প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 16 Nov 2025, 12:17 AM
১০ জনের মনোনয়ন দাবির পক্ষে মানববন্ধনে উপস্থিত মাত্র ১১ জন
আয়েশা আক্তার
কুমিল্লা-২ আসন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান এবং বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া ও জাকির হোসেনসহ ১০ কেন্দ্রীয় নেতাকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন আসন থেকে মনোনয়ন দেয়ার দাবিতে মানববন্ধন করেছে ১১ জন শিক্ষকদের একটি দল। শনিবার (১৫ই নভেম্বর) কুমিল্লা প্রেস ক্লাবের সামনে আয়োজিত এই মানববন্ধনে উপস্থিত ছিলেন মাত্র ১১ জন শিক্ষক। এ নিয়ে শুরু হয় সমালোচনার ঝড়।
জানাযায়, পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিকেলে কুমিল্লা প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। বিকেল সাড়ে চারটায় শুরু হয়ে মাত্র ৬ মিনিট ২০ সেকেন্ড, ওই মানববন্ধনে বক্তব্য রাখেন কর্মচারী ঐক্য জোটের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক। এ সময় উপস্থিতি কম দেখে তাড়াহুড়া করে মানববন্ধন সমাপ্ত ঘোষণা করেদেন।
মানববন্ধনে কুমিল্লা জেলা শিক্ষক নেতা রাজ্জাক তার বক্তব্যে বলেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূইয়াসহ কমপক্ষে ১০জন শিক্ষক নেতাকে মনোনয়ন দেওয়ার জন্য আমাদের দলের প্রিয় অভিভাবক তারেক রহমানের সু-দৃষ্টি কামনায় এই মানববন্ধন। তিনি আরও বলেন, এদেশের শিক্ষা ব্যবস্থা আমুল পরিবর্তনের জন্য, শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করার জন্য বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বিশ্বের সাথে তাল মিলিয়ে কাজ করার জন্য। আগামী দিনে জাতির জন্য যদি কিছু করতে হয় তাহলে শিক্ষকদের পক্ষেই সম্ভব। এজন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে আমাদের আবেদন থাকবে, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূঁইয়াসহ অন্তত ১০ জন কেন্দ্রীয় নেতাকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন দেয়া হোক।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
সাইবার অপরাধ: বাংলাদেশেও ডেরা গাড়ছে আন্তর্জাতিক চক্র?
কম্বোডিয়ার নমপেনের স্ক্যাম সেন্টারে পাচার হওয়া নয় বাংলাদেশি নাগরিককে আটক করে সে দেশের আইনশৃঙ্খলা রক্...
বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়াল স্ট্রিটের শীর্ষ ব্যবসায়ী নেতা ও বিনিয়োগকারীদের বলেছেন, তার সরকার বাংল...
সোহরাওয়ার্দীতে পাকিস্তানের আত্মসমর্পণের ভাস্কর্যের বদলে বসছে...
চব্বিশের অভ্যুত্থানের পর থেকে সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা জাদুঘরের অবস্থা বেহাল। আগে দিনভর সেখানে...
কুমিল্লায় কিশোর গ্যাং দমনে মুখে কথা, মাঠে নেই রাজনৈতিক নেতার...
মাহফুজ নান্টুঅপ্রতিম হত্যাকাণ্ডের পর দেশজুড়ে আলোচনায় এসেছে কিশোর গ্যাং। এরই মধ্যে কুমিল্লায় পুলিশের...
বিশ্বঐতিহ্য সুন্দরবন — রূপসী বাংলার রক্ষাকবচ, ইতিহাস, ঐতিহ্য...
মাসুদ রানা, কুমিল্লা। বিশ্বের একক বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন শুধু বাংলাদেশের প্রাকৃতিক সৌন...
কিশোর গ্যাং: এক ভয়ংকর সামাজিক ব্যাধি, যেন ঘরে ঘরে জন্ম নিচ্ছ...
মোহাম্মদ আলী সুমন। গত এক মাসের খবরগুলো পড়লে বুক কেঁপে ওঠে। ঢাকার মোহাম্মদপুর থেকে কুমিল্লার লাল...