প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Oct 2025, 12:15 AM
কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিতে সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা বিভাগের দাবিতে নগরের কান্দির পার পূবালী চত্বরে আজ ২৪ অক্টোবর বিকেলে কুমিল্লার সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের আয়োজিত মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধন ও সমাবেশের সমাপনী বক্তব্য রাখেন কুমিল্লার সামাজিক সাংস্কৃতিক কল্যাণমুখী সংগঠন "একতাই শক্তি"র প্রধান উপদেষ্টা ও এটিএন নিউজের কুমিল্লা জেলা প্রতিনিধি সাংবাদিক হুমায়ুন কবির জীবন।
মানববন্ধনে বক্তব্য রাখেন সেইভ দ্যা হিউমেন সোসাইটির প্রধান নির্বাহী ও সমাজসেবক গোলাম সামদানী, কুমিল্লা মহানগর ব্লাড ডোনার্স সোসাইটির সভাপতি ফয়েজ আহমেদ মুন্সী, সমাজকর্মী আব্দুল হান্নান, কাতার প্রবাসী জাকির হোসেন ভূঁইয়া, সাংবাদিক শরীফ সরকার, স্বেচ্ছাসেবী হাসান আলি খোকন, সমাজসেবী সত্যাধিকারী রেখা গার্মেন্টসের মোঃ রকি, কুমিল্লা মহানগর ব্লাড ডোনার্স সোসাইটি হোসাইন শাকিল শাহাদাত, একতাই শক্তির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাগর, নিরাপদ সড়ক আন্দোলন ইমতিয়াজ হোসেন, বিডি ক্লিনের মোসলেহ উদ্দিন মোল্লা, বন্ধু মহল ব্লাড ডোনার্স অফ বাংলাদেশ সাজিদুল ইসলাম রাফিসহ কুমিল্লা জেলার সকল সেচ্ছাসেবী সংগঠন সদস্যগন। মানববন্ধন শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফেজ জাহিদুল ইসলাম।
সাংবাদিক হুমায়ুন কবির জীবন বলেন, ইতিহাস ঐতিহ্য ও আন্দোলন সংগ্রামের দিক থেকে কুমিল্লা জেলা হচ্ছে অন্যতম। বিভাগ হওয়ার মত সকল যোগ্যতা কুমিল্লার আছে তাই যত দ্রুত সম্ভব কুমিল্লা নামে বিভাগ দিতে হবে। কুমিল্লার সকল জনগণের একটাই দাবি কুমিল্লা বিভাগ।কুমিল্লার বিকল্প নেই। মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সকল নেতৃবৃন্দদের প্রাণের দাবি মেনে নেয়ার অনুরোধ করেন বক্তারা। সমাজকর্মী গোলাম সামদানী বলেন: কুমিল্লা বিভাগ আমাদেরকে দিতে হবে। আমরা অন্য জেলার থেকে সব দিকে এগিয়ে। সময়ের দাবি এখন কুমিল্লা বিভাগ। কুমিল্লা বিভাগ আমাদের অধিকার। সম্মিলিতভাবে আমরা প্রতিবাদ করতে জানি। বিভাগ না দিলে আমরা আরো কঠিন আন্দোলন গড়ে তুলবো।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চান্দিনায় ইউপি মেম্বারের বাড়ির সীমানা বেড়া ভেঙে দিলেন যুবদল...
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।কুমিল্লার চান্দিনায় এক ইউনিয়ন পরিষদ মেম্বারের বাড়ির সীমানা বেড়া ভেঙে দ...
কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান রতন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীর মিশনারি স্কুলের সামনে ২০২২ সালে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের আধিপত্য বি...
লালমাইয়ে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ ও ধর্ষণচেষ্টা: মাদ্রাসা পরি...
মাসুদ রানা, কুমিল্লা। কুমিল্লার লালমাইয়ে বুনিয়াল ইসলাম মহিলা মাদ্রাসার দুই শিশু শিক্ষার্থীকে ধর...
লালমাইয়ের ভূশ্চিতে আবারও বিএনপির কার্যালয় ভাঙচুর
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার ভূশ্চি বাজারে বিএনপি নেতা মনিরুল হক চৌধুরী সমর্থিত কার্যাল...
বই পড়া কর্মসূচি প্রতিযোগিতায় "গ" গ্রুপে প্রথম সরকারি টেকনিক্...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর আলোকিত মানুষ গড়তে বই পড়ার বিকল্প নেই। এ অভ্যাস যদি স্কুল থেকেই গড়া...
অন্যায়-অসত্যের বিরুদ্ধে বিজয়ী হতে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়তে...
প্রেসবিজ্ঞপ্তি:বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, অন্...