প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 18 Nov 2025, 12:04 AM
চৌদ্দগ্রামে জামায়াত নেতার পিকআপে আগুন দিলো দুর্বৃত্তরা
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার চৌদ্দগ্রামে একটি পিকআপ ভ্যানে আগুনে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (১৭ নভেম্বর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারের দক্ষিণপাশে উত্তর ফালগুনকরা রাস্তার মাথায় এ ঘটনা ঘটে।
আগুনের তথ্যটি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন,‘দুর্বৃত্তরা মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যান আগুনে পুড়িয়ে দিয়েছে। আমরা জড়িতদের শনাক্তের চেষ্টা করছি।' প্রত্যক্ষদর্শীরা জানায়, মালিক প্রতিদিন পিকআপ ভ্যানটি (ঢাকামেট্রো-ন-১৫-২২৪১) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডিভাইডারের সাথে রাখে। সোমবার ভোরে মোটর সাইকেল আরোহী দুই দুর্বৃত্ত পেট্রোল ঢেলে আগুন দেয়। খবর পেয়ে পিকআপ মালিক ফজলুল হক মোল্লা, স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে পিকআপ ভ্যানটি পুড়ে যায়।
পিকআপ ভ্যানের মালিক চৌদ্দগ্রাম পৌরসভার পশ্চিম ধনমুড়ি গ্রামের জামায়াত নেতা ফজলুল হক মোল্লা বলেন, ফজরের পরই গাড়িটি ফেনী থেকে মাছ আনতে ভাড়ায় যাওয়ার কথা ছিল। কিন্তু এরআগে দুর্বৃত্তরা উদ্দেশ্য প্রণোদিতভাবে গাড়িটি পুড়িয়ে দিয়েছে। আমি এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে প্রশাসনের নিকট অনুরোধ জানাচ্ছি।
চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, দুর্বৃত্তরা মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানে আগুন দিয়েছে। গাড়িটি সম্পূর্ণভাবে পুড়ে গেছে। আমরা জড়িতদের শনাক্তের চেষ্টা করছি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
সাইবার অপরাধ: বাংলাদেশেও ডেরা গাড়ছে আন্তর্জাতিক চক্র?
কম্বোডিয়ার নমপেনের স্ক্যাম সেন্টারে পাচার হওয়া নয় বাংলাদেশি নাগরিককে আটক করে সে দেশের আইনশৃঙ্খলা রক্...
বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়াল স্ট্রিটের শীর্ষ ব্যবসায়ী নেতা ও বিনিয়োগকারীদের বলেছেন, তার সরকার বাংল...
সোহরাওয়ার্দীতে পাকিস্তানের আত্মসমর্পণের ভাস্কর্যের বদলে বসছে...
চব্বিশের অভ্যুত্থানের পর থেকে সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা জাদুঘরের অবস্থা বেহাল। আগে দিনভর সেখানে...
কুমিল্লায় কিশোর গ্যাং দমনে মুখে কথা, মাঠে নেই রাজনৈতিক নেতার...
মাহফুজ নান্টুঅপ্রতিম হত্যাকাণ্ডের পর দেশজুড়ে আলোচনায় এসেছে কিশোর গ্যাং। এরই মধ্যে কুমিল্লায় পুলিশের...
বিশ্বঐতিহ্য সুন্দরবন — রূপসী বাংলার রক্ষাকবচ, ইতিহাস, ঐতিহ্য...
মাসুদ রানা, কুমিল্লা। বিশ্বের একক বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন শুধু বাংলাদেশের প্রাকৃতিক সৌন...
কিশোর গ্যাং: এক ভয়ংকর সামাজিক ব্যাধি, যেন ঘরে ঘরে জন্ম নিচ্ছ...
মোহাম্মদ আলী সুমন। গত এক মাসের খবরগুলো পড়লে বুক কেঁপে ওঠে। ঢাকার মোহাম্মদপুর থেকে কুমিল্লার লাল...