প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 5 Nov 2025, 11:37 AM
এ কেমন স্কুল ভবন!
একটি শিশুর জন্য বাড়ির পরই সবচেয়ে নিরাপদ স্থান স্কুল। কিন্তু বেশির ভাগ শিক্ষাপ্রতিষ্ঠানের অবহেলা, অনাগ্রহ ও জবাবদিহির অভাবে শিক্ষার্থীদের জন্য স্কুল অনিরাপদ হয়ে উঠছে। দেশের অনেক স্কুল-কলেজ পুরোনো ও জীর্ণশীর্ণ। স্কুলগুলোর অনেকটি আবাসিক ভবন ভাড়া করে এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানের ওপর গাদাগাদি করে শিক্ষার্থীদের নিয়ে ক্লাস করছে। সেখানে নেই খেলার মাঠ, অগ্নিনির্বাপণ যন্ত্র ও বহির্গমন পথ। ফলে অগ্নিদুর্ঘটনা বা ভূমিকম্পে ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কা আছে। আবার দীর্ঘ সময় সংস্কারের অভাবে যে কোনো সময় ঘটে যেতে পারে বড় দুর্ঘটনা। নতুন যেগুলো নির্মাণ করা হচ্ছে সেগুলো বিল্ডিং কোড মেনে হচ্ছে না। সেখানে অগ্নিনির্বাপণের জন্য নেই পর্যাপ্ত যন্ত্রপাতি। যে কোনো প্রাকৃতিক বা মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলার জন্য দেওয়া হয় না জরুরি ব্যবস্থাপনার প্রশিক্ষণ।
রাজধানীর মিরপুরে সেনপাড়া পর্বতা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি জরাজীর্ণ। এখানে শিশু থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ক্লাস হয়। শিক্ষার্থী ৭৪৪ আর শিক্ষক ও স্টাফ ২৪ জন। স্কুলের প্রবেশমুখের পাশের বাউন্ডারি পুরোটাই ময়লার স্তূপে ঢাকা। অভিভাবকদের ওয়েটিং রুমটি শ্যাওলায় ঢাকা, গ্রিলগুলো মরিচা পড়া, সেখানেও অপ্রয়োজনীয় জিনিস জড়ো করা। শিক্ষকদের রুমের সিলিং থেকে পলেস্তারা খসে পড়ছে। স্কুল ভবনের রং উঠে, জায়গায় জায়গায় ভেঙে গেছে, জানালার কাচও ভাঙা। এ স্কুলের ভিতরেই বিকালে নিম্নবিত্তদের সন্তানদের সুবিধার জন্য শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয় পরিচালিত হয়। বিকালের শিফটের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী আক্তার বলে, ‘স্কুলের সামনে ময়লার জন্য স্কুলে আসতে খুব খারাপ লাগে। আর জরাজীর্ণ স্কুলে ক্লাস করতেও মাঝেমধ্যে ভয় করে।’ সেনপাড়া পর্বতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিনাত মহল বেলী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘দেশের প্রাথমিক বিদ্যালয়গুলো দৃষ্টিনন্দন প্রকল্পের আওতায় তৈরি করা হচ্ছে। আমাদের বিদ্যালয়ও এর আওতায় আছে। আশা করছি কয়েক মাসের মধ্যেই এটি ভেঙে নতুন ভবন নির্মাণ করা হবে। তবে কাজ কবে নাগাদ শুরু হবে এখনো বলতে পারছি না।’
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ কার্যক্রম শ...
নতুন পে স্কেল অনুসারে সরকারি কর্মকর্তা-কর্মচারী নতুন বেতন নির্ধারণের (পে ফিক্সেশন) কার্যক্রম আগামীকা...
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযানে আটক ২ হাজার ৩৫ পাঁ...
মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে জেলা পুলিশের ধারাব...
১৮ থানায় পুলিশের সাঁড়াশি অভিযান, কুমিল্লায় আটক ৩৬৩
আয়েশা আক্তারকিশোর গ্যাং ও উঠতি বয়সী তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কুমিল্লার ১৮টি থানায় একযোগ...
ফেরীর যাত্রী ছাউনি না-কি ব্যবসার আড়ত? বাঞ্ছারামপুরে যাত্রীদে...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও নারায়ণগ...
চান্দিনায় আইসক্রিমের প্রলোভনে শিশু নির্যাতন: মামলা দায়েরের...
সোহেল রানা: চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।কুমিল্লার চান্দিনায় সাড়ে চার বছরের এক শিশুকে নির্যাতনের...
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের চার শীর্ষ নেতা গ্রেপ্তার
কুমিল্লা প্রতিনিধিকুমিল্লায় কুখ্যাত কিশোর গ্যাং ‘RAW’ ও ‘Crime Setup’-এর চার শীর্ষ নেতাকে গ্রেপ্তার...