প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 29 Oct 2025, 12:05 AM
হোমনার সাংবাদিককে চারদিন পর হাত-পা বাঁধা অবস্থায় চট্টগ্রামে উদ্ধার
হোমনা প্রতিনিধি
কুমিল্লার হোমনা থেকে নিখোঁজের চারদিন পর স্থানীয় সাপ্তাহিক "হোমনার আলো" পত্রিকার সাংবাদিক দিদার আহাম্মেদকে হাত-পা বাঁধা অবস্থায় চট্টগ্রামের মিরসরাই এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। গত ২৭ অক্টোবর মিরসরাই এলাকা থেকে তাকে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়। জানা যায়, গত ২৩ অক্টোবর বিকেলে দোকানের মালামাল কেনার উদ্দেশ্যে হোমনা থেকে ঢাকায় রওনা দেন সাংবাদিক দিদার আহাম্মেদ। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা পরদিন হোমনা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
উদ্ধারের পর সাংবাদিক দিদার জানান, সম্প্রতি একটি পরকীয়ার ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনাকে কেন্দ্র করে তার গ্রামের আবু বকর তাকে অপহরণ ও হত্যার হুমকি দিয়ে আসছিলেন। এ বিষয়ে থানায় জিডি করা আছে। তিনি বলেন, “২৩ তারিখে ঢাকা যাওয়ার পথে আবু বকরসহ তিনজন আমার সিএনজিতে ওঠে। তারা আমাকে ভয়ভীতি দেখায় এবং অজ্ঞান করে ফেলে। পরে মিরসরাই হাসপাতালে আমার জ্ঞান ফিরে আসে।”
এ ঘটনায় দিদার আহাম্মেদ হোমনা থানায় অভিযোগ করতে গেলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, “ঘটনাটি তিতাস থানার এলাকায় সংঘটিত হয়েছে। তাই মামলা করতে হলে তিতাস থানায় করতে হবে।” এ বিষয়ে স্থানীয় সাংবাদিক সমাজের পক্ষ থেকে দ্রুত তদন্ত ও অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান
আয়েশা আক্তারকুমিল্লায় আবারও কিশোর গ্যাং ও কিশোর অপরাধবিরোধী সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা পুলিশ ও গোয়...
মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদ...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধিকুমিল্লার হোমনায় মেঘনা নদীতে মর্মান্তিক ট্রলারডুবির ঘটনায় নিহত পাঁচজনের পর...
বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬দিন পর তিতাস নদী থেকে উদ্ধার হাত-পা...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর প্রতিনিধিব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬ দিন পর তিতাস নদী থেকে...
''দেশে তিন কোটি মানুষ খাদ্যজনিত রোগে ভুগছে''
কুমিল্লা প্রতিনিধি কুমিল্লায় আয়োজিত উত্তম কৃষি চর্চা বিষয়ক কৃষক প্রশিক্ষণে বক্তারা বলেন, দেশ...
অধ্যক্ষকে ফাঁসাতে ভর্তি ফরমে আওয়ামী স্লোগান, কলেজ ইনচার্জকে...
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ার চান্দলা করিম বক্স হাই স্কুল অ্যান্ড কলেজ...
কুমিল্লায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ লিগ্যা...
কুমিল্লা জেলা লিগ্যাল এইড কমিটির কার্যক্রমের আওতায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ দেওয়া...