...
শিরোনাম
নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ কার্যক্রম শুরু কাল ⁜ কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযানে আটক ২ হাজার ৩৫ পাঁচ দফার অভিযানে রতন গ্রুপের প্রধান রতনও গ্রেপ্তার ⁜ ১৮ থানায় পুলিশের সাঁড়াশি অভিযান, কুমিল্লায় আটক ৩৬৩ ⁜ ফেরীর যাত্রী ছাউনি না-কি ব্যবসার আড়ত? বাঞ্ছারামপুরে যাত্রীদের চরম ভোগান্তি। ⁜ চান্দিনায় আইসক্রিমের প্রলোভনে শিশু নির্যাতন: মামলা দায়েরের পর মুদি দোকানী কারাগারে ⁜ কুমিল্লায় কিশোর গ্যাংয়ের চার শীর্ষ নেতা গ্রেপ্তার ⁜ ব্রাহ্মণপাড়ায় পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল দুই শিশুর ⁜ চৌদ্দগ্রামে স্কুল ছাত্রীকে বিএনপি নেতার কুপ্রস্তাব সাড়া না পেয়ে প্রাণনাশের হুমকি ⁜ ইমাম-মুয়াজ্জিনদের আধুনিক কৃষিতে সম্পৃক্ত করতে প্রশিক্ষণ দেওয়া হবে– কৃষিমন্ত্রী ⁜ বাঙ্গরায় অবৈধ ড্রেজিংয়ে হুমকিতে তিন ফসলি জমি,লিখিত অভিযোগ করে ও মিলছেনা প্রতিকার! প্রশাসনের ভূমিকা নিয়ে কৃষকদের ক্ষোভ ⁜ "ভালো শিক্ষার্থী হওয়ার আগে,ভাল মানুষ হতে হবে"- বিসিআইসি চেয়ারম্যান ⁜ বার্ডে প্রশিক্ষণ অনুষ্ঠিত ⁜ তিতাসে টাকার জন্য ছেলের কিল-ঘুষিতে বাবা মৃত্যুর অভিযোগ : ছেলে আটক ⁜ দেবিদ্বারে মিজান নাছরিন মুক্ত স্কাউট গ্রুপের শাপলা কাব, প্রেসিডেন্ট স্কাউট এ্যাওয়ার্ড প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ⁜ সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ ⁜ বুড়িচংয়ে ৩৮০ পিস ইয়াবাসহ যুবক আটক ⁜ শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মনোহরগঞ্জে বৃদ্ধ আটক ⁜ বুড়িচংয়ে আসামি গ্রেফতারে ক্ষিপ্ত হয়ে প্রবাসীর বাড়িতে ফের হামলা-লুটপাট ⁜ ব্রাহ্মণপাড়ায় ১৬ বোতল স্ক্যাফ সিরাপসহ এক নারী মাদক কারবারি গ্রেপ্তার ⁜ বাউবি’র এইচএসসি ১ম বর্ষের ওরিয়েন্টশন ক্লাশ ও দ্বিতীয় বর্ষের টিউটরিয়াল ক্লাশ উদ্বোধন ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 22 Nov 2025, 10:59 AM

...
৫.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল দেশ ১০জন নিহত, আহত কয়েক শ, বিভিন্ন স্থানে ভবনে ফাটল News Image

আসিফ তরুণ

ঘড়ির কাটায় সকাল ১০টা ৩৮ মিনিট, হঠাৎ করে তীব্রভাবে কম্পন শুরু হল। যে যার মত হুরোহুরি করে যেখানে ছিলেন সেখান থেকে বেড়িয়ে আসার চেষ্টা করলেন। সময়টা খুব বেশি ছিল না। মাত্র কয়েক সেকেন্ড। এর মধ্যেই ভয়াবহ ভূমিকম্প অনুভব করল দেশবাসী। পরক্ষনেই সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইলেকট্রনিক গণমাধ্যমগুলোতে ব্রেকিং নিউজ ভেসে উঠল। ৫.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে গোটা দেশ। সময় যত বাড়তে থাকল নিহত ও আহতের সংখ্যা ভেসে আসছে ইলেকট্রনিক মিডিয়াগুলোতে। জানা গেল নরসিংদীর মাধবদীতে ভয়াবহ এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল। ভয়াবহ এ ভূমিকম্পে হতাহতের ঘটনা ঘটেছে যতটুকু তার চেয়ে বেশি আতঙ্কিত হয়েছে দেশবাসী। কুমিল্লাও এর ব্যতিক্রম ছিল না। ভূমিকম্পের সময় নিরাপদস্থানে ছুটে যেতে হুরোহুরি করে আহত ও অজ্ঞান হয়েছেন ৮০ নারী শ্রমিক। 

গতকাল শুক্রবার রাত ১০টায় এ প্রতিবেদন তৈরি পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে রাজধানীর বংশালের কসাইটুলী এলাকায় একটি পাঁচতলা ভবনের রেলিং ভেঙে নিচে পড়ে তিন পথচারী নিহত হন। নিহতদের মধ্যে বাবা-ছেলে হলেন হাজি আব্দুল রহিম (৪৭) ও মেহরাব হোসেন রিমন (১৩)। একই ঘটনায় মায়ের সঙ্গে বাজার করতে গিয়ে নিহত হন সলিমুল্লাহ মেডিকেল কলেজের ৫২তম ব্যাচের শিক্ষার্থী রাফি। তার মা নুসরাত গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন। বংশাল থানার ওসি বিষয়টি নিশ্চিত করেছেন। 

এ ছাড়া রাজধানীর মুগদার মদিনা বাগ এলাকায় ভূমিকম্পে নির্মাণাধীন ভবনের রেলিং ধসে পড়ে মাকসুদ (৫০) নামে এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে। এদিকে রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ এলাকায় ভূমিকম্পের সময় একটি টিনশেড বাড়ির দেয়াল ধসে পড়ে এক বছর বয়সি শিশু ফাতেমার মৃত্যু হয়। এ ঘটনায় তার মা কুলসুম বেগম এবং প্রতিবেশী জেসমিন বেগম আহত হন। ঘটনাটি রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম নিশ্চিত করেছেন। অন্যদিকে নরসিংদী সদর উপজেলার গাবতলী এলাকায় ভূমিকম্পের সময় বাড়ির সানশেড ভেঙে পড়ে ওমর (১০) নামে এক শিশু নিহত হয়। একই ঘটনায় তার বাবা দেলোয়ার হোসেন উজ্জ্বল আহত অবস্থায় পরে মারা যান। ওমরের চাচা জাকির হোসেন জানান, ভূমিকম্প শুরু হলে দেলোয়ার তিন সন্তানকে নিয়ে বাসা থেকে বের হওয়ার চেষ্টা করছিলেন। তখনই সানশেড ভেঙে তাদের ওপর পড়ে। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে ওমরকে মৃত ঘোষণা করা হয় এবং পরে ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় দেলোয়ারের মৃত্যু হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ওসি মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া জেলার পলাশ উপজেলার মালিতা গ্রামে মাটির ঘরের দেয়াল ধসে কাজেম আলী ভূঁইয়া (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। পাশাপাশি কাজীরচর নয়াপাড়া গ্রামের নাসির উদ্দিন (৬৫) এবং শিবপুরের জয়নগর ইউনিয়নের আজকীতলা গ্রামের ফোরকান মিয়া (৪৫)-ও ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে বিগত ৩০ বছরের মধ্যে এটাই ছিল সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প। 

এদিকে ঢাকায় শক্তিশালী ভূমিকম্পে দেশে বৃহৎ ও ছোট আকারের সাতটি বিদ্যুৎকেন্দ্র ট্রিপ (বন্ধ) করেছে। একইসঙ্গে একটি সাবস্টেশনও দুর্ঘটনার কারণে বন্ধ হয়ে গেছে। বিদ্যুতের চাহিদা কম থাকায় গ্রিডে বড় ধরনের কোনো প্রভাব পড়েনি। বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি) জানিয়েছে, ভূমিকম্পের পর বেলা ১১টা ৫০ মিনিট পর্যন্ত সাতটি বিদ্যুৎকেন্দ্র ও একটি গ্রিড সাবস্টেশন বন্ধের খবর পেয়েছে। বাকি বিদ্যুৎকেন্দ্র ও গ্রিডের তথ্য সংগ্রহ করা হচ্ছে। বিপিডিবির পাঠানো তথ্যে জানা গেছে, ভূমিকম্পের কারণে সামিটের বিবিয়ানায় ৩৪১ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে গেছে। বিপিডিবির বিবিয়ানা-৩ (৪০০ মেগাওয়াট) বিদ্যুৎকেন্দ্র, আশুগঞ্জে ২২৫ মেগাওয়াট, ৫৫ মেগাওয়াট ও ৫০ মেগাওয়াটের তিনটি ইউনিট বন্ধ হয়ে গেছে। এছাড়া চট্টগ্রামে বেসরকারি বিদ্যুৎকেন্দ্র এসএস পাওয়ার ৬০০ ইউনিটের একটি কেন্দ্র, সিরাজগঞ্জে ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের ৭৫ মেগাওয়াটের একটি ইউনিট বন্ধ হয়ে গেছে। এছাড়া ঘোড়াশালের গ্রিড সাবস্টেশন অগ্নিকাণ্ডের ঘটনায় ২৩০ কেভি, ১৩২ কেভি ও ৩৩ কেভি লাইন বন্ধ হয়ে গেছে। বিপিডিবির নাম অপ্রকাশিত রাখার শর্তে এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ভূমিকম্পে ১১টা ৫০ মিনিট পর্যন্ত বিভিন্ন কেন্দ্র বন্ধ হয়ে গেছে। আরও কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এসব কেন্দ্র চালু করতে সময় লাগবে। তবে বিদ্যুতের চাহিদা কম থাকায় লোডশেডিং হওয়ার তেমন কোনো আশঙ্কা নেই। এর আগে গতকাল শুক্রবার সকালে তীব্র ভূকম্পন অনূভূত হওয়ার দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎকেন্দ্র উৎপাদন ও বিতরণ বন্ধ হওয়ার কথা জানায় বিপিডিবি। সংস্থাটির পরিচালক (জনসংযোগ) শামীম হাসান এর পাঠানো এক বার্তায় জানানো হয়, শক্তিশালী ভূমিকম্পজনিত কারণে দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও সরবরাহ ব্যবস্থাপনায় সাময়িক বিঘ্ন ঘটেছে। বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা অব্যাহত রয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৫। ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদী। আর বাংলাদেশের আবহাওয়া অধিদফতর বলছে, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। ভূমিকম্পের কারণে রাজধানীতে তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিভিন্ন স্থানে ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।




ক্যাটেগরি: জাতীয়
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ কার্যক্রম শুরু কাল
নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ কার্যক্রম শ...

নতুন পে স্কেল অনুসারে সরকারি কর্মকর্তা-কর্মচারী নতুন বেতন নির্ধারণের (পে ফিক্সেশন) কার্যক্রম আগামীকা...

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযানে আটক ২ হাজার ৩৫ পাঁচ দফার অভিযানে রতন গ্রুপের প্রধান রতনও গ্রেপ্তার
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযানে আটক ২ হাজার ৩৫ পাঁ...

মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে জেলা পুলিশের ধারাব...

১৮ থানায় পুলিশের সাঁড়াশি অভিযান, কুমিল্লায় আটক ৩৬৩
১৮ থানায় পুলিশের সাঁড়াশি অভিযান, কুমিল্লায় আটক ৩৬৩

আয়েশা আক্তারকিশোর গ্যাং ও উঠতি বয়সী তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কুমিল্লার ১৮টি থানায় একযোগ...

ফেরীর যাত্রী ছাউনি না-কি ব্যবসার আড়ত? বাঞ্ছারামপুরে যাত্রীদের চরম ভোগান্তি।
ফেরীর যাত্রী ছাউনি না-কি ব্যবসার আড়ত? বাঞ্ছারামপুরে যাত্রীদে...

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও নারায়ণগ...

চান্দিনায় আইসক্রিমের প্রলোভনে শিশু নির্যাতন: মামলা দায়েরের পর মুদি দোকানী কারাগারে
চান্দিনায় আইসক্রিমের প্রলোভনে শিশু নির্যাতন: মামলা দায়েরের...

সোহেল রানা: চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।কুমিল্লার চান্দিনায় সাড়ে চার বছরের এক শিশুকে নির্যাতনের...

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের চার শীর্ষ নেতা গ্রেপ্তার
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের চার শীর্ষ নেতা গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধিকুমিল্লায় কুখ্যাত কিশোর গ্যাং ‘RAW’ ও ‘Crime Setup’-এর চার শীর্ষ নেতাকে গ্রেপ্তার...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ কার্যক্রম শুরু কাল
➤ কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযানে আটক ২ হাজার ৩৫ পাঁচ দফার অভিযানে রতন গ্রুপের প্রধান রতনও গ্রেপ্তার
➤ ১৮ থানায় পুলিশের সাঁড়াশি অভিযান, কুমিল্লায় আটক ৩৬৩
➤ ফেরীর যাত্রী ছাউনি না-কি ব্যবসার আড়ত? বাঞ্ছারামপুরে যাত্রীদের চরম ভোগান্তি।
➤ চান্দিনায় আইসক্রিমের প্রলোভনে শিশু নির্যাতন: মামলা দায়েরের পর মুদি দোকানী কারাগারে
➤ কুমিল্লায় কিশোর গ্যাংয়ের চার শীর্ষ নেতা গ্রেপ্তার
➤ ব্রাহ্মণপাড়ায় পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল দুই শিশুর
➤ চৌদ্দগ্রামে স্কুল ছাত্রীকে বিএনপি নেতার কুপ্রস্তাব সাড়া না পেয়ে প্রাণনাশের হুমকি
➤ ইমাম-মুয়াজ্জিনদের আধুনিক কৃষিতে সম্পৃক্ত করতে প্রশিক্ষণ দেওয়া হবে– কৃষিমন্ত্রী
➤ বাঙ্গরায় অবৈধ ড্রেজিংয়ে হুমকিতে তিন ফসলি জমি,লিখিত অভিযোগ করে ও মিলছেনা প্রতিকার! প্রশাসনের ভূমিকা নিয়ে কৃষকদের ক্ষোভ
➤ "ভালো শিক্ষার্থী হওয়ার আগে,ভাল মানুষ হতে হবে"- বিসিআইসি চেয়ারম্যান
➤ বার্ডে প্রশিক্ষণ অনুষ্ঠিত
➤ তিতাসে টাকার জন্য ছেলের কিল-ঘুষিতে বাবা মৃত্যুর অভিযোগ : ছেলে আটক
➤ দেবিদ্বারে মিজান নাছরিন মুক্ত স্কাউট গ্রুপের শাপলা কাব, প্রেসিডেন্ট স্কাউট এ্যাওয়ার্ড প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
➤ সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ
➤ বুড়িচংয়ে ৩৮০ পিস ইয়াবাসহ যুবক আটক
➤ শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মনোহরগঞ্জে বৃদ্ধ আটক
➤ বুড়িচংয়ে আসামি গ্রেফতারে ক্ষিপ্ত হয়ে প্রবাসীর বাড়িতে ফের হামলা-লুটপাট
➤ ব্রাহ্মণপাড়ায় ১৬ বোতল স্ক্যাফ সিরাপসহ এক নারী মাদক কারবারি গ্রেপ্তার
➤ বাউবি’র এইচএসসি ১ম বর্ষের ওরিয়েন্টশন ক্লাশ ও দ্বিতীয় বর্ষের টিউটরিয়াল ক্লাশ উদ্বোধন
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir