প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 20 Nov 2025, 8:39 AM
হাসনাত আবদুল্লাহর আসনে এনসিপির মনোনয়ন ফরম কিনলেন এডভোকেট সাইফুল ইসলাম
মোঃ আক্তার হোসেন
জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর কুমিল্লা-৪ দেবিদ্বার আসন থেকে এনসিপির মনোনয়ন ফরম কিনলেন এডভোকেট সাইফুল ইসলাম সরকার। বুধবার (১৯ নভেম্বর)
বিকালে তিনি মনোনয়ন ফরম অনলাইনে ক্রয় এবং জমা দেওয়ার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। এর আগে গত ১৩ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ দেবিদ্বার আসন থেকে মনোনয়ন
ফরম তুলেছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
এডভোকেট সাইফুল ইসলাম সরকার দেবিদ্বার পৌর সদরের মাস্টার প্লাজার মরহুম আবদুল মান্নান মাস্টারের ছেলে। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত সদস্য এবং ঢাকা ও কুমিল্লা জজকোটের সদস্য
হিসেবে বর্তমানে কাজ করছেন। তিনি ২০২৩ সালে অনুষ্ঠিত দেবিদ্বার পৌর নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্ধিতা করেছিলেন। এডভোকেট সাইফুল ইসলাম সরকার বলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই যোদ্ধাদের দল, তাদের নেতৃত্বে দেশে বিপ্লব হয়েছে এবং আমরা পেয়েছি একটি নতুন বাংলাদেশ। এনসিপির কর্মকান্ড
আমার কাছে অনেক ভালো লেগেছে, তাই তাদের সাথে কাজ করতে চাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ দেবিদ্বার আসন থেকে এনসিপির মনোনয়ন ফরম তুলেছি। এনসিপি আমাকে মনোনয়ন দিলে
জনগণের প্রত্যাশা পুরুনে কাজ করে যাবো।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...