প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 18 Nov 2025, 12:00 AM
মেকআপ ক্লাস অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লায় বিউটি সিগনেচার বাই নুপুর-এর উদ্যোগে ওয়ান ডে অ্যাডভান্স মেকআপ ক্লাস অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন বয়সের নারী উদ্যোক্তা ও সৌন্দর্যবিষয়ক শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের সুপরিচিত চিত্রনায়িকা রোজিনা। তিনি অংশগ্রহণকারীদের উদ্দেশে বলেন, নারীদের দক্ষতা বৃদ্ধি আজকের সময়ের অন্যতম বড় প্রয়োজন। বিউটি সেক্টর এখন একটি বড় শিল্প। সঠিক প্রশিক্ষণ নিয়ে এগিয়ে গেলে নারীরা নিজেদের কর্মসংস্থান নিজেরাই তৈরি করতে পারেন। ক্লাসে ট্রেইনার হিসেবে দায়িত্ব পালন করেন ইন্টারন্যাশনাল বিউটি আর্টিস্ট মাসুদ খান। তিনি আধুনিক ও অ্যাডভান্সড মেকআপ টেকনিক, ব্রাইডাল লুক, কালার ম্যাচিং এবং সরঞ্জাম ব্যবহারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেন। ক্লাসে মডেল হিসেবে উপস্থিত ছিলেন দিশা মনি। অনুষ্ঠানটি পরিচালনা ও সার্বিক সহযোগিতায় ছিলেন সালমা ইসলাম নুপুর এবং বি এস বি এন যুব মহিলা সংগঠন। পুরো আয়োজনটি সঞ্চালনা করেন অ্যাডভোকেট ফারজানা স্বর্ণা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মেঘনা ব্যাংকের জেনারেল ম্যানেজার মোঃ মামুনুর রশিদ, উদ্যোক্তা হাসিনা আক্তারসহ আরো অনেক নারী উদ্যোক্তা। দিনব্যাপী ক্লাস শেষে অংশগ্রহণকারী সকলকে সার্টিফিকেট বিতরণ করা হয়। এছাড়া যারা আয়োজনে সহযোগিতা করেছেন তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, নারীর ক্ষমতায়ন ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ভবিষ্যতে আরও বিভিন্ন ধরনের প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
সাইবার অপরাধ: বাংলাদেশেও ডেরা গাড়ছে আন্তর্জাতিক চক্র?
কম্বোডিয়ার নমপেনের স্ক্যাম সেন্টারে পাচার হওয়া নয় বাংলাদেশি নাগরিককে আটক করে সে দেশের আইনশৃঙ্খলা রক্...
বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়াল স্ট্রিটের শীর্ষ ব্যবসায়ী নেতা ও বিনিয়োগকারীদের বলেছেন, তার সরকার বাংল...
সোহরাওয়ার্দীতে পাকিস্তানের আত্মসমর্পণের ভাস্কর্যের বদলে বসছে...
চব্বিশের অভ্যুত্থানের পর থেকে সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা জাদুঘরের অবস্থা বেহাল। আগে দিনভর সেখানে...
কুমিল্লায় কিশোর গ্যাং দমনে মুখে কথা, মাঠে নেই রাজনৈতিক নেতার...
মাহফুজ নান্টুঅপ্রতিম হত্যাকাণ্ডের পর দেশজুড়ে আলোচনায় এসেছে কিশোর গ্যাং। এরই মধ্যে কুমিল্লায় পুলিশের...
বিশ্বঐতিহ্য সুন্দরবন — রূপসী বাংলার রক্ষাকবচ, ইতিহাস, ঐতিহ্য...
মাসুদ রানা, কুমিল্লা। বিশ্বের একক বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন শুধু বাংলাদেশের প্রাকৃতিক সৌন...
কিশোর গ্যাং: এক ভয়ংকর সামাজিক ব্যাধি, যেন ঘরে ঘরে জন্ম নিচ্ছ...
মোহাম্মদ আলী সুমন। গত এক মাসের খবরগুলো পড়লে বুক কেঁপে ওঠে। ঢাকার মোহাম্মদপুর থেকে কুমিল্লার লাল...