প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 9 Nov 2025, 12:26 AM
দেবিদ্বারে চিকিৎসা নিতে যাওয়ার পথেই পুলিশ সদস্যের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, দেবিদ্বার
কুমিল্লার দেবিদ্বারে হার্ট অ্যাটাকে আলী আশরাফ (৪৪) নামের একজন পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৭টায় তিনি চিকিৎসা নিতে এসে সিএনজিতে হার্ট অ্যাটাক করে লুটিয়ে পড়ে মৃত্যু বরণ করেন। আলী আশরাফ বুড়িচং উপজেলার দেবপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
জানা যায়, শনিবার সকালে পুলিশ সদস্য আলী আশরাফ শারীরিকভাবে অসুস্থ্যবোধ করলে চিকিৎসা নেওয়ার জন্য দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দ্যেশে রওনা হয়। পথের মধ্যে তিনি আরো বেশি অসুস্থ্য হয়ে পড়লে সিএনজি ড্রাইভারকে দ্রুত হসপিটালে নিয়ে আসতে বলে। এক পর্যায়ে দেবিদ্বার উপজেলার চরবাকর নামক স্থানে এসে পুলিশ সদস্য আলী আশরাফ সিএনজিতে লুটিয়ে পড়েন। ওই সময় দ্রুত তাকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পুলিশ সদস্যকে মৃত ঘোষণা করেন। তিনি ব্রাক্ষণবাড়িয়া জেলার কসবা উপজেলার সিমরাইল গ্রামের মৃত কামরুল হাসানের ছেলে। তিনি মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বড় মেয়ে আফরুজা ইসলাম স্থানীয় একটি বিদ্যালয়ে নবম শ্রেনীতে পড়েন, বড় ছেলে হাবিবুর রহমান হামিম পঞ্চম শ্রেণীতে পড়ে এবং ছোট ছেলে ওমরের বয়স আড়াই বছর বলে জানা যায়। এদিকে তার মৃত্যুর খবর পেয়ে দেবপুর পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক (ওসি) মোঃ শহীদুল্লাহ প্রধান, বুড়িচং থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলাম, দেবিদ্বার থানার এসআই আবু তাহেরসহ পুলিশ সদস্যের আত্বীয় স্বজনরা হসপিটালে ছুটে আসেন।
নিহত পুলিশ সদস্যের স্ত্রী রুমা আক্তার বলেন, তিনি সিএনজিতে উঠে আমাকে জানায় তার বুকে প্রচন্ড ব্যথা হচ্ছে, তিনি দেবিদ্বার হসপিটালে যাচ্ছেন। কিছুক্ষণ পর আমরা তার মৃত্যুর সংবাদ পাই।
সিএনজি ড্রাইভার আব্দুল আলীম বলেন, স্যার আমাকে পথের মধ্যে জানান ওনার বুকে প্রচন্ড ব্যথা হচ্ছে, তাকে দ্রুত হসপিটালে নিয়ে আসতে। চরবাকর এসে তিনি সিএনজির ভিতরে পড়ে যায়। আমি হসপিটালে নিয়ে আসলে ডাক্তার জানান স্যার মারা গেছেন। দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মহিবুস সালাম খান বলেন, ওই পুলিশ সদস্য হসপিটালে নিয়ে আসার পূর্বেই মারা গেছে।
দেবপুর পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক (ওসি) মোঃ শহীদুল্লাহ প্রধান বলেন, সকালে আশরাফ অসুস্থ্যবোধ করলে আমাদের এক পুলিশ সদস্য বলে চিকিৎসার জন্য ফাঁড়ি থেকে বাহির হয়। এখন তার মৃত্যুর সংবাদ পেয়ে আমরা ছুটে আসি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...