প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 22 Oct 2025, 12:13 AM
ভুয়া ফেসবুক আইডিতে ব্রাহ্মণপাড়া থানার নাম ব্যবহার, বিভ্রান্ত না হওয়ার আহ্বান
মো. আনোয়ারুল ইসলাম
কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার অফিসিয়াল ফেসবুক আইডির নামে একটি ভূয়া ফেসবুক আইডি খুলে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ উঠেছে। এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে থানার অফিসিয়াল ফেসবুক আইডিতে সতর্কতামূলক একটি পোস্ট দেন। পোস্টে ওসি উল্লেখ করেন, ‘ব্রাহ্মণপাড়া থানা’ নামক নিচের আইডিটি কে পরিচালনা করছে, তা ব্রাহ্মণপাড়া থানা পুলিশ অবগত নয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। উক্ত আইডির কোনো পোস্টের সঙ্গে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের সম্পৃক্ততা নেই।
এ ঘটনায় থানার পক্ষ থেকে জনগণকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে। ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, আমাদের অফিসিয়াল আইডি ছাড়া অন্য কোনো আইডি থেকে কেউ তথ্য বা বার্তা দিলে তা বিভ্রান্তিকর হতে পারে। জনগণ যেন এসব ভূয়া আইডির সঙ্গে যুক্ত না হন। পুলিশের পক্ষ থেকে বিষয়টি নজরে রাখা হচ্ছে এবং ভূয়া আইডির ব্যবহারকারীকে শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজ প্রথমবারের মতো প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিত...
দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ
সঞ্চয়পত্রে বিনিয়োগে আগ্রহ বাড়ছে। চলতি অর্থবছরের জুলাই ও আগস্টে সঞ্চয়পত্র বিক্রি হয়েছে দুই হাজার ৪৬৩...
বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভ...
নিজস্ব প্রতিনিধি।।কুমিল্লার বুড়িচংয়ে পূর্ব শত্রুতা ও জমিজমা নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে ঢুকে দুইজনকে...
রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ...
কুমিল্লা প্রতিনিধি:রূপালী ব্যাংক পিএলসি, কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ৩১ আগস্ট, ২০২৬ তারিখ...
কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি...
আবুল কালাম আজাদকুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লা জেলা কারিগরি, ভোকেশনাল শিক্ষা ও ট্রেইনিং ইন্সটিটিউশন ফো...
ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নতুন যোগদান করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক...