...
শিরোনাম
ধর্ষণের শিকার ১১ বছরের শিশুর কন্যাসন্তান : ‘ডিএনএ বলছে, সেই মাদ্রাসা শিক্ষকই বাবা’ ⁜ যুবলীগের মিছিল: এক ফাঁড়ির ২৭ পুলিশকে অন্য থানায় বদলি ⁜ চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ⁜ নীরবে মানবিক কর্মকাণ্ড ও শিক্ষার আলো ছড়াচ্ছেন দানবীর জুনাব আলীর পুত্র গোলাম সারোয়ার ⁜ চাঁদপুরের ফরিদগঞ্জে ২ হাজার পিস ইয়াবা সহ মা - ছেলে গ্রেপ্তার ⁜ কুমিল্লা আদালত অঙ্গনের নান্দনিক পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত ⁜ বিদ্যালয় মাঠে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সিঙ্গাপুর প্রবাসী ⁜ ব্রাহ্মণপাড়ায় ড্রেজার ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, মাঠে নামছে প্রশাসন ⁜ বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত, সভাপতি খোরশেদ, সম্পাদক বাবু, সাংগঠনিক সম্পাদক জাকির ⁜ ব্রাহ্মণপাড়ায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ⁜ কলা গাছের সাথে শত্রুতা!! ⁜ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মনোহরগঞ্জের সাব্বিরের, দুই দিন পর ঢাকায় মৃত্যু ⁜ জাতীয় নাগরিক পার্টি–এনসিপি কুমিল্লা মহানগর আংশিক আহবায়ক কমিটি প্রকাশ ⁜ কুমিল্লা আইডিয়াল কলেজের সাহিত্য প্রকাশনা ক্যাম্পাস কন্ঠের মোড়ক উম্মোচন ⁜ গাড়ি থামিয়ে শিক্ষার্থীদের পড়াশোনার খোঁজ নিলেন এমপি জসিম ⁜ ব্রাহ্মণপাড়ায় পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তারে গেলে পুলিশের কাজে বাধা, পরে আটক ⁜ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় বর্ণাঢ্য ‘জশনে জুলুস’ ⁜ লালমাইয়ে মাদকবিরোধী সমাবেশে বক্তব্য দিতে গিয়ে অধ্যক্ষের মৃত্যু ⁜ মুরাদনগরে পুলিশের অভিযানে নারী মাদক ব্যবসায়ীকে গাঁজাসহ গ্রেপ্তার। ⁜ মুরাদনগরে নারীসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 3 Nov 2025, 9:48 AM

...
তৃণমূল বিএনপি থেকে সংসদে যাওয়ার লড়াই কুমিল্লা-৫ আসনে আলোচনায় সাবেক চেয়ারম্যান মোঃ সামসুল আলম News Image

নিজস্ব প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তৃণমূলের নেতা মো. সামসুল আলম এখন নির্বাচনী মাঠে ব্যস্ত সময় পার করছেন। তিনি ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তারেক রহমানের রাষ্ট্রকাঠামো সংস্কারের বার্তা পৌছে দিচ্ছেন এবং ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার আশা প্রকাশ করেছেন।

দুইবার নির্বাচিত হয়েছেন সতন্ত্র প্রার্থী হয়ে ব্রাহ্মণপাড়া উপজেলার সাবেক চেয়ারম্যান সামসুল আলম। দীর্ঘদিন বিএনপির তৃণমূল রাজনীতিতে সক্রিয়। তিনি উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং দলীয় নেতাকর্মীদের ওপর দমন-পীড়নের সময় পাশে থেকে সহযোগিতা করেছেন। গত ১৭ বছরে আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। স্বৈরাচার হাসিনারকে ক্ষমতা থেকে নামাতে ২০১১ থেকে ২০২৪ সালের ৫ ই অগাষ্ট পর্যন্ত আন্দোলন ও সংগ্রামে ছিলেন সক্রিয়। আন্দোলনে সিলেট-কুমিল্লা সড়কের মিরপুর, মাধবপুর এলাকায় ছাত্র জনতা নিয়ে কেন্দ্রীয় নির্দেশনায় রাস্তা বেরিকেট সহ অবরোধ ও হরতাল করেন।এছাড়া রাজনৈতিক জীবনের পাশাপাশি তিনি এলাকায় উন্নয়ন ও শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার উদ্যোগে ব্রাহ্মণপাড়া উপজেলায় রাস্তাঘাট, সেতু, স্কুল, মাদ্রাসা ও মসজিদের ব্যাপক উন্নয়ন হয়েছে। তিনি মাধবপুর উচ্চ বিদ্যালয়সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি সহ কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছেন।

ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে যুক্ত। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে ছাত্র সংসদের সমাজসেবা সম্পাদক ছিলেন এবং পরে ঢাকার তিতুমীর কলেজের ছাত্র রাজনীতিতেও সক্রিয় ছিলেন। ১৯৭১ সালে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। সে সময় পাক সেনারা তার বাড়িঘর জালিয়ে দেয়।

উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি আধুনিক উপজেলা বিনির্মানের জন্য সরকারিভাবে বিদেশ সফরেও অংশ নেন। ১৯৮৮ সালে স্থানীয় সরকার পর্যবেক্ষণ সফরে চট্টগ্রাম বিভাগ থেকে প্রতিনিধি হিসেবে  ইন্দোনেশিয়া গমন করেন,এছাড়া  তিনি থাইল্যান্ড ও সিঙ্গাপুর সফর করেন।

রাজনৈতিক জীবনের সূচনায় তিনি বিএনপির প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আহ্বানে ১৯৭৮ সালে জাতীয়তাবাদী দলে যোগ দেন। পরবর্তীতে ইউনিয়ন,

উপজেলা ও জেলা বিএনপির বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির উপদেষ্টা হিসেবে দায়িত্বে আছেন।এবিষয়ে বিএনপির সিঃ এই নেতা বলেন, জনগণের ভালোবাসাই আমার শক্তি। বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিএনপির নীতি-আদর্শ প্রতিষ্ঠা ও বুড়িচং-ব্রাহ্মণপাড়াকে আধুনিক উপজেলা হিসেবে গড়ে তোলা আমার অঙ্গীকার।”তিনি আরো জানান ২০১৪ সালে স্বৈরাচারী হাসিনার আমলে উপজেলা নির্বাচনে বিএনপি অংশ গ্রহন করলে বিএনপি থেকে তাকে দালীয় প্রার্থী ঘোষনা করা হয়।ঐ সময়ে দেশে বিরোধী মতাদর্শের উপর দমনপীড়ন সত্বেও তিনি সাহসিকতার সাথে তৃণমূলের নেতা-কর্মীদের  নিয়ে নির্বাচন পরিচালনা করেন। নির্বাচনের দিন আওয়ামী লীগের নেতা কর্মীরা জোরপূর্বক কেন্দ্র দখল করা সত্বেও তিনি বিপুল ভোটে এগিয়ে থাকলে তৎকালীন উপজেলা কন্ট্রোল রুমেরেজাল্ট পাল্টিয়ে অল্প ভোটের ব্যাবধানে আওয়ামী প্রার্থী কে বিজয়ী ঘোষণা করেন। বিষটি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে বিশেষ সহকারীর মাধ্যমে সাক্ষাৎ করে ফলাফল দেখান, ঐ সময়ে তিনি আশ্বাস দেন যথাসময়ে আপনাকে মূল্যায়ণ করা হবে।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

ধর্ষণের শিকার ১১ বছরের শিশুর কন্যাসন্তান : ‘ডিএনএ বলছে, সেই মাদ্রাসা শিক্ষকই বাবা’
ধর্ষণের শিকার ১১ বছরের শিশুর কন্যাসন্তান : ‘ডিএনএ বলছে, সেই...

নেত্রকোণার মদন উপজেলায় ধর্ষণের শিকার ১১ বছরের শিশুটির গর্ভে জন্ম নেওয়া কন্যাসন্তানের বাবা অভিযোগ ওঠা...

যুবলীগের মিছিল: এক ফাঁড়ির ২৭ পুলিশকে অন্য থানায় বদলি
যুবলীগের মিছিল: এক ফাঁড়ির ২৭ পুলিশকে অন্য থানায় বদলি

ময়মনসিংহে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের বিক্ষোভ মিছিলের ঘটনায় সমালোচনার মুখে একটি ফাঁড়ি থেকে একস...

চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

কাজী নজরুল ইসলাম চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। চাঁদপু...

নীরবে মানবিক কর্মকাণ্ড ও শিক্ষার আলো ছড়াচ্ছেন দানবীর জুনাব আলীর পুত্র গোলাম সারোয়ার
নীরবে মানবিক কর্মকাণ্ড ও শিক্ষার আলো ছড়াচ্ছেন দানবীর জুনাব আ...

সাদিক মামুনপিতা ছিলেন শিক্ষানুরাগী, দানবীর ও বেশকটি মাদরাসা, এতিমখানা, স্কুল, কলেজের প্রতিষ্ঠাতা আলহ...

চাঁদপুরের ফরিদগঞ্জে ২ হাজার পিস ইয়াবা সহ মা - ছেলে গ্রেপ্তার
চাঁদপুরের ফরিদগঞ্জে ২ হাজার পিস ইয়াবা সহ মা - ছেলে গ্রেপ্তার

 চাঁদপুর প্রতিনিধি চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ২ হাজার  পিস ইয়...

কুমিল্লা আদালত অঙ্গনের নান্দনিক পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত
কুমিল্লা আদালত অঙ্গনের নান্দনিক পুকুরে বিভিন্ন প্রজাতির মাছে...

আয়েশা আক্তারকুমিল্লা জেলা ও দায়রা জজ আদালত অঙ্গনের নান্দনিক পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ধর্ষণের শিকার ১১ বছরের শিশুর কন্যাসন্তান : ‘ডিএনএ বলছে, সেই মাদ্রাসা শিক্ষকই বাবা’
➤ যুবলীগের মিছিল: এক ফাঁড়ির ২৭ পুলিশকে অন্য থানায় বদলি
➤ চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
➤ নীরবে মানবিক কর্মকাণ্ড ও শিক্ষার আলো ছড়াচ্ছেন দানবীর জুনাব আলীর পুত্র গোলাম সারোয়ার
➤ চাঁদপুরের ফরিদগঞ্জে ২ হাজার পিস ইয়াবা সহ মা - ছেলে গ্রেপ্তার
➤ কুমিল্লা আদালত অঙ্গনের নান্দনিক পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত
➤ বিদ্যালয় মাঠে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সিঙ্গাপুর প্রবাসী
➤ ব্রাহ্মণপাড়ায় ড্রেজার ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, মাঠে নামছে প্রশাসন
➤ বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত, সভাপতি খোরশেদ, সম্পাদক বাবু, সাংগঠনিক সম্পাদক জাকির
➤ ব্রাহ্মণপাড়ায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
➤ কলা গাছের সাথে শত্রুতা!!
➤ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মনোহরগঞ্জের সাব্বিরের, দুই দিন পর ঢাকায় মৃত্যু
➤ জাতীয় নাগরিক পার্টি–এনসিপি কুমিল্লা মহানগর আংশিক আহবায়ক কমিটি প্রকাশ
➤ কুমিল্লা আইডিয়াল কলেজের সাহিত্য প্রকাশনা ক্যাম্পাস কন্ঠের মোড়ক উম্মোচন
➤ গাড়ি থামিয়ে শিক্ষার্থীদের পড়াশোনার খোঁজ নিলেন এমপি জসিম
➤ ব্রাহ্মণপাড়ায় পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তারে গেলে পুলিশের কাজে বাধা, পরে আটক
➤ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় বর্ণাঢ্য ‘জশনে জুলুস’
➤ লালমাইয়ে মাদকবিরোধী সমাবেশে বক্তব্য দিতে গিয়ে অধ্যক্ষের মৃত্যু
➤ মুরাদনগরে পুলিশের অভিযানে নারী মাদক ব্যবসায়ীকে গাঁজাসহ গ্রেপ্তার।
➤ মুরাদনগরে নারীসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir