প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 18 Nov 2025, 12:01 AM
শ্বশুর বাড়িতে বেড়াতে এসে খুন হত্যার দায় স্বীকার করেছে দুই আসামী
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ
কুমিল্লায় শ্বশুর বাড়িতে বেড়াতে এসে আবু বকর নামের সৌদি প্রবাসী হত্যা মামলার প্রধান দুই আসামী রাব্বি ও পারভেজকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে হত্যাকান্ডে ব্যবহৃত দুইটি চুরি উদ্ধার করা হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৈয়ব হোসেনের আমলী আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দিতে হত্যার দায় স্বীকার করে গ্রেফতারকৃত ফজলে রাব্বি ও পারভেজ। বাকবিতন্ডতা ও হাতাহাতির এক পর্যায়ে বুকে চুরিকাঘাত করে প্রবাসী আবু বকরকে হত্যা করে বলে স্বীকার করে দুই আসামী। কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্রে জানা যায়, গত ২৭ অক্টোবর কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের দেলোয়ারের মেয়ে সুমাইয়া আক্তার সুইটির সাথে চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের রামচন্দ্রপুর কেন্ডা গ্রামের ফরিদ মিয়ার ছেলে প্রবাসী আবু বকরের বিবাহ সম্পন্ন হয়। বিয়ের পর গত শনিবার আব্দুল্লাহপুর শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন আবু বকর। সন্ধ্যায় পার্শ্ববর্তী অলিরবাজার থেকে শ্বশুর বাড়ি ফেরার সময় আব্দুল্লাহপুর গ্রামের রাব্বি ও পারভেজের সাথে গায়ে ধাক্কা লাগাকে কেন্দ্র করে নিহতের শ্যালক শান্তর বাকবিতন্ডা হয়। এসময় রাব্বি ও পারভেজ শান্তকে মারধর করলে প্রতিবাদ জানায় সদ্য বিবাহিত নিহত প্রবাসী আবু বকর। শ্যালককে বাঁচাতে এগিয়ে আসলে রাব্বি ও পারভেজ প্রবাসী আবু বকরের বুকে চুরিকাঘাত করে আহত করে। গুরুতর আহত অবস্থায় প্রবাসী আবু বকরকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পিজি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার সকালে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের স্ত্রী সুমাইয়া আক্তার সুইটি বাদী হয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
নিহত প্রবাসী আবু বকর সদর দক্ষিণ উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের দেলোয়ারের মেয়ের জামাই এবং চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের রামচন্দ্রপুর কেন্ডা গ্রামের ফরিদ মিয়ার ছেলে।
এবিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম জানান, মুলত গায়ে ধাক্কা লাগাকে কেন্দ্র করে এই হত্যা কান্ডের ঘটনা ঘটে। কোতয়ালী চানপুর এলাকা থেকে হত্যাকান্ডের সাথে জড়িত আসামীদের গ্রেফতার করা হয়। কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি শেষে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
সাইবার অপরাধ: বাংলাদেশেও ডেরা গাড়ছে আন্তর্জাতিক চক্র?
কম্বোডিয়ার নমপেনের স্ক্যাম সেন্টারে পাচার হওয়া নয় বাংলাদেশি নাগরিককে আটক করে সে দেশের আইনশৃঙ্খলা রক্...
বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়াল স্ট্রিটের শীর্ষ ব্যবসায়ী নেতা ও বিনিয়োগকারীদের বলেছেন, তার সরকার বাংল...
সোহরাওয়ার্দীতে পাকিস্তানের আত্মসমর্পণের ভাস্কর্যের বদলে বসছে...
চব্বিশের অভ্যুত্থানের পর থেকে সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা জাদুঘরের অবস্থা বেহাল। আগে দিনভর সেখানে...
কুমিল্লায় কিশোর গ্যাং দমনে মুখে কথা, মাঠে নেই রাজনৈতিক নেতার...
মাহফুজ নান্টুঅপ্রতিম হত্যাকাণ্ডের পর দেশজুড়ে আলোচনায় এসেছে কিশোর গ্যাং। এরই মধ্যে কুমিল্লায় পুলিশের...
বিশ্বঐতিহ্য সুন্দরবন — রূপসী বাংলার রক্ষাকবচ, ইতিহাস, ঐতিহ্য...
মাসুদ রানা, কুমিল্লা। বিশ্বের একক বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন শুধু বাংলাদেশের প্রাকৃতিক সৌন...
কিশোর গ্যাং: এক ভয়ংকর সামাজিক ব্যাধি, যেন ঘরে ঘরে জন্ম নিচ্ছ...
মোহাম্মদ আলী সুমন। গত এক মাসের খবরগুলো পড়লে বুক কেঁপে ওঠে। ঢাকার মোহাম্মদপুর থেকে কুমিল্লার লাল...