প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 31 Oct 2025, 10:17 AM
চাঁদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত
চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের ফরিদগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় বাদশা তালুকদার (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ৩০ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে ফরিদগঞ্জ উপজেলার মদনেরগাঁও বরকন্দাজ বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাদশা তালুকদার উপজেলার মানিকরাজ গ্রামের মাওলানা ইদ্রিস তালুকদারের ছেলে। তিনি দুই সন্তানের জনক এবং স্থানীয়ভাবে মেডিকেল এক্সেসরিজের ব্যবসা করতেন। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাদশা তালুকদার বাড়ি থেকে মালামাল নিয়ে চান্দ্রা বাজারের উদ্দেশ্যে রওনা দেন। পথে মদনেরগাঁও এলাকায় পৌঁছালে চান্দ্রা বাজারের দিক থেকে আসা বেপরোয়া গতির একটি মোটরসাইকেলের সঙ্গে তাঁর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় অপর মোটরসাইকেলের আরোহী জিহাদ (১৮)সহ দুইজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে ফরিদগঞ্জ থানার এসআই আবু তাহের ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে আবেদন করায় বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহতের সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজ প্রথমবারের মতো প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিত...
দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ
সঞ্চয়পত্রে বিনিয়োগে আগ্রহ বাড়ছে। চলতি অর্থবছরের জুলাই ও আগস্টে সঞ্চয়পত্র বিক্রি হয়েছে দুই হাজার ৪৬৩...
বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভ...
নিজস্ব প্রতিনিধি।।কুমিল্লার বুড়িচংয়ে পূর্ব শত্রুতা ও জমিজমা নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে ঢুকে দুইজনকে...
রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ...
কুমিল্লা প্রতিনিধি:রূপালী ব্যাংক পিএলসি, কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ৩১ আগস্ট, ২০২৬ তারিখ...
কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি...
আবুল কালাম আজাদকুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লা জেলা কারিগরি, ভোকেশনাল শিক্ষা ও ট্রেইনিং ইন্সটিটিউশন ফো...
ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নতুন যোগদান করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক...