...
শিরোনাম
কুমিল্লায় কারবালা স্বরনে শাহপুর দরবারের উদ্যোগে মিছিল ও দোয়া অনুষ্ঠিত ⁜ গ্যালারিতে শাকিরার সঙ্গে কে এই ছেলে? ⁜ হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘টেলিফোন হটলাইন’ স্থাপন করছে ইরান ⁜ ২৮ বছর পর বিশ্বকাপের নকআউটে নরওয়ে ⁜ নগরীর ড্রেনে পড়ে শিশুর ‍মৃতু‌্যর ঘটনায় পরিবারের পাশে কুসিক প্রশাসক, দিলেন আর্থিক সহায়তা ⁜ খোলা ড্রেন কেড়ে নিল শিশু মাহফুজা আক্তার স্মৃতিকে ⁜ ফরিদগঞ্জে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান, দুর্ঘটনার ঝুঁকি ⁜ কুমিল্লায় দুই মাসে ৫সড়ক দুর্ঘটনায় নিহত ৬২, আহত ৩২ ⁜ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কুমিল্লায় কঠোর সতর্কতায় আইনশৃঙ্খলা বাহিনী ⁜ অপটিমিষ্টস সংগঠনের আয়োজনে সুবিধাবঞ্চিত মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ⁜ ধর্মীয় সম্প্রীতি ও স্থায়িত্বশীল শান্তি প্রতিষ্ঠায় লাকসামে আন্তঃ ধর্মীয় সংলাপ অনুষ্ঠিত ⁜ কুমিল্লায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি ঘোষণা ⁜ এআই প্রযুক্তির সহায়তায় সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার ⁜ কুমিল্লা মডার্ণ হসপিটালে চীনের খ্যাতনামা ক্যান্সার বিশেষজ্ঞ ড. উ উই চিকিৎসা দিবেন ⁜ পীরযাত্রাপুর উচ্চ বিদ্যালয়ের জাম গাছটি মৃদু বাতাসে পড়ে গেল ⁜ কুবিতে স্পোর্টস ক্লাবের উদ্যোগে আর্জেন্টিনা-ব্রাজিলের প্রীতি ম্যাচ অনুষ্ঠিত ⁜ মুরাদনগর উপজেলা আওয়ামী লীগ নেতা গ্রেফতার ⁜ চৌদ্দগ্রাম উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন’র সাধারণ সভা অনুষ্ঠিত ⁜ তুরস্কের ভিজিটিং স্কলার প্রোগ্রামে কুবির ৫ প্রতিনিধি নির্বাচিত ⁜ মেসি জাদুতে নকআউটে আর্জেন্টিনা ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 22 Oct 2025, 12:12 AM

...
চান্দিনায় আয়ুর্বেদিক চিকিৎসার নামে ৪৫ হাজার টাকা হাতিয়ে নিয়ে প্রতারণা! টাকা ফেরত চাইলে ভুয়া চিকিৎসকের হুমকির মুখে রোগী News Image

সোহেল রানা, চান্দিনা

কুমিল্লার চান্দিনায় ভুয়া আয়ুর্বেদিক চিকিৎসার নামে প্রায় ৪৫ হাজার টাকা হাতিয়ে নিয়ে উল্টো রোগীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ওমর ফারুক নামে কথিত আয়ুর্বেদিক এক চিকিৎসকের বিরুদ্ধে। এঘটনায় ভুক্তভোগী আব্দুল্লাহ আল মামুন নামের এক ব্যক্তি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

ভুক্তভোগী আব্দুল্লাহ আল মামুন (৪৩) উপজেলার বরকইট ইউনিয়নের খিরাসার মোহনপুর গ্রামের বাসিন্দা। কথিত চিকিৎসক ওমর ফারুক চান্দিনার মহিচাইল ইউনিয়নের জামিরাপাড়া গ্রামের ফজলুর রহমান এর ছেলে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবরে লিখিত অভিযোগের অনুলিপি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং স্থানীয় সেনা ক্যাম্প কমান্ডারের কাছেও পাঠানো হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, আব্দুল্লাহ আল মামুন দীর্ঘদিন পাইলস রোগে ভুগছিলেন। স্থানীয় এক ব্যক্তির পরামর্শে তিনি চান্দিনার মহিচাইল ইউনিয়নের জামিরাপাড়া গ্রামের মো. ওমর ফারুক নামে এক ব্যক্তির কাছে চিকিৎসা নিতে যান। ফারুক নিজেকে “বাংলাদেশ বোর্ড অব ইউনানী অ্যান্ড আয়ুর্বেদিক সিস্টেমস অব মেডিসিন” এর সার্টিফিকেটধারী চিকিৎসক পরিচয় দিয়ে তিন মাসের মধ্যে সম্পূর্ণ আরোগ্যের আশ্বাস দেন। প্রথমে ফারুক মামুনের কাছ থেকে ৫ হাজার টাকা নিয়ে কিছু ভেষজ ওষুধ দেন। কিন্তু কোনো উন্নতি না হওয়ায় পরবর্তীতে আরও ২০ হাজার টাকা এবং পরে “ভারত থেকে ওষুধ আনতে হবে” বলে আরও ২০ হাজার টাকা দাবি করেন। এভাবে তিন দফায় মোট ৪৫ হাজার টাকা নিলেও রোগের কোনো উন্নতি হয়নি।

খোঁজ নিয়ে স্থানীয় সূত্রে জানা গেছে, ওমর ফারুক মানুষকে ফাঁদে ফেলে দীর্ঘদিন ধরে নিজেকে ‘আয়ুর্বেদিক চিকিৎসক পরিচয় দিয়ে এলাকায় রোগীদের চিকিৎসা দিয়ে আসছেন। অনেকে প্রতারণার শিকার হলেও লোকলজ্জা ও ভয়ভীতির কারণে কেউ অভিযোগ করেননি।

ভুক্তভোগী আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রথমে তিনি খুব আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিলেন তিন মাসের মধ্যে ভালো করে দিবেন। ভালো না হলে টাকা ফেরত দেওয়ার আশ্বাসও দেন তিনি। কিন্তু আমার রোগ ভালো না হওয়ায় টাকা ফেরত চাইলে তিনি উল্টো হুমকি দেন। পরে গত ১৮ অক্টোবর বিকেলে স্থানীয় কয়েকজন গন্যমান্য ব্যক্তিকে নিয়ে ওমর ফারুকের বাড়িতে যাই। তিনি টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানান এবং প্রকাশ্যে হুমকি দেন। আমি চাই না অন্য কেউ আমার মতো প্রতারিত হোক। প্রশাসন যেন দ্রুত পদক্ষেপ নেয়।

এঘটনায় অভিযুক্ত ওমর ফারুককে একাধিক কল দিলেও তিনি কল রিসিভ না করায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

এব্যাপারে চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাবেদ উল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি, অনুমোদনবিহীনভাবে কেউ চিকিৎসা কার্যক্রম চালালে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক বলেন, ভুক্তভোগী যদি প্রতারিত হয়ে থাকেন থানায় মামলা করলে এই বিষয়ে থানা প্রশাসন ব্যবস্থা নিবে। 




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় কারবালা স্বরনে শাহপুর দরবারের উদ্যোগে মিছিল ও দোয়া অনুষ্ঠিত
কুমিল্লায় কারবালা স্বরনে শাহপুর দরবারের উদ্যোগে মিছিল ও দোয়া...

নিজস্ব প্রতিবেদক।।পবিত্র শোহাদায়ে কারবালা স্মরনে আলহাজ্ব শেখ শাহজাদা সৈয়দ গোলাম মুহাম্মদ আবদুল কাদের...

গ্যালারিতে শাকিরার সঙ্গে কে এই ছেলে?
গ্যালারিতে শাকিরার সঙ্গে কে এই ছেলে?

যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামে আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার মধ্যকার ফুটবল ম্যাচ চলাকালে গ্যালারিতে পপ ত...

হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘টেলিফোন হটলাইন’ স্থাপন করছে ইরান
হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘টেলিফোন হটলাইন’ স্থ...

এফএনএস বিদেশ: হরমুজ : যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি টেলিফোনর হটলাইন নেটওয়ার্ক স্থাপনে সম্মতি দিয়েছে ইরান...

২৮ বছর পর বিশ্বকাপের নকআউটে নরওয়ে
২৮ বছর পর বিশ্বকাপের নকআউটে নরওয়ে

লিওনেল মেসি-কিলিয়ান এমবাপ্পেরা জালের দেখা পেলে তো আর মন ভরবে না আর্লিং হালান্ডের। মনের খোরাক মেটানোর...

নগরীর ড্রেনে পড়ে শিশুর ‍মৃতু‌্যর ঘটনায় পরিবারের পাশে কুসিক প্রশাসক,  দিলেন আর্থিক সহায়তা
নগরীর ড্রেনে পড়ে শিশুর ‍মৃতু‌্যর ঘটনায় পরিবারের পাশে কুসিক প...

মাহফুজ নান্টুকুমিল্লা নগরীর ছোটরায় ভাঙা ড্রেনের স্ল্যাবে পড়ে পানিতে ডুবে নিহত ৮ বছর বয়সী মাহফুজা আক্...

খোলা ড্রেন কেড়ে নিল শিশু মাহফুজা আক্তার স্মৃতিকে
খোলা ড্রেন কেড়ে নিল শিশু মাহফুজা আক্তার স্মৃতিকে

মাহফুজ নান্টু, কুমিল্লা।সাত মাস ধরে সন্তান হারানোর শোক বয়ে বেড়াচ্ছিলেন অটোরিকশাচালক বিল্লাল হোসেন ও...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় কারবালা স্বরনে শাহপুর দরবারের উদ্যোগে মিছিল ও দোয়া অনুষ্ঠিত
➤ গ্যালারিতে শাকিরার সঙ্গে কে এই ছেলে?
➤ হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘টেলিফোন হটলাইন’ স্থাপন করছে ইরান
➤ ২৮ বছর পর বিশ্বকাপের নকআউটে নরওয়ে
➤ নগরীর ড্রেনে পড়ে শিশুর ‍মৃতু‌্যর ঘটনায় পরিবারের পাশে কুসিক প্রশাসক, দিলেন আর্থিক সহায়তা
➤ খোলা ড্রেন কেড়ে নিল শিশু মাহফুজা আক্তার স্মৃতিকে
➤ ফরিদগঞ্জে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান, দুর্ঘটনার ঝুঁকি
➤ কুমিল্লায় দুই মাসে ৫সড়ক দুর্ঘটনায় নিহত ৬২, আহত ৩২
➤ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কুমিল্লায় কঠোর সতর্কতায় আইনশৃঙ্খলা বাহিনী
➤ অপটিমিষ্টস সংগঠনের আয়োজনে সুবিধাবঞ্চিত মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
➤ ধর্মীয় সম্প্রীতি ও স্থায়িত্বশীল শান্তি প্রতিষ্ঠায় লাকসামে আন্তঃ ধর্মীয় সংলাপ অনুষ্ঠিত
➤ কুমিল্লায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি ঘোষণা
➤ এআই প্রযুক্তির সহায়তায় সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার
➤ কুমিল্লা মডার্ণ হসপিটালে চীনের খ্যাতনামা ক্যান্সার বিশেষজ্ঞ ড. উ উই চিকিৎসা দিবেন
➤ পীরযাত্রাপুর উচ্চ বিদ্যালয়ের জাম গাছটি মৃদু বাতাসে পড়ে গেল
➤ কুবিতে স্পোর্টস ক্লাবের উদ্যোগে আর্জেন্টিনা-ব্রাজিলের প্রীতি ম্যাচ অনুষ্ঠিত
➤ মুরাদনগর উপজেলা আওয়ামী লীগ নেতা গ্রেফতার
➤ চৌদ্দগ্রাম উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন’র সাধারণ সভা অনুষ্ঠিত
➤ তুরস্কের ভিজিটিং স্কলার প্রোগ্রামে কুবির ৫ প্রতিনিধি নির্বাচিত
➤ মেসি জাদুতে নকআউটে আর্জেন্টিনা
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir