা স্থায়ী হচ্ছে।
কালাইচান্দকান্দি গ্রামের মো. আর্শাদ মিয়া বলেন, ছোট বেলা ঘোষকান্দি থেকে নৌকা বাইচ হতো যা কলাকান্দি গিয়ে শেষ হতো। আবার শুষ্কা মৌসুমে পানি থাকতো না। তখন আমরা পুরা এই বিলের জমি চাষ করতে পারতাম। এখন বাড়ি-ঘর এবং রাস্তা-ঘাট হওয়ায় পানি সরে না। গ্রামের মাঝখানের খালের বাঁধ ছুটানো হলেও তা পুরোপুরি ছুটে নাই।
কলাকান্দি গ্রামের কাঠমিস্ত্রি খোকন মিয়া জানান, জলাবদ্ধতার মধ্যে আমার ৮ শতক জমি রয়েছে। ছেলেকে বিদেশ পাঠানোর জন্য টাকার প্রয়োজন হওয়ায় আমি জমিটি বিক্রি করতে চেয়েছিলাম। তবে আশানুরুপ দাম না পাওয়ায় আর বিক্রি সম্ভব হয়নি। গ্রামসংলগ্ন জমি লাখ টাকা শতক বিক্রি হলেও এখানে ২০-২৫ হাজার টাকা শতক দাম উঠায় আমি তা বিক্রি করি নাই।
কালাইচান্দকান্দি গ্রামের মো. হোসেন মিয়া বলেন, একসময় এখানে আমরা অনেক রকম ফসল ফলাতাম। বিগত ১০ বছর যাবৎ জলাবদ্ধতা বিরাজ করছে। অনেকে খাল দখল করায় পানি সরতে পারছে না। অন্যদিকে সরকারি ভাবে যে ড্রেন নির্মাণ করেছে সেটিও বিভিন্ন ব্যক্তি মাছ ধরার জন্য বালুর বস্তা ফেলে বন্ধ করে রাখায় পানি সরতে পারছে না।
কলাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইব্রাহিম সরকার মুঠোফোনে জানান, এখানে প্রায় ২শ বিঘা জমিতে দীর্ঘদিন যাবৎ জলাবদ্ধতা বিরাজ করছে। খালে বাঁধ নির্মাণ করে মাছ চাষ এবং বিএডিসির ড্রেনেজ ব্যবস্থার তদারকি না থাকায় মূলত জলাবদ্ধতা স্থায়ী হচ্ছে। অথচ এই জমিতেগুলোতে কৃষক তিন ফসল উৎপাদন করতে পারতো।
বিএডিসির উপ-সহকারী প্রকৌশলী মো. নাঈম সৌরভ জানান, জলাবদ্ধতার বিষয়টি আমার জানা নেই। তবে স্থানীয় লোকজন অভিযোগ করলে ব্যবস্থা নেব। তারপরও আমি সরেজমিনে গিয়ে বিষয়টি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন বলেন, গত মাসের ২৭ তারিখে স্থানীয় লোকজন পানি নিষ্কাশনের প্রতিবন্ধকতা দূর করতে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর একটি দরখাস্ত করেছিল। আমরা খালের উপর বাঁধ দিয়ে মৎস্য প্রজেক্ট করা বাঁধ ভেঙে দিয়েছে। তারপরও বিষয়টি আমরা খতিয়ে দেখবো।
উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া মমিন বলেন, স্থানীয় লোকজনের অভিযোগের প্রেক্ষিতে খালের উপর দেওয়া বাঁধটি আমরা অপসারণ করেছিলাম। বিএডিসির ড্রেনের কি সমস্যা এ বিষয়ে কৃষি কর্মকর্তাকে পরিদর্শন করে একটি প্রতিবেদন দিতে বলেছি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
শরিফুলের বোলিংয়ের প্রশংসায় অস্ট্রেলীয় অধিনায়ক
ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ছিলেন না শরিফুল ইসলাম| তবে দ্বিতীয় টেস্টের আ...
ইনিংস ব্যবধানে হারলো বাংলাদেশ
ইনিংস হারের শঙ্কা নিয়ে চা-বিরতিতে যায় বাংলাদেশ| বিরতি থেকে ফিরে ৩ বলে ২ উইকেট হারিয়ে ইনিংস ও ৫১ রানে...
৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান, ২৩ জন আহত
এফএনএস বিদেশ : জাপানে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হয়েছে এবং এতে আহত হয়েছেন কমপক্ষে ২৩ জন| গতকাল রোববা...
নাইজেরিয়ায় মসজিদে হামলা চালিয়ে ৬০ জনকে অপহরণ
এফএনএস বিদেশ : নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় নাইজার রাজ্যে একটি মসজিদ ও আশপাশের কয়েকটি গ্রামে সশস্ত্র হামলা...
আদালতের নির্দেশে সরছে জাহ্নবীর আপত্তিকর কনটেন্ট
রুপালি জগতের তারকাদের নিয়ে অশালীন কিংবা আপত্তিকর কনটেন্ট ˆতরির বিষয়টি নতুন কিছু নয়| বলিউডে এমন বহু অ...
কারিনার ফের মা হওয়ার গুঞ্জন
বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান আবারও মা হতে চলেছেন-সম্প্রতি এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ...