...
শিরোনাম
চান্দিনায় ইউপি মেম্বারের বাড়ির সীমানা বেড়া ভেঙে দিলেন যুবদল নেতা ⁜ কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান রতন গ্রেপ্তার ⁜ লালমাইয়ে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ ও ধর্ষণচেষ্টা: মাদ্রাসা পরিচালক আটক, কারাগারে প্রেরণ ⁜ লালমাইয়ের ভূশ্চিতে আবারও বিএনপির কার্যালয় ভাঙচুর ⁜ বই পড়া কর্মসূচি প্রতিযোগিতায় "গ" গ্রুপে প্রথম সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ⁜ অন্যায়-অসত্যের বিরুদ্ধে বিজয়ী হতে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়তে হবে- মিয়া গোলাম পরওয়ার ⁜ পাঁচ উপজেলাবাসীর চলাচলে বিষফোঁড়া গৌরীপুর-হোমনা সড়কের ৯ কি.মি. ⁜ মা ইলিশ ধরলে ছয় মাসের কারাদন্ড, জেলে কার্ড বাতিল, চাঁদপুরের জেলা প্রশাসক ⁜ কৃষি উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের আহ্বান এমপি জসিমের ⁜ ব্রাহ্মণপাড়ায় কৃষক গ্রুপের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ⁜ মেয়ে তো নয় যেন আগুনের গোলা ' বীর মুক্তিযোদ্ধা মোঃ মনিরুল হক চৌধুরী। ⁜ কুমিল্লা সদরের দৌলতপুরে পূর্ব শত্রুতার জেরে হামলা,আহত-৩:থানায় মামলা ⁜ সীমান্তে বিজিবির অভিযানে ৩২ লাখ ৫০ হাজার টাকার চোরাচালানী পণ্য জব্দ ⁜ ঘুরে এলাম পার্কির চর ⁜ ফুটপাত দখলমুক্ত অভিযান বন্ধ না করার আহ্বান ইউপি চেয়ারম্যানের ⁜ তারেক রহমান বাসযোগ্য রাস্ট্রে পরিণত করতে কাজ করে যাচ্ছে-মনিরুল হক চৌধুরী এমপি ⁜ ডাক্তার এম এ হাসান কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় ফ্ল্যাট ওনার্স এসোসিয়েশনের ফুলের শুভেচ্ছা ⁜ কুমিল্লায় চাঁদা না পেয়ে অস্ত্রের ভয় দেখিয়ে নির্মাণসামগ্রী নিতে এসে ট্রাকসহ আটক ‘কানা মমিন’ ⁜ ভয়াবহ দুর্ঘটনা থেকে ৩৫ যাত্রীকে রক্ষা, প্রাণ গেল চালকের ⁜ প্রকাশ পেলো ওয়ানডে বিশ্বকাপের গ্রুপিং ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Oct 2025, 12:13 AM

...
ছুটির দিনে সম্ভাব্য প্রার্থীদের জমজমাট নির্বাচনী প্রচারণা News Image

মাহফুজ নান্টু

নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই গণসংযোগ আর প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিএনপি ও জামাতের প্রার্থীরা। শুক্রবার ছুটির দিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিএনপি ও জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থীরা ব্যস্ত সময় পার করেছেন। 

শুক্রবার বেলা ১২ টায়  ব্রাহ্মণপাড়া উপজেলায় প্রফেসর সেকান্দর আলী ভূঁইয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্ন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস এর আইনজীবী ও বাংলাদেশ বার কাউন্সিলের লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কুমিল্লা জজ কোর্টের সাবেক এডিশনাল পিপি এডভোকেট মতিন মোল্লা।

অনুষ্ঠানের কুমিল্লা-৫ নির্বাচনী এলাকা বুড়িচং ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার আব্দুল্লাহ মামুন বলেন, সম্প্রতি বিভিন্ন পত্রিকায় বিএনপির চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে সেগুলোকে ভুল ব্যাখ্যা দিয়ে আবদুল্লাহ আল মামুন বলেন, এখনো চূড়ান্ত হয় নি কে দল থেকে মনোনয়ন পেয়েছেন। চূড়ান্ত মনোনয়ন আরো পরে হবে। এ সময় তিনি বলেন, প্রার্থী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের তিনি মাঠে কাজ করে যাচ্ছেন। তিনি মনে করেন আগামী নির্বাচনে কুমিল্লা পাঁচ আসন থেকে বিএনপি তাকে মনোনয়ন দিবে।

একই উপজেলার শুক্রবার সন্ধ্যায় বেজোড়া উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সমাবেশ করেন ব্রাহ্মনপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী জসিম উদ্দিন। তিনি বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে দীর্ঘদিনর ধরে গণসংযোগ করছেন। শুক্রবার সন্ধ্যায় কর্মী সমাবেশে

প্রধান অতিথির বক্তব্যে হাজী জসিম বলেন, দীর্ঘ ১৬ বছর মামলা হামলা করেও তাকে দমানো যায় নি। তিনি সংকটকালে কর্মীদের নিয়ে দলীয় রাজনীতি করেছেন। ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে তার অবস্থান স্পষ্ট করে বলেন, পেছনের সময়গুলোতে তিনি বুড়িচং ব্রাহ্মনপাড়া এলাকার মানুষের জন্য সম্ভব সব কাজই করেছেন। নেতাকর্মীদের আগলিয়ে রেখেছেন। তিনি বিশ্বাস করেন তার দল তাকে মূল্যায়ন করবে। এ সময় তিনি বলেন, দল থেকে তাকে মনোনয়ন করলে তিনি বিরাট ব্যবধানে বিজয়ী হয়ে ইতিহাস রচনা করবেন। 

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে শুক্রবার আদর্শ সদর উপজেলার ১নং কালিরবাজার ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) যৌথ উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ৮টা থেকে কালিরবাজার ইউপি উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এ কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী মাওলানা দেলোয়ার হোসেন সবুজ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউনিয়ন আমীর মাওলানা জাকির হোসেন এবং সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারী মাস্টার রুহুল আমীন।  এ সময় প্রধান অতিথির বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মদ বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় সাধারণ মানুষের পাশে থাকে। বিশেষ করে স্বাস্থ্য ও চিকিৎসা সেবাকে গুরুত্ব দিয়ে আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণের উদ্যোগ নিয়েছি। এ মানবিক উদ্যোগ সফল করতে সহযোগিতা করায় ন্যাশনাল ডক্টরস ফোরাম এবং সংশ্লিষ্ট চিকিৎসকদের আন্তরিক ধন্যবাদ জানান। এ সময় কাজী দ্বীন মোহাম্মদ আরো বলেন, একটি সুন্দর, শান্তিপূর্ণ ও মানবিক বাংলাদেশ গড়তে চান, যেখানে জনগণ নিরাপদে ও সুখে-শান্তিতে বসবাস করবে। সেই বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা প্রয়োজন। তিনি উপস্থিত জনতার উদ্দেশ্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদের পক্ষে ভোট প্রার্থনা করেন।

শুক্রবার কুমিল্লা মনোহরগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার প্রচার পত্র বিতরণ ও গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে।  মনোহরগঞ্জ উপজেলার ঝলম এলাকায় ২৫ অক্টোবর শুক্রবার বিকালে এই কর্মসূচি পালন করা হয়। কুমিল্লা- ৯ (লাকসাম- মনোহরগঞ্জ) আসন থেকে বিএনপির  মনোনয়ন প্রত্যাশী সাবেক সচিব ড. একেএম জাহাঙ্গীর এই কর্মসূচি পালন করেন। এতে তিনি বলেন, বিনপির প্রতিষ্ঠাতা বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দলের চেয়ারপার্সন আপোষীহীন নেত্রী বেগম খালেদা জিয়া। তাদের পথ ধরে উন্নত বাংলাদেশ গঠন করতে তারেক রহমানের নেতৃত্বের বিকল্প নেই। বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাংলাদেশের মানুষের মুক্তির সনদ। 

তিনি আরো বলেন, তার ভাই এটিএম আলমগীর শিল্প ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও দুইবারের সংসদ সদস্য ছিলেন। তিনি নিজে সরকারের সাবেক সচিব ছিলেন। কিন্তু পতিত সরকার তাকে কাজ করার সুযোগ দেননি। তিনি তার স্বপ্ন পূরণ ও তার ভাইয়ের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে চান। এসময় স্থানীয় সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এদিকে আজ শনিবার ১১ টায় কুমিল্লা নগরীর চকবাজার এলাকা থেকে গণসংযোগ ও দরীয় লিফলেট বিতরণ করবেন বিএনপির  সদর আসনের সংসদ সদস্য প্রার্থী হাজী আমিনুর রশীদ ইয়াছিন। দলীয় নেতাকর্মীরা জানায়, চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশীদ ইয়াছিন একজন ত্যাগী নেতা। সজ্জন ও কর্মীবান্ধব এই নেতাকে দল অবশ্যই মনোনয়ন দিবে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যত নেতাকর্মী জেল হাজতে ছিলো তাদের সবাইকে জামিন করানো, তাদের পরিবারের ভরণপোষণের দায়িত্ব তিনি পালন করেছেন। দল অবশ্যই তাকে মূল্যায়ন করবে। জোর গুঞ্জন রয়েছে হাজী আমিনুর রশীদ ইয়াছিন নির্বাচনের জন্য  কেন্দ্র থেকে সবুজ সংকেত পেয়েছেন। 




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

চান্দিনায় ইউপি মেম্বারের বাড়ির সীমানা বেড়া ভেঙে দিলেন যুবদল নেতা
চান্দিনায় ইউপি মেম্বারের বাড়ির সীমানা বেড়া ভেঙে দিলেন যুবদল...

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।কুমিল্লার চান্দিনায় এক ইউনিয়ন পরিষদ মেম্বারের বাড়ির সীমানা বেড়া ভেঙে দ...

কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান রতন গ্রেপ্তার
কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান রতন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীর মিশনারি স্কুলের সামনে ২০২২ সালে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের আধিপত্য বি...

লালমাইয়ে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ ও ধর্ষণচেষ্টা: মাদ্রাসা পরিচালক আটক, কারাগারে প্রেরণ
লালমাইয়ে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ ও ধর্ষণচেষ্টা: মাদ্রাসা পরি...

মাসুদ রানা, কুমিল্লা। কুমিল্লার লালমাইয়ে বুনিয়াল ইসলাম মহিলা মাদ্রাসার দুই শিশু শিক্ষার্থীকে ধর...

লালমাইয়ের ভূশ্চিতে আবারও বিএনপির কার্যালয় ভাঙচুর
লালমাইয়ের ভূশ্চিতে আবারও বিএনপির কার্যালয় ভাঙচুর

​নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার ভূশ্চি বাজারে বিএনপি নেতা মনিরুল হক চৌধুরী সমর্থিত কার্যাল...

বই পড়া কর্মসূচি প্রতিযোগিতায় "গ" গ্রুপে প্রথম সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ
বই পড়া কর্মসূচি প্রতিযোগিতায় "গ" গ্রুপে প্রথম সরকারি টেকনিক্...

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর আলোকিত মানুষ গড়তে বই পড়ার বিকল্প নেই। এ অভ্যাস যদি স্কুল থেকেই গড়া...

অন্যায়-অসত্যের বিরুদ্ধে বিজয়ী হতে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়তে হবে- মিয়া গোলাম পরওয়ার
অন্যায়-অসত্যের বিরুদ্ধে বিজয়ী হতে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়তে...

‎ প্রেসবিজ্ঞপ্তি:‎বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, অন্...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ চান্দিনায় ইউপি মেম্বারের বাড়ির সীমানা বেড়া ভেঙে দিলেন যুবদল নেতা
➤ কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান রতন গ্রেপ্তার
➤ লালমাইয়ে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ ও ধর্ষণচেষ্টা: মাদ্রাসা পরিচালক আটক, কারাগারে প্রেরণ
➤ লালমাইয়ের ভূশ্চিতে আবারও বিএনপির কার্যালয় ভাঙচুর
➤ বই পড়া কর্মসূচি প্রতিযোগিতায় "গ" গ্রুপে প্রথম সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ
➤ অন্যায়-অসত্যের বিরুদ্ধে বিজয়ী হতে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়তে হবে- মিয়া গোলাম পরওয়ার
➤ পাঁচ উপজেলাবাসীর চলাচলে বিষফোঁড়া গৌরীপুর-হোমনা সড়কের ৯ কি.মি.
➤ মা ইলিশ ধরলে ছয় মাসের কারাদন্ড, জেলে কার্ড বাতিল, চাঁদপুরের জেলা প্রশাসক
➤ কৃষি উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের আহ্বান এমপি জসিমের
➤ ব্রাহ্মণপাড়ায় কৃষক গ্রুপের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
➤ মেয়ে তো নয় যেন আগুনের গোলা ' বীর মুক্তিযোদ্ধা মোঃ মনিরুল হক চৌধুরী।
➤ কুমিল্লা সদরের দৌলতপুরে পূর্ব শত্রুতার জেরে হামলা,আহত-৩:থানায় মামলা
➤ সীমান্তে বিজিবির অভিযানে ৩২ লাখ ৫০ হাজার টাকার চোরাচালানী পণ্য জব্দ
➤ ঘুরে এলাম পার্কির চর
➤ ফুটপাত দখলমুক্ত অভিযান বন্ধ না করার আহ্বান ইউপি চেয়ারম্যানের
➤ তারেক রহমান বাসযোগ্য রাস্ট্রে পরিণত করতে কাজ করে যাচ্ছে-মনিরুল হক চৌধুরী এমপি
➤ ডাক্তার এম এ হাসান কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় ফ্ল্যাট ওনার্স এসোসিয়েশনের ফুলের শুভেচ্ছা
➤ কুমিল্লায় চাঁদা না পেয়ে অস্ত্রের ভয় দেখিয়ে নির্মাণসামগ্রী নিতে এসে ট্রাকসহ আটক ‘কানা মমিন’
➤ ভয়াবহ দুর্ঘটনা থেকে ৩৫ যাত্রীকে রক্ষা, প্রাণ গেল চালকের
➤ প্রকাশ পেলো ওয়ানডে বিশ্বকাপের গ্রুপিং
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir