...
শিরোনাম
ধর্ষণের শিকার ১১ বছরের শিশুর কন্যাসন্তান : ‘ডিএনএ বলছে, সেই মাদ্রাসা শিক্ষকই বাবা’ ⁜ চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ⁜ নীরবে মানবিক কর্মকাণ্ড ও শিক্ষার আলো ছড়াচ্ছেন দানবীর জুনাব আলীর পুত্র গোলাম সারোয়ার ⁜ চাঁদপুরের ফরিদগঞ্জে ২ হাজার পিস ইয়াবা সহ মা - ছেলে গ্রেপ্তার ⁜ জাতীয় নাগরিক পার্টি–এনসিপি কুমিল্লা মহানগর আংশিক আহবায়ক কমিটি প্রকাশ ⁜ ব্রাহ্মণপাড়ায় পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তারে গেলে পুলিশের কাজে বাধা, পরে আটক ⁜ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় বর্ণাঢ্য ‘জশনে জুলুস’ ⁜ লালমাইয়ে মাদকবিরোধী সমাবেশে বক্তব্য দিতে গিয়ে অধ্যক্ষের মৃত্যু ⁜ মুরাদনগরে পুলিশের অভিযানে নারী মাদক ব্যবসায়ীকে গাঁজাসহ গ্রেপ্তার। ⁜ মুরাদনগরে নারীসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার ⁜ এইচ-১বি ভিসার ওপর লাখ ডলারের বেশি ফি আরোপের বিধিমালা প্রকাশ ট্রাম্প প্রশাসনের ⁜ ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা ⁜ ভারতের বিপক্ষে দল ঘোষণা আফগানদের, নেতৃত্বে জাদরান, আছে চমক ⁜ তেলবিদ্যুৎ কেন্দ্র পূর্ণ উৎপাদনে ফিরছে ⁜ অধ্যাপক আব্দুল ওহাব ছিলেন তৃণমূল সাংবাদিকতার পথিকৃৎ ⁜ ইয়াবাসহ বাংলাদেশে ঢুকে ভারতীয় নাগরিক গ্রেপ্তার ⁜ ব্রাহ্মণপাড়ায় জনতার হাতে আটক ‘দুর্ধর্ষ’ লোকমান, পরে পুলিশের কাছে সোপর্দ ⁜ কুমিল্লায় কৃষিজমির মাটি কাটার অভিযোগ, ব্যবস্থা চেয়ে কৃষিমন্ত্রীর কাছে কৃষকদের আবেদন ⁜ ঢাকায় বাংলাদেশের বিপক্ষে খেলার প্রস্তাব ব্রাজিলের ⁜ ইরানের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক চাপ সামরিক ব্যর্থতার ইঙ্গিত: আইআরজিসি ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 3 Nov 2025, 9:41 AM

...
প্রশাসনের হস্তক্ষেপ কামনা স্থানীয়দের কুমিল্লায় আশ্রয়ন প্রকল্পে মাদকের রমরমা বাণিজ্য News Image

নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ

কুমিল্লায় আশ্রয়ন প্রকল্পের ঘরগুলোতে রমরমা মাদকের আড্ডা এবং অনৈতিক কর্মকান্ডের অভিযোগ উঠেছে। ভূমিহীন ও গৃহহীনদের জন্য দেয়া আশ্রয়ণের ঘরে অধিকাংশ উপকারভোগীরা না থাকায় মাদক সেবীসহ অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থল হিসাবে ব্যবহৃত হচ্ছে। যথাযথ ভাবে যাচাই-বাছাই না করে উপকার ভোগীদের তালিকা প্রণয়ন করে ঘর গুলো বরাদ্দ দেওয়ায় অধিকাংশ পরিবার বর্তমানে আশ্রয়নের ঘরগুলোতে থাকছে না। এই সুযোগে ফাঁকা ঘর গুলোতে মাদকসেবীসহ নানা অপরাধের সাথে জড়িত ব্যক্তিরা তাদের অপকর্ম চালিয়ে যাচ্ছে। অনেকে আবার বরাদ্দপ্রাপ্ত ব্যক্তিদের নিকট থেকে চুক্তিভিত্তিক ভাড়া নিয়ে বিভিন্ন অপকর্ম চালাচ্ছে। প্রশাসনের তৎপরতা না থাকায় দিনের পর দিন বেড়েই চলছে তাদের এই অবৈধ কর্মকান্ড।  কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মজলিশপুর, নির্ভয়পুর, জয়নগর, যাত্রাপুর, গোপালনগর, শুভনগর, জয়মঙ্গলপুর, কুড়িয়াপাড়াসহ বিভিন্ন আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারীসহ স্থানীয়রা এসব তথ্য জানান। দোষীদের বিরুদ্ধে আইনানুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পশ্চিম জোড়কানন ইউনিয়নের মজলিশপুর গ্রামের বাসিন্দা মাহমুদুল হাসান সাব্বির

জানান, মজলিশপুর প্রকল্পে মোট ৪০টি ঘর আছে। এদের মধ্যে বরাদ্দপ্রাপ্ত ১৫/২০ জন বসবাস করেন। বাকীদের অনেকে এখানে থাকেন না এবং অনেকে ঘর ভাড়া দিয়েছেন। ঘরগুলো বরাদ্দ বুজিয়ে দেওয়ার পর প্রশাসনের কেউ খোজখবর নেন না। যার কারণে ঘরগুলোতে বহিরাগত মাদকসেবী, জুয়াড়ী নিয়মিত আসা যাওয়া করে। প্রায় প্রতিদিন জুয়া, মাদকসেবনের আসর বসে। মাদকের সাথে জড়িতদের কেউ কিছু বললে হুমকী ধমকী দিচ্ছে, এ জন্য ভয়ে কেউ কিছু বলার সাহস পাচ্ছে না। মাদকসেবীর আড্ডাসহ বিভিন্ন অপকর্ম বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়াও দাবি জানান তিনি ।

পশ্চিম জোড়কানন ইউপি সদস্য শাহাজান জানান, সন্ধ্যা নামলেই আশ্রয়ণ এলাকায় বহিরাগত নারী-পুরুষের আনাগোনা বেড়ে যায়। আশ্রয়ণের কয়েকজন বাসিন্দার যোগসাজসে বাহির থেকে মাদক কারবারি, সন্ত্রাসী, খারাপ নারীরা আসা যাওয়া শুরু করে। এ আশ্রয়ণের প্রকল্পে প্রকৃত বরাদ্দ প্রাপ্ত কয়েকটি পরিবার ছাড়া বাকী সব বাহিরের লোক বসবাস করেন। রাত যতো গভীর হয় আশ্রয়নের খালি ঘরে বাহির থেকে মাদকসেবীরা এসে আড্ডা জমায়।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পূর্ব জোড়কানন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মমিন জানান, আমার ইউনিয়নে জয়নগর গ্রামে ১৬৭ জন এবং নির্ভয়পুর গ্রামে ৪০ জনকে সরকারি ঘর দেয়া হয়েছে। এদের অধিকাংশ মাদকসহ নানা অপকর্মে জড়িত। আশ্রয়ন প্রকল্পগুলো বর্তমানে অপরাধী অভয়ারণ্যে পরিণত হয়েছে। তারা কোন প্রকার বিচার মানে না। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে যুব সমাজ ধ্বংস হয়ে যাবে।

সুয়াগঞ্জ টি এ হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোজাম্মেল চৌধুরী জানান, সরকারের আশ্রয়ণ প্রকল্প নেওয়ার লক্ষ্য ও উদ্দেশ্য ভালো থাকলেও সুদূর প্রসারি পরিকল্পনার অভাবে তা ভেস্তে যেতে বসেছে। এই প্রকল্প গুলোতে গরিব মানুষ গুলিকে বসবাসের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু তাদেরকে তদারকির আওতায় আনা হয়নি। তাই এই সুযোগে অনেকে চুরি, ডাকাতিসহ নানা অপকর্মের সাথে জড়িয়ে পড়ছে। প্রকল্প এলাকার স্থানীয় প্রশাসন ও পুলিশ প্রশাসনের তৎপরতা বৃদ্ধি করতে পারলে অপরাধ কমিয়ে আনা সম্ভব হবে। দ্রুত ব্যবস্থা নেয়া না হলে এলাকার যুবসমাজের পাশাপাশি স্কুল-কলেজ পড়ুয়া ছেলেমেয়েদের উপরও এর প্রভাব পড়বে। কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ সেলিম জানান, মাদক বন্ধে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। আশ্রয়ন প্রকল্প গুলোতে শীঘ্রই অভিযান পরিচালনা করে মাদকের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায় জানান, মাদকের সাথে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। মাদকের সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

ধর্ষণের শিকার ১১ বছরের শিশুর কন্যাসন্তান : ‘ডিএনএ বলছে, সেই মাদ্রাসা শিক্ষকই বাবা’
ধর্ষণের শিকার ১১ বছরের শিশুর কন্যাসন্তান : ‘ডিএনএ বলছে, সেই...

নেত্রকোণার মদন উপজেলায় ধর্ষণের শিকার ১১ বছরের শিশুটির গর্ভে জন্ম নেওয়া কন্যাসন্তানের বাবা অভিযোগ ওঠা...

যুবলীগের মিছিল: এক ফাঁড়ির ২৭ পুলিশকে অন্য থানায় বদলি
যুবলীগের মিছিল: এক ফাঁড়ির ২৭ পুলিশকে অন্য থানায় বদলি

ময়মনসিংহে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের বিক্ষোভ মিছিলের ঘটনায় সমালোচনার মুখে একটি ফাঁড়ি থেকে একস...

চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

কাজী নজরুল ইসলাম চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। চাঁদপু...

নীরবে মানবিক কর্মকাণ্ড ও শিক্ষার আলো ছড়াচ্ছেন দানবীর জুনাব আলীর পুত্র গোলাম সারোয়ার
নীরবে মানবিক কর্মকাণ্ড ও শিক্ষার আলো ছড়াচ্ছেন দানবীর জুনাব আ...

সাদিক মামুনপিতা ছিলেন শিক্ষানুরাগী, দানবীর ও বেশকটি মাদরাসা, এতিমখানা, স্কুল, কলেজের প্রতিষ্ঠাতা আলহ...

চাঁদপুরের ফরিদগঞ্জে ২ হাজার পিস ইয়াবা সহ মা - ছেলে গ্রেপ্তার
চাঁদপুরের ফরিদগঞ্জে ২ হাজার পিস ইয়াবা সহ মা - ছেলে গ্রেপ্তার

 চাঁদপুর প্রতিনিধি চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ২ হাজার  পিস ইয়...

কুমিল্লা আদালত অঙ্গনের নান্দনিক পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত
কুমিল্লা আদালত অঙ্গনের নান্দনিক পুকুরে বিভিন্ন প্রজাতির মাছে...

আয়েশা আক্তারকুমিল্লা জেলা ও দায়রা জজ আদালত অঙ্গনের নান্দনিক পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ধর্ষণের শিকার ১১ বছরের শিশুর কন্যাসন্তান : ‘ডিএনএ বলছে, সেই মাদ্রাসা শিক্ষকই বাবা’
➤ চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
➤ নীরবে মানবিক কর্মকাণ্ড ও শিক্ষার আলো ছড়াচ্ছেন দানবীর জুনাব আলীর পুত্র গোলাম সারোয়ার
➤ চাঁদপুরের ফরিদগঞ্জে ২ হাজার পিস ইয়াবা সহ মা - ছেলে গ্রেপ্তার
➤ জাতীয় নাগরিক পার্টি–এনসিপি কুমিল্লা মহানগর আংশিক আহবায়ক কমিটি প্রকাশ
➤ ব্রাহ্মণপাড়ায় পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তারে গেলে পুলিশের কাজে বাধা, পরে আটক
➤ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় বর্ণাঢ্য ‘জশনে জুলুস’
➤ লালমাইয়ে মাদকবিরোধী সমাবেশে বক্তব্য দিতে গিয়ে অধ্যক্ষের মৃত্যু
➤ মুরাদনগরে পুলিশের অভিযানে নারী মাদক ব্যবসায়ীকে গাঁজাসহ গ্রেপ্তার।
➤ মুরাদনগরে নারীসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার
➤ এইচ-১বি ভিসার ওপর লাখ ডলারের বেশি ফি আরোপের বিধিমালা প্রকাশ ট্রাম্প প্রশাসনের
➤ ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা
➤ ভারতের বিপক্ষে দল ঘোষণা আফগানদের, নেতৃত্বে জাদরান, আছে চমক
➤ তেলবিদ্যুৎ কেন্দ্র পূর্ণ উৎপাদনে ফিরছে
➤ অধ্যাপক আব্দুল ওহাব ছিলেন তৃণমূল সাংবাদিকতার পথিকৃৎ
➤ ইয়াবাসহ বাংলাদেশে ঢুকে ভারতীয় নাগরিক গ্রেপ্তার
➤ ব্রাহ্মণপাড়ায় জনতার হাতে আটক ‘দুর্ধর্ষ’ লোকমান, পরে পুলিশের কাছে সোপর্দ
➤ কুমিল্লায় কৃষিজমির মাটি কাটার অভিযোগ, ব্যবস্থা চেয়ে কৃষিমন্ত্রীর কাছে কৃষকদের আবেদন
➤ ঢাকায় বাংলাদেশের বিপক্ষে খেলার প্রস্তাব ব্রাজিলের
➤ ইরানের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক চাপ সামরিক ব্যর্থতার ইঙ্গিত: আইআরজিসি
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir