প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Nov 2025, 12:11 AM
তিতাসে অস্ত্রসহ সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার
তিতাস প্রতিনিধি
কুমিল্লার তিতাসে অস্ত্রসহ সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। সোমবার দিবাগত রাত ৪টায় উপজেলার শাহপুর গ্রাম অস্ত্রসহ তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত মো. ফারুক মিয়া সরকার (৫৩) শাহপুর গ্রামের মৃত আনু মিয়া সরকারের ছেলে এবং মজিদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
তিতাস থানা সূত্রে জানা গেছে, রবিবার দিবাগত রাত ৩টায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ টিম শাহপুর গ্রামে অভিযান চালায়। এ সময় রাত ৪টায় শাহপুর গ্রামের ছাদেক ব্যাপারির বাড়িতে আত্মগোপনে থাকা ফারুক চেয়ারম্যানকে আটক করা হয়। পরে উক্ত বাড়িতে তল্লাশি চালিয়ে ১টি পাইপগান, ১টি চাইনিজ কুড়াল, ১টি ছোরাসহ ৫টি রামদা উদ্ধার করা হয়। এরপর রাত ৪টা ৫০ মিনিটে একই গ্রামের জজ মিয়ার বাড়ির উঠানে পরিত্যক্ত অবস্থায় থাকা একটি মিটসেল্ফ থেকে আরও ১টি পিস্তল, ২ রাউন্ড গুলিসহ ৪ রাউন্ড সিসা কার্তুজ উদ্ধার করা হয়। উক্ত অস্ত্র উদ্ধারের ঘটনায় কাউকে আটক করা হয়নি। বিষয়টি নিশ্চিত করে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ বলেন, গ্রেফতারকৃত মো. ফারুক মিয়া সরকার ও অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। ফারুক চেয়ারম্যানের বিরুদ্ধে প্রায় ১২ থেকে ১৩টি মামলা রয়েছে। তবে তাকে একাধিক মামলায় কুমিল্লা আদালতে প্রেরণ করা হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চান্দিনায় ইউপি মেম্বারের বাড়ির সীমানা বেড়া ভেঙে দিলেন যুবদল...
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।কুমিল্লার চান্দিনায় এক ইউনিয়ন পরিষদ মেম্বারের বাড়ির সীমানা বেড়া ভেঙে দ...
কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান রতন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীর মিশনারি স্কুলের সামনে ২০২২ সালে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের আধিপত্য বি...
লালমাইয়ে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ ও ধর্ষণচেষ্টা: মাদ্রাসা পরি...
মাসুদ রানা, কুমিল্লা। কুমিল্লার লালমাইয়ে বুনিয়াল ইসলাম মহিলা মাদ্রাসার দুই শিশু শিক্ষার্থীকে ধর...
লালমাইয়ের ভূশ্চিতে আবারও বিএনপির কার্যালয় ভাঙচুর
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার ভূশ্চি বাজারে বিএনপি নেতা মনিরুল হক চৌধুরী সমর্থিত কার্যাল...
বই পড়া কর্মসূচি প্রতিযোগিতায় "গ" গ্রুপে প্রথম সরকারি টেকনিক্...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর আলোকিত মানুষ গড়তে বই পড়ার বিকল্প নেই। এ অভ্যাস যদি স্কুল থেকেই গড়া...
অন্যায়-অসত্যের বিরুদ্ধে বিজয়ী হতে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়তে...
প্রেসবিজ্ঞপ্তি:বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, অন্...