প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 6 Nov 2025, 8:20 AM
ব্রাহ্মণপাড়ায় এতিম শিশুদের সৌদি আরবের দুম্বার মাংস বিতরণ
মো. আনোয়ারুল ইসলাম
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় এতিম ও দরিদ্র শিশুদের মধ্যে সৌদি আরব সরকারের উপহার হিসেবে প্রাপ্ত দুম্বার মাংস বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের মাধ্যমে প্রাপ্ত এ মাংস উপজেলার ৩২টি এতিমখানায় ভাগ করে দেন।
জানা গেছে, প্রতিবছর হজ মৌসুমে সৌদি আরবে কোরবানিকৃত পশুর মাংস ইসলামী উন্নয়ন ব্যাংকের মাধ্যমে বিশ্বের দরিদ্র মুসলমানদের মাঝে বিতরণ করা হয়। বাংলাদেশেও সেই বরাদ্দের মাংস মূলত এতিমখানা, মাদ্রাসা ও দরিদ্র পরিবারের মধ্যে দেওয়া হয়।
মাংস পেয়ে আনন্দ প্রকাশ করে কয়েকটি এতিমখানার শিক্ষক বলেন, দুম্বার মাংস কখন আসত, কারা তা গ্রহণ করত—আগে এসব জানা যেত না। তবে এবার উপজেলা প্রশাসন প্রকৃত হকদারদের হাতে পৌঁছে দিয়েছে। এতে আমরা অত্যন্ত সন্তুষ্ট।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান বলেন, সৌদি সরকারের উপহার হিসেবে পাওয়া দুম্বার মাংসের অধিকার দুঃস্থ, অভাবগ্রস্ত ও এতিমদের। এ লক্ষ্যে ২২ কার্টুন মাংস উপজেলার ৩২টি এতিমখানায় আনুপাতিক হারে বিতরণ করেছি। প্রকৃত হকদারদের হাতে যেন ন্যায্য অংশ পৌঁছে, সে নিশ্চয়তা দিতে নিজ হাতে বণ্টন করেছি। এটি যেমন দায়িত্ব, তেমনি আনন্দের।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ কার্যক্রম শ...
নতুন পে স্কেল অনুসারে সরকারি কর্মকর্তা-কর্মচারী নতুন বেতন নির্ধারণের (পে ফিক্সেশন) কার্যক্রম আগামীকা...
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযানে আটক ২ হাজার ৩৫ পাঁ...
মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে জেলা পুলিশের ধারাব...
১৮ থানায় পুলিশের সাঁড়াশি অভিযান, কুমিল্লায় আটক ৩৬৩
আয়েশা আক্তারকিশোর গ্যাং ও উঠতি বয়সী তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কুমিল্লার ১৮টি থানায় একযোগ...
ফেরীর যাত্রী ছাউনি না-কি ব্যবসার আড়ত? বাঞ্ছারামপুরে যাত্রীদে...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও নারায়ণগ...
চান্দিনায় আইসক্রিমের প্রলোভনে শিশু নির্যাতন: মামলা দায়েরের...
সোহেল রানা: চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।কুমিল্লার চান্দিনায় সাড়ে চার বছরের এক শিশুকে নির্যাতনের...
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের চার শীর্ষ নেতা গ্রেপ্তার
কুমিল্লা প্রতিনিধিকুমিল্লায় কুখ্যাত কিশোর গ্যাং ‘RAW’ ও ‘Crime Setup’-এর চার শীর্ষ নেতাকে গ্রেপ্তার...