প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Nov 2025, 12:10 AM
আশ্রয়ন প্রকল্পে মাদক বিরোধী যৌথ অভিযান, দুইজনের কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পশ্চিম জোড়কানন ইউনিয়নের মজলিশপুর আশ্রয়ন প্রকল্পে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা প্রশাসন ও থানা পুলিশের যৌথ অভিযানে এক নারীসহ মোট দুইজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার। অভিযানকালে সহকারী পুলিশ সুপার (সদর দক্ষিণ সার্কেল) মোস্তাইন বিল্লাহ ফেরদৌস, সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ সেলিম উপস্থিত ছিলেন।
জানা যায়, আশ্রয়ন প্রকল্পগুলোতে মাদকের রমরমা ব্যবসা চলছে, এমন সংবাদের পর কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মজলিশপুর আশ্রয়ণ কেন্দ্রে যৌথ অভিযান চালিয়ে মাদকদ্রব্য সেবনের সরঞ্জামাদি সংরক্ষণ, মাদক সেবন ও নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্টকরণের অপরাধে হনুফা আক্তার (৩১) ও ইমরান হোসেন (২২) নামের দুইজনকে গ্রেফতার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মোসাঃ হনুফা আক্তারকে বিশ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ড এবং ইমরান হোসেনকে তিন মাস বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। এই অভিযানকে স্বাগত জানিয়েন স্থানীয়রা।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ সেলিম জানান, মাদক বিরোধী অভিযানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। মাদকের অন্যান্য স্পটগুলোতে পুলিশি অভিযান অব্যাহত থাকবে। এবিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার জানান, আশ্রয়ন প্রকল্পে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে এক নারীসহ দুইজনকে জেল দেয়া হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশী নিহত
সৌদি আরবের রিয়াদের খোরদাম শহরে একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নওগাঁর আত্রাই উপজেলার ৭ জনের মৃত...
‘দেবিদ্বারের বাড়ির মালিকের মরদেহের আরো দুটি প্যাকেট, মাথা ও...
মোঃ আক্তার হোসেন, দেবিদ্বার২০২১ সালে বাবাকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় পাঁচ বছরের শিশু ফাহিমাকে গলা...
হোমনায় ট্রিপল মার্ডারের তদন্তে নতুন মোড়, ৬ মাস পর বালুর স্তূ...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় আলোচিত ট্রিপল মার্ডার মামলার প্রায় ছয় মাস পর তদন্তে নতুন...
বুড়িচংয়ে ভারতীয় নাগরিকসহ দুই মাদক ব্যবসায়ী আটক
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে ভারতীয় এক নাগরিকসহ দুই মাদক ব্যবসায়ীকে ৩৬ কেজি গাঁজাসহ আটক করেছে প...
নৃশংসভাবে বাড়ির মালিককে হত্যা দেবিদ্বারে আসামীদের দ্রুত গ...
নিজস্ব প্রতিবেদক, দেবিদ্বারকুমিল্লার দেবিদ্বারে ফরিদা ইয়াসমিন (৫০) নামের বাড়ির মালিককে নৃশংসভাবেকুপি...
কুমিল্লায় এক মাসে ৫০৯ মামলা, বিশেষ অভিযানে অস্ত্র-গুলিসহ আট...
কুমিল্লা জেলা সংবাদদাতা,৯ আগস্ট: কুমিল্লায় গত জুলাই মাসে জেলার বিভিন্ন থানায় ৫০৯টি মামলা দায়ের হয...