প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 31 Oct 2025, 10:19 AM
১৯ জন বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর
এমরান হোসেন বাপ্পি
কুমিল্লার চৌদ্দগ্রামের আমানগন্ডা সীমান্তবর্তী এলাকায় শিশুসহ ১৯ জন বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। হস্তান্তরকৃতদের মধ্যে ৯ জন নারী, ৯ জন পুরুষ ও একজন শিশু রয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে তাদের আটক করে আমানগন্ডা বিওপি ক্যাম্পে
নিয়ে আসে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ বিষয়ে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা ১০ বিওপি ব্যাটালিয়নের ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মো. মোস্তফা জানান, আজ দুপুরে ১৯ জনকে
সীমান্ত পিলার নং-২১০৪ সংলগ্ন এলাকা দিয়ে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ ও বিজিবির ক্যাম্প কমান্ডিং পর্যায়ের অফিসারদের উপস্থিতিতে তাদের হন্তান্তর কা সম্পন্ন করা হয়। জানা গেছে, ভারতের ত্রিপুরা রাজ্যের দক্ষিণ ভবানীপুর নিউনিদিয়া বিএসএফ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার দীপংকর সাহার নেতৃত্বে বিএসএফ-এর কমান্ডিং পর্যায়ের একটি দল ও বর্ডার গার্ড বাংলাদেশের চৌদ্দগ্রাম উপজেলার আমানগন্ডা
বিওপি কমান্ডার মো. মোস্তফার নেতৃত্বে বিজিবি’র কমান্ডিং পর্যায়ের একটি দল পতাকা বৈঠকে অংশ নেয়। এ সময় বিএসএফ বাংলাদেশি ১৯ জন নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করে। হস্তান্তরকৃতরা বিভিন্ন সময়ে অবৈধ পথে ভারতে প্রবেশ করার দায়ে দেশটির পুলিশের হাতে গ্রেফতার হয়। অবৈধ অনুপ্রবেশের দায়ে
তারা ভারতের বিভিন্ন কারাগারে জেল খেটেছেন বলেও জানা গেছে। আমানগন্ডা বিওপি’র ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মো. মোস্তফা আরও জানান, বিএসএফ কর্তৃক হস্তান্তরকৃত বাংলাদেশিদের আটক করা হয়েছে। তাদের ব্যক্তিগত তথ্য, নাম-ঠিকানা যাচাই করা হচ্ছে। যথাযথ প্রক্রিয়া শেষে তাদেরকে
চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজ প্রথমবারের মতো প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিত...
দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ
সঞ্চয়পত্রে বিনিয়োগে আগ্রহ বাড়ছে। চলতি অর্থবছরের জুলাই ও আগস্টে সঞ্চয়পত্র বিক্রি হয়েছে দুই হাজার ৪৬৩...
বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভ...
নিজস্ব প্রতিনিধি।।কুমিল্লার বুড়িচংয়ে পূর্ব শত্রুতা ও জমিজমা নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে ঢুকে দুইজনকে...
রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ...
কুমিল্লা প্রতিনিধি:রূপালী ব্যাংক পিএলসি, কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ৩১ আগস্ট, ২০২৬ তারিখ...
কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি...
আবুল কালাম আজাদকুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লা জেলা কারিগরি, ভোকেশনাল শিক্ষা ও ট্রেইনিং ইন্সটিটিউশন ফো...
ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নতুন যোগদান করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক...