প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 29 Oct 2025, 12:06 AM
দেবিদ্বারে মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাবা কারাগারে
মোঃ আক্তার হোসেন
কুমিল্লার দেবিদ্বারে ১২ বছরের মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ভিক্টিমের বাবা মোঃ হারুন (৪৮)কে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সোমবার দিবাগত রাতে উপজেলার বড়শালঘর ইউনিয়নের সংচাইল গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করে থানা পুলিশ। সে উপজেলার বড়শালঘর ইউনিয়নের সংচাইল গ্রামের মৃত আবদুল মান্নানের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, মোঃ হারুন একজন প্রবাসী, তার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে এবং বর্তমানে তার স্ত্রী আট মাসের অন্তসত্ত্বা। গত ১২ অক্টোবর হারুন তার ১২ বয়সী ছোট মেয়েকে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে গত সোমবার (২৭ অক্টোবর) সকালে মেয়েকে ২০ টাকা দিয়ে তার কাপড় ধুতে গোছল খানায় পাঠায় হারুন। পরে তিনি সেখানে গিয়ে আবারো ছোট মেয়েকে ধর্ষণের চেষ্টা চালায়। ওই সময় তার মেয়ে দৌড়ে পালিয়ে গিয়ে বিষয়টি নানীকে জানায়। রাতে নানী বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে মোঃ হারুনকে গ্রেফতার করে, দেবিদ্বার থানার মামলা নাম্বার ২০। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেয়েকে ধর্ষণ চেষ্টার কথা স্বিকার করেছে অভিযুক্ত মোঃ হারুন। মঙ্গলবার দুপুরে মোঃ হারুনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এ বিষয়ে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) সামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন, ভিক্টিমের নানীর অভিযোগের পর সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে মোঃ হারুনকে আটক করা হয়। মঙ্গলবার দুপুরে আসামীকে কুমিল্লার আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান
আয়েশা আক্তারকুমিল্লায় আবারও কিশোর গ্যাং ও কিশোর অপরাধবিরোধী সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা পুলিশ ও গোয়...
মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদ...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধিকুমিল্লার হোমনায় মেঘনা নদীতে মর্মান্তিক ট্রলারডুবির ঘটনায় নিহত পাঁচজনের পর...
বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬দিন পর তিতাস নদী থেকে উদ্ধার হাত-পা...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর প্রতিনিধিব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬ দিন পর তিতাস নদী থেকে...
''দেশে তিন কোটি মানুষ খাদ্যজনিত রোগে ভুগছে''
কুমিল্লা প্রতিনিধি কুমিল্লায় আয়োজিত উত্তম কৃষি চর্চা বিষয়ক কৃষক প্রশিক্ষণে বক্তারা বলেন, দেশ...
অধ্যক্ষকে ফাঁসাতে ভর্তি ফরমে আওয়ামী স্লোগান, কলেজ ইনচার্জকে...
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ার চান্দলা করিম বক্স হাই স্কুল অ্যান্ড কলেজ...
কুমিল্লায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ লিগ্যা...
কুমিল্লা জেলা লিগ্যাল এইড কমিটির কার্যক্রমের আওতায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ দেওয়া...